mahbub Hasan official

mahbub Hasan official lyricist Poet writer
(1)

ছবিটি ঠিক যায়গায় বসেছে কি?
23/07/2026

ছবিটি ঠিক যায়গায় বসেছে কি?

যদি অভিযোগটি মিথ্যা হয়, তবে প্রমাণসহ তা খণ্ডন করা হোক। আর যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে কোনো ব্যক্তি, তার পদ বা প...
21/07/2026

যদি অভিযোগটি মিথ্যা হয়, তবে প্রমাণসহ তা খণ্ডন করা হোক। আর যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে কোনো ব্যক্তি, তার পদ বা পরিচয়—কোনোটিই তাকে রক্ষা করতে পারবে না।

একজন ব্যক্তির অপরাধের দায় কখনোই পুরো সংগঠনের নয়। তবে সংগঠনের দায়িত্বশীল পদে থেকে কেউ যদি অনৈতিক বা অপরাধমূলক কাজ করেন, তাহলে তার বিচার হওয়া উচিত সর্বোচ্চ স্বচ্ছতা ও ন্যায়বিচারের ভিত্তিতে।

যারা নিজেদের ব্যক্তিগত লালসা, ক্ষমতার অপব্যবহার বা অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি আদর্শিক সংগঠনের সম্মান ক্ষুণ্ন করে, মানুষের বিশ্বাসে আঘাত হানে, তাদের প্রতি ধিক্কার। কোনো ব্যক্তির কারণে একটি সংগঠনের আদর্শ প্রশ্নবিদ্ধ হতে পারে না, কিন্তু সেই ব্যক্তির বিচার অবশ্যই হতে হবে।

অন্যায়ের বিচার হোক, সত্য প্রতিষ্ঠিত হোক, আর সংগঠন থাকুক অপরাধী, দুর্নীতিবাজ ও চরিত্রহীনদের প্রভাবমুক্ত।

"গাজী সাহেব বিতর্ক" || মিফতাহুল জয়া

মোদির কপালে মনে হয় শনি লাগছেরে৷ দাদা নাকি আজ সংসদ ভবন থেকে পালাইছিল 🤣🤣ভারতে এখন মোদিবিরোধী আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। গ...
21/07/2026

মোদির কপালে মনে হয় শনি লাগছেরে৷ দাদা নাকি আজ সংসদ ভবন থেকে পালাইছিল 🤣🤣

ভারতে এখন মোদিবিরোধী আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। গত ১৫ মে একটি মামলার শুনানিতে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত কিছু আন্দোলনকারী ও বেকার যুবককে "সমাজের পরজীবী" এবং "ককরোচ" বলে মন্তব্য করেন। এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তরুণদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

প্রতিবাদ জানাতে আন্দোলনকারীরা ব্যঙ্গাত্মকভাবে নিজেদের সংগঠনের নাম দেয় "ককরোচ জনতা পার্টি"। নামটি এখন প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছে।

অন্যদিকে, ভারতের সবচেয়ে বড় মেডিকেল ভর্তি পরীক্ষা NEET-এর প্রশ্নপত্র ফাঁস এবং তা ঘিরে দুর্নীতির অভিযোগে দেশজুড়ে ক্ষোভ আরও তীব্র হয়েছে। লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। মানসিক চাপে কয়েকজন শিক্ষার্থীর আ%ত্ম হ%ত্যা&র ঘটনাও সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।

সংক্ষেপে বলতে গেলে, বেকারত্ব, প্রশ্নফাঁস, দুর্নীতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কিছু মন্তব্যে সাধারণ মানুষকে অবজ্ঞার অভিযোগ এসব ইস্যুকে কেন্দ্র করে ভারতের Gen-Z ও Millennials প্রজন্মের ক্ষোভ এখন এক বড় গণআন্দোলনের রূপ নিয়েছে।

20/07/2026

কবিতা শুনুন

চাচা একা একা বাদাম বিক্রি করছিলেন। উনার কাছে গিয়ে যখন জিজ্ঞেস করলাম, "চাচা, আপনার একটা ছবি তুলি?"উনি মৃ/দু হেসে বললেন, "...
20/07/2026

চাচা একা একা বাদাম বিক্রি করছিলেন। উনার কাছে গিয়ে যখন জিজ্ঞেস করলাম, "চাচা, আপনার একটা ছবি তুলি?"
উনি মৃ/দু হেসে বললেন, "তোলো বাবা। ইন্টারনেটে বা ফেসবুকে দিবা নাকি?"
আমি বললাম, "দিলে কি কোনো স/ম/স্যা হবে আপনার?"
উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, "না বাবা, কোনো সমস্যা নাই। ফেসবুকে দিলে অন্তত আমার ছেলেটা দেখতে পারবে। ও অনেক বড় মোবাইল চালায়, ফেসবুকও ব্যবহার করে।"
আমি কৌতুহল নিয়ে জিজ্ঞেস করলাম, "চাচা, আপনার ছেলে কি দেশের বাইরে থাকে?"
উনি মাথা নেড়ে বললেন, "না রে বাবা, ও ঢাকাতেই থাকে। কিন্তু আমাদের সাথে থাকে না।"
"কেন চাচা?"—জানতে চাইলাম।
উনি মলিন মুখে বললেন, "ছেলের সুন্দর ভ/বি/ষ্য/তের কথা চিন্তা করে একদিন গ্রাম ছেড়ে ঢাকা এসেছিলাম। এখন ছেলে ঢাকার এক মেয়েকে বিয়ে করে আলাদা সংসার পেতেছে। আমাদের আর খোঁজখবর নেয় না! তাই ভাবলাম ফেসবুকে ছবিটা দিলে যদি কোনোভাবে ওর চোখে পড়ে। ও দেখুক ওর বাবা কতটা ক/ষ্ট করে দিন পার করছে। ছবিটা দেখে যদি ওর মনে একটু দয়া হয়, যদি একটু মায়া জাগে উনার বাবার প্রতি!"
​চাচার কথাগুলো শুনে বুকটা ভারী হয়ে গেল...
​যে বাবা-মা নিজের পুরো জী/বন/টা তিলে তিলে শেষ করে দেন শুধু সন্তানের একটা সুন্দর ভবিষ্যতের জন্য, সেই সন্তানদের কি অন্তত একবারের জন্যও বৃদ্ধ বয়সে বাবা-মার ভবিষ্যতের কথা ভাবা উচিত নয়?

16/07/2026

আলহামদুলিল্লাহ

14/07/2026

আপনাকে শোনার তৃষ্ণা

উচিত কথা বলতে সাহস থাকতে হয়.. আর সাহস থাকলে সবজায়গা তে সবাইকে উচিত কথা বলা যায়...আজকে এই মেয়েটা আমাদের শিক্ষামন্ত্রীকে এ...
13/07/2026

উচিত কথা বলতে সাহস থাকতে হয়.. আর সাহস থাকলে সবজায়গা তে সবাইকে উচিত কথা বলা যায়...
আজকে এই মেয়েটা আমাদের শিক্ষামন্ত্রীকে একদম ধু'য়ে দিছে...!! 😀

পদার্থ বিজ্ঞান পরীক্ষার মতো একটা কঠিন বিষয়ের আগে মাত্র ১ দিনের গ্যাপ দিলো এইচএসসি পরীক্ষাতে... তার ওপর বাইরের পরিবেশের যা অবস্থা....
চারদিকে বন্যার পানি.... পরীক্ষা শেষ করে বের হয়ে সাংবাদিকদের এই মেয়েটা ডাইরেক্ট অফার দিলো.....
"আপনারা যদি আমার পক্ষ হয়ে ‘শিক্ষামন্ত্রীকে ম্যা/ ন/ হো/ লের পানি খাওয়াতে পারেন তাহলে উপহার দিবো... শিক্ষা মন্ত্রীকে এই ম্যা'ন'হো'লের এক গ্লা'স পানি খাওয়ানো উচিত" 🤣

আসলে মেয়েটা এই কথাগুলো যে কতটা রা'গ আর ক্ষো'ভ থেকে বলেছে সেটা যে এই পরিস্থিতিতে পরীক্ষা দিচ্ছে সেই বুঝতে পারবে...
দেশের এই পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা টা পিছিয়ে দেওয়া উচিত ছিলো... কিন্তু আমাদের দেশের মন্ত্রীরা তো এসির মধ্যে বসে থেকে আমাদের সাধারণ মানুষের ক'ষ্ট বুঝবেনা...!! 😰

Address

Dammam

Alerts

Be the first to know and let us send you an email when mahbub Hasan official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category