27/10/2023
এই কয়েকদিনে যা বুঝলাম, গাজার মানুষজন আমাদের থেকে ফিজিক্যালি এবং মোরালি অনেক শক্তিশালী।
কত ঘটনা ঘটেছে, কেউ মারা গেলে আমাদের দেশের মহিলাদের বিলাপ তো দেখেছেন; কিছু কিছু ক্ষেত্রে বিরক্তিকর। অথচ গাজাতে এমন মাথাঘোরানো ঘটনা ঘটেছে এই কয়েকদিনে, ভাবতে পারবেন না।
গাজার জন্মহার অনেক বেশি। এবং ফ্যামিলিগুলো সব কাছাকাছিই বাস করে। তো একদিন উঠে দেখলেন আপনার দাদার দিকের আত্মীয় এবং নানার দিকের আত্মীয়ের কেউ বেঁচে নেই। মানে চাচাতো ভাইবোন, খালা-ফুফু-মামাতো ভাইদের কেউ নেই , এরকম ঘটনাও ঘটেছে। এক হামলায় এক পরিবারের ৪০ জন পর্যন্ত মারা গেছে, এমনও দেখলাম।
আপনি যে পাড়ায় বড় হলেন, এক ঘন্টার ব্যবধানে পাড়ার একটা মানুষও আর নেই, ইভেন পাড়াটাই আর নেই। আমাদের মানুষেরা কিভাবে হ্যান্ডেল করতো ভাবতে পারছি না। সেই তুলনায় গাজার মানুষ অনেক ধৈর্য্যশীল।
****
এই উপমহাদেশে ইসলাম নিয়ে এসেছে পীর-ফকিরেরা। আর সেটা অনেক বড় সমস্যা। বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে পাঞ্জাবী-টুপি না থাকলে সে কোনোভাবেই জান্নাতে যাবে না।
গাজাতে আলাদা কোনো মাদ্রাসার খোজ পাইনি। সাধারণ স্কুলেই কুরআন শেখায়, প্রতি ২০ জনে ১ জন হাফেজ। হ্যাঁ, ওই জিন্স-স্নিকার পরা যাকে দেখছেন, বড় সম্ভাবনা আছে সে একজন হাফেজ। একসাথে ১০০০, ৫০০০ ইভেন পনের হাজার মানুষেরও হিফজ শেষ করার খবর পাবেন।
আরব বসন্তের পর দ্বীনদারিতার চর্চা অনেক বেড়েছে। এক ভ্লগ দেখছিলাম, হাইস্কুলের ছাত্ররা বাসে উঠার পর চুপ হয়ে গেল। ড্রাইভার ছাত্রদের নিয়ে সফরের দুয়া পড়লো, তারপর বাস ছাড়লো। 'জিন্স পরে কেন, বিড়ি খায় কেন' বলা ফেসবুকবাসি সফরের সুন্নত দোয়া জানেন তো?
আমাদের দেশে গেটআপ দেখে কতবড় মুসলিম তা মাপা হয়, ইসলামী বিশ্বাসের বেসিক জ্ঞান আছে ধরলে এই দেশে কোনোভাবেই ৯০% মুসলমান নেই। কিন্তু গাজার বাচ্চাদের খুব ছোটবেলা থেকে আকিদার বেসিক জ্ঞান দেওয়া শুরু হয়।
অধিকাংশ লোক হানাফি মাজহাব অনুসরণ করে সেখানে।
এখন এই নিঃসন্দেহ বিশ্বাসের কারণে তাদের 'শাহাদাত' কালচার গড়ে উঠেছে। এজন্য গাজা এবং পশ্চিমতীরের বহু মানুষকে শহীদ হওয়াকে সেলিব্রেট করতে দেখবেন। ইভেন বাচ্চারাও জানে শহীদ মানে কী, সে কোথায় গেছে।
গাজার মানুষের মত লাকি আর পৃথিবীতে কেউ নেই। শাহাদাতের মত আকাশচুম্বী মর্যাদা পেতে তাদের আলাদা কিছু করতে হয় না। কেবল জন্ম নিলেই চলে, কেবল ঘরে থাকলেই চলে।
গাজার মানুষ হাউমাউ করা সেই বাঙ্গালি-বিলাপ কেন করে না, আশা করি বুঝতে পেরেছেন।