12/05/2023
বদলে যাবার জন্যে এবং উদ্যোক্তা হবার জন্য যে অভ্যাস গুলো নিজের মধ্যে তৈরি করতে হবে:
• ১. ৯ টা – ৫ টা ভুলে যেতে হবে। কাজ হবে যতক্ষণ জেগে থাকবেন ততক্ষণ, অন্তত ক্যারিয়ারের শুরুর ৫-৭ টা বছর ।
• ২. এই ৫-৭ টা বছর উজার করে দিতে হবে ভালোলাগার কাজটার প্রতি "
• ৩. এই রকম ভাববার কোন কারণ নাই যে সব আইডিয়া সফল হবে, তবে হাল ছাড়া যাবে না "
• ৪. কোন অভিযোগ, অজুহাত বা বাহানা খোঁজা যাবে না, খুঁজতে হবে সমাধান "
• ৫. আপনার কোন কাজটা করতে বেশী ভালো লাগে, এটা খুঁজে বের করতে হবে বার বার নিজের সাথে কথা বলে "
• ৬. গতানুগতিক নয় একটু ব্যতিক্রমি কিছু করতে হবে
• ৭. একই সঙ্গে ২ বা ৩ টা কাজ (চাকরী বা ব্যবসা) করা যায়, এটা ভাবতে হবে এবং করতে হবে
• ৮. প্রতিদিন অন্তত ৪৫ মিনিট দৌড়ান, কাজের গতি বেড়ে যাবে "
• ৯. বার বার নিজেকে বলুন আমি পারবো, কখনো আপনাকে দিয়ে হবে না এটা চিন্তাই করবেন না।
• ১০. নিজেকে চালানোর নিয়ন্ত্রন নিজের হাতে নিয়ে নিন, নিজের সিদ্ধান্ত নিজে নিন "
• ১১. সপ্তাহে কারো অন্তত একটা উপকার করুন, মন ভালো থাকবে "
• ১২. সময় নষ্ট করা যাবে না, কারণ সময় একদিন আর আপনাকে সময় দিবে না "
• ১৩। এবং শুরু করতে হবে...... ACTION