Jibon Lila

Jibon Lila Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jibon Lila, Magazine, Jeddah.

14/03/2023

মানুষ কতটা স্বার্থপর হলে এমন কাজ করতে পারে,,,,

Send a message to learn more

🍀🍀🍀জীবন পাল্টে দেওয়ার মতো গল্প 🍀🍀🍀ইফতারের সময় টেবিলের দিকে তাকিয়ে দেখি কোথাও বেলের শরবত নেই। আমি আমার স্ত্রী সুমাইয়াকে  ...
01/05/2020

🍀🍀🍀জীবন পাল্টে দেওয়ার মতো গল্প 🍀🍀🍀

ইফতারের সময় টেবিলের দিকে তাকিয়ে দেখি কোথাও বেলের শরবত নেই। আমি আমার স্ত্রী সুমাইয়াকে ডেকে বললাম,
-- শুধু লেবুর শরবত আছে। বেলের শরবত কোথায়?
সুমাইয়া মাথা নিচু করে বললো,
- বেলের শরবতটা বানানোর সময় পাই নি

কথাটা শুনার পর মেজাজটা খারাপ হয়ে গেলো। সুমাইয়াকে ধমক দিয়ে বললাম,
-- তুমি কি রাষ্ট্র পরিচালনা করো; যে শরবত বানানোর সময় পাও নি? সারাদিন রোজা রাখার পর একটু যে বেলের শরবত খাবো সেটাও আমার কপালে নেই

সুমাইয়া আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলো। এই মেয়েকে নিয়েই এক সমস্যা। ও কোন কাজ পরিপূর্ণ ভাবে করতে পারে না

দুপুরের দিকে সুমাইয়াকে বললাম,
-- ফ্রিজে কি মুরগির গোশত আছে?
সুমাইয়া বললো,
-হ্যাঁ আছে
আমি বললাম,
-- এক কাজ করো তো; আজ ইফতারিতে মুরগির গোশত দিয়ে চপ বানিও

আমার কথা শুনে সুমাইয়া হা করে আমার মুখের দিকে তাকিয়ে রইলো। আমি কিছুটা ধমকের স্বরে বললাম,
--এইভাবে বোকার মত হা করে তাকিয়ে আছো কেন?সুমাইয়া আমতা আমতা করে বললো,
- মুরগির গোশত দিয়ে কিভাবে চপ বানায়?

এমনিতেই রোজা রেখেছি আর এখন মধ্য দুপুর। গরমে মেজাজ এমনিতেই খারাপ তার উপর সুমাইয়ার এই কথা শুনে মেজাজটা আরো খারাপ হয়ে গেলো। সুমাইয়ার দিকে রাগী চোখে তাকিয়ে বললাম,
-- তোমার মা কি তোমায় রান্না বান্না কিছু শিখিয়ে বড় করে নি? যেটা বানাতে বলি সেটাই দেখি পারো না। আমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছি তোমাকে বিয়ে করে

সুমাইয়া কিছু না বলে চুপচাপ আমার সামনে দাঁড়িয়ে রইলো। আমি অন্য রুমে চলে গেলাম। এইমেয়েটাকে দেখলেই আমার আজকাল রাগ লাগে। দিন দিন আমার ওকে অসহ্য মনে হচ্ছে...


সেহরির সময় ভাতে হাত রাখতেই বুঝালাম ভাতগুলো ঠান্ডা। আমি কিছু না বলে শুধু সুমাইয়ার দিকে তাকালাম। আমার রাগী চেহারা দেখে সুমাইয়া ভয়ে মাথা নিচু করে বললো,
- আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এখন গরম ভাত রান্না করলে আযান দিয়ে দিবে। আজ একটু কষ্ট করে ঠান্ডা ভাত খেয়ে নাও। কাল থেকে আর এমন হবে না

সুমাইয়ার কথা শুনে আমি আর ওকে কিছু বললাম না। চুপচাপ ভাতের প্লেটটা ফেলে দিয়ে টেবিল থেকে উঠে পড়লাম...
|
|

আমার বন্ধু খালিদের বাসায় আজ ইফতারের দাওয়াত আছে। আমাদের বাসা কাছাকাছি হওয়ার কারণে আমি ওর বাসায় একটু তাড়াতাড়িই চলে গেলাম। কলিংবেল বাজাতেই খালিদ দরজা খুললো। খালিতে অবস্থা দেখে খুব অবাক হলাম। ওর সারা মুখে সাদা পাউডানের মত কি যেন লেগে আছে। আমি খালিদকে বললাম,
-- তোর এই অবস্থা কেন?
খালিদ মুচকি হেসে বললো,
তানিয়াকে(খালিদের স্ত্রী) একটু ইফতারি বানানোর কাছে হেল্প করছিলাম।
আমি তখন বললাম,
-- তুই রোজা রেখে রান্না বান্না করছিস?

খালিদ আবাক চোখে আমার দিকে তাকিয়ে বললো,
- তুই গাধা না কি? আমি তো শুধু একা রোজা রাখি নি; তানিয়াও তো রেখেছে। অফিস যেহেতু ছুটি সেহেতু আমি রোজা রেখে সারাক্ষণ বাসায় শুয়ে বসে দিন পার করি কিন্তু তানিয়ার কোন ছুটি নেই। ও রোজা রেখে ঘর পরিষ্কার করছে, কাপড় ধুঁয়ে দিচ্ছে, রান্না বান্না করছে আবার ইফতারিও বানাচ্ছে। বেগুনী, আলুর চপ, বুট-ভরা খেতে যতটা মজা এইসব বানানো ঠিক ততটাই কঠিন। ও একা হাতে সব কিছুই সামলায় আমি মাঝে মধ্যে একটু হেল্প করি এই যা।

ইফতারের সময় আমি আড়চোখে খালিদ আর তানিয়াকে দেখছিলাম। তানিয়ার প্রতি খালিদের ভালোবাসা দেখে নিজেকে তখন অমানুষ মনে হচ্ছিলো। হঠাৎ তানিয়া খালিদকে বললো,
~ তোমার শরবতে তো ইসুপগুলের ভুসি দিতে ভুলে গেছি
খালিদ তখন মুচকি হেসে বললো
- আরে দূর একদিন ইসুপগুলের ভুসি না খেলে কিছু হবে না

নিজেকে খালিদের জায়গায় দাঁড় করালাম। আজ যদি সুমাইয়া এমন ভুলটা করতো আমি হয়তো ওকে প্রচন্ড রকম গালি গালাজ করতাম। অথচ একদিন বেলের শরবত না খেলে কিছুই হতো না। আমি শুধু আমার দিকটাই ভেবে দেখেছি অথচ আমার পাশে একজন রোজাদার মানুষ কত কাজ করছে সেটা আমার কখনো চোখেই পরে নি
|
|

সেহরির সময় সুমাইয়ার কপালে হাত রেখে ওকে ডাক দিতেই ও তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠলো। আমাকে দেখে কিছুটা ভয়ে ভয়ে বললো,
- আমি আজকেও দেরি করে ফেললাম তাই না? কিছু মনে করো না প্লিজ। আমি এখনি রান্না করছি

আমি মুচকি হেসে বললাম,
-- আমি রান্না করে ফেলেছি। তবে মাছের তরকারীটা মনে হয় খুব বেশি ভালো হয় নি। আজ একটু কষ্ট করে খেয়ে নাও। আর হে ; কাল আমায় মাছের তরকারী রান্না করা শিখাবে বিনিময়ে মুরগীর গোশত দিয়ে কিভাবে চপ বানাতে হয় সেটা তোমায় শিখাবো

আমার কথা শুনে সুমাইয়া আমায় কিছু বলতে চেয়েছিলো কিন্তু আমি ওকে থামিয়ে দিয়ে ওর হাতটা ধরে বললাম,
-- আমার এতদিনের ব্যবহারের জন্য আমায় প্লিজ মাফ করে দিও। কথা দিচ্ছি পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী হয়ে তোমাকে দেখাবো। তখন তোমার চোখে আমার প্রতি ভয় না; শুধু ভালোবাসা দেখা যাবে

#রোজাদার_স্ত্রীর_প্রতি_দায়িত্ব

বিঃদ্রঃ- সকল মুসলমান ভাইদের প্রতি আমার একটা অনুরোধ রইলো, আপনি যেমন রোজা রাখেন তেমনি আপনার মা বোন স্ত্রী ওরাও রোজা রাখে। তাই ইফতারে দুই একটা আইটেম কম হলে রাগারাগি না করে বরং ইফতার বানানোর কাজে উনাদের যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করেন। বেশি কিছু না পারলেও অন্তত শরবত বানানোর দায়িত্বটা নিজে নেন।সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা!


এরকম পোস্ট আরও পেতে ফলো করুন এই পেইজটি : 𝐒𝐀𝐁𝐁𝐈𝐑 𝐅𝐀𝐑

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল। পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তা...
21/10/2019

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল। পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল। যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাফ দেয় না। সে সহ্য করতে থাকে!!

আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাঙটি আর সহ্য করতে পারে না। সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত শক্তি তার থাকে না। পানি আরও গরম হতে থাকে যার ফলে সেই গরম পানিতে পুড়ে একটা সময় সে মারা যায়!!

এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কেন মারা গেছে??

তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে। কিন্তু না সে গরম পানির জন্য মারা যায়নি! সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত সঠিক সময় না নেওয়ার কারনে।

ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান, কাল, পাত্র ভেদে একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে কিন্তু আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের বুঝতে হবে কখন সরে যেতে হবে অর্থাৎ সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। নয়ত ব্যাঙ এর মত অবস্থা হবে !!

আবেগ ভালবাসা অথবা বেশি আত্মবিশ্বাস দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত নেওয়া উচিত না, সঠিক সময়ে স‌ঠিক সিদ্ধান্ত নেয়া গুরুত্বপূর্ণ।

আমিই বাংলাদেশ🇧🇩আমার ডাক নাম লজ্জা‼️আমি শত মানুষের সামনে কুপিয়ে মারা যাওয়া রিফাত!! 🔪🔪আমি আগুনে পুরে যাওয়া নুসরাত❗️আমি ...
10/10/2019

আমিই বাংলাদেশ🇧🇩
আমার ডাক নাম লজ্জা‼️
আমি শত মানুষের সামনে কুপিয়ে মারা যাওয়া রিফাত!! 🔪🔪
আমি আগুনে পুরে যাওয়া নুসরাত❗️
আমি বিশ্বজিত,আমি অভিজিৎ,আমি নাদিয়া‼️❗️
আমি তনু,আমি খাদিজা, আমি রাজন‼️❗️
আমি মিতু,আমি ব্যার্থ ছাত্র, আমি প্রশ্নপত্র না পাওয়া হত দরিদ্র‼️
আমি অবিরাম বাংলার মুখ🌚
আমি লাল সবুজের কফিন📕⚰️📗
আমি পিলখানার অসহায় সেনা অফিসারের আঁধারে দাফন👣
আমি স্বাধীন দেশের পরাধীন জনগন😑
আমি বাসে ধর্ষিতা মাজেদা❗️
আমি ছেলের সামনে ধর্ষিতা মা❗️
আমি ভাইয়ের সামনে ধর্ষিতা বোন❗️
আমি এমপির গুলিতে গুলিবিদ্ধ সৌরভ❗️
আমি গুম হওয়া সন্তানের মায়ের নিরব কান্না❗️
আমি রানা প্লাজার ধুলোয় উড়া লাশ🏢😢😭
আমি সরকারী ভবনে রডের বদলে বাশঁ🌴❗️
আমি তাজরীনের অগ্নিকান্ডের অসহায় গরীব কর্মচারী🔥😢
আমি ধ্বসে পড়া ভবনের নিচে গলিত লাশের গন্ধ আর পদ্মার লঞ্চ ডুবি🏨🚢😢😭
আমি সাগর-রুনির মেঘ‼️❗️👪
আমি ছিনতাই হওয়া অসহায় পথচারীর ব্যাগ👜🏃‍♀️💼🏃‍♂️
আমি জন্মের আগেই গুলিবিদ্ধ নবজাতক শিশু😑😑🙇‍♂️
আমি সাত খুণ শীতলক্ষ্যার পাড়🏝‼️❗️‼️‼️
আমি ফেলানী,আমি ১৬ কোটি মানুষের ভাগ্য ঝুলে আছি কাঁটাতারে👩🏗😑
আমি অন্ধ🥺
তাই আমার বিবেকের দরজা বন্ধ।

সংগৃহীত...

পাগলীটাও মা হয়েছে তবে বাবা হয়নি কেউ,পাগলী বলে যায়নি ছেড়ে প্রসব ব্যাথার ঢেউ৷পাগলীও যে নারী শরীর বয়ে বেড়ায় তার,ছেড়ে যায়নি ...
26/09/2019

পাগলীটাও মা হয়েছে তবে বাবা হয়নি কেউ,
পাগলী বলে যায়নি ছেড়ে প্রসব ব্যাথার ঢেউ৷
পাগলীও যে নারী শরীর বয়ে বেড়ায় তার,
ছেড়ে যায়নি মাসিক নামের ব্যাথার অনাচার৷
রাস্তায় ঘুরে কাটে দিন আর রাস্তায় কাটে রাত,
পাগলি বলে স্বামী হয়নি পায়নি সংসার স্বাদ৷
কিভাবে সে মা হয় তবে গর্ভে লয় সন্তান?
নাকি আবার জন্ম নিলো যিশু ভগবান!
পাগলী ও কি করেছিল যৌন আহবান,
নাকি রাতের বেলা বেইশ্যা হয়ে করল শরীর দান৷
দশ মাসেতে পাগলি ছিল কত বেদনায়,
পেট বেড়েছে পোঁয়াতি সে কিসের তাড়নায়৷
ক্ষুধায় খেল আবর্জনা কখনো না খেয়ে,
বাচ্চা পেটে ছোটাছুটি কে দেখেছে চেয়ে৷
বাচ্চা মারে পেটে লাতি মানুষ মারে পিঠে,
হাতুড়িতে আঘাত হানে ফাটল ধরা ইটে৷
ব্যাথায় যেদিন কুকড়েছিল কে দেখে বল কাকে,
হাউ মাউ করে কেঁদেও সে পায়নি সাড়া ডাকে৷
সেইতো বোঝে প্রসব ব্যাথা যে হয়েছে মা,
পাগলীটাও মা হয়েছে বাপটা কেউ না৷
গাছ ফেটে যে গাছ বেরোলো কে লুকেছে বীজ,
মেয়ে শরীর পেয়ে রাতে কে ঢেলেছে বিষ৷
জন্ম নিল যে শিশুটি কাকে ডাকবে বাপ,
অবৈধ বলবে সবাই যারে যে সমাজের পাপ৷
পাগলী বলে দমকে বলি এখান থেকে ফুট,
রাতের বেলা পাগলীর শরীর করে এলাম লুট৷
দশটা মাসে কি খেয়েছে রক্ত গেল কত,
কে দেখেছে দশটি মাসে ব্যাথায় ছিল শত৷
কে জানে তার শরীরটাকে আরো কতবার,
চুষে খেয়ে চিবিয়েছে কত জানোয়ার৷
পুরুষ গেল শরীর খেয়ে নিয়ে গেল স্বাদ,
কষ্ট পেয়ে মরল শুধু পাগলি মায়ের জাত৷
ভিখারিনী বলে মায়ের জাতি জন্ম দিয়ে নিজেই হল কাল,
পাগলীটাও মা হয়েছে মা হয়েছে মাল৷
রাতের বেলা নারীর শরীর ভোগ্য পন্যময়,
নিজেকে আজ পুরুষ ভাবতে বড়ই লজ্জা হয়।

15/08/2017

ডাক্তার : তুমি পাগল
হলে কিভাবে.......??
,
পাগলঃ- পাগল কি
হইছি সাধে!!!!!!!!!!!
,
আমি এক বিধবা মহিলারে
বিয়ে করছিলাম।।।।।।।।।।
,
তার এক যুবতী মেয়ে ছিল।
তাকে বিয়ে করল আমার
বাবা।।।।।।।।।।।।।।।।।।।।
,
তো আমার মেয়ে হয়ে
গেল আমার মা এবং আমি
হয়ে গেলাম আমার বাবার
শশুড় ।
,
তার ঘরে একটা মেয়ে হলো
সে হলো আমার বোন কিন্ত
আমি তার নানীর জামাই ।
,
সে দিক থেকে সে আমার
নাত্নীও।
এভাবে আমার একটা পোলা
হইলো।।।।।।।।।।।।।।।।।।।।।।
,
তো আমার পোলা আমার
বাপের শালা।।।।।।।।।।।।।
,
আর আমি আমার পোলার
ভাইগ্না ।।।।।।।।।।।।।।।।।।।
,
ডাক্তারঃ চুপ কর শালা
আমারেও....পাগল বানাইয়া ফেলবি।
আজ পাগল দিবস
আপনার নজরে যে পাগল তাকে পাঠিয়ে দিন
আমি তো পাঠিয়ে দিলাম
আমাকে আবার ফেরত পাঠিয়ে মহা পাগলামোর পরিচয় দেবেন না
পাগলের চার লক্ষণ: -
১. এক হাতে মোবাইল ধরা
২. আঙুল দিয়ে স্ক্রিন টাচ করা
৩. মেসেজটা পড়ে মুচকি হাসা
৪. চিন্তা করা কাকে পাঠাবেন
এই মেসেজটা যে সমস্ত হ্যান্ডসাম বিউটিফুল মানুষ পাবে সে
পাঁচ সেকেন্ড এর পরেই জ্ঞান হারাবে





কি হলো? হয় নি!!
হবে কি করে? হ্যান্ডসাম বা বিউটিফুল হলে অজ্ঞান হতো
উফ
আমার তো অনেক কষ্টে জ্ঞান এসেছে
হাসবেন না - নিজের সমস্ত পাগল বন্ধুবান্ধব কে এই মেসেজটা ফরোয়ার্ড করে দিন
আর
অপরকেও হাসবার সুযোগ করে দিন

27/05/2017

কুকুরের অসাধারণ উত্তর **
এক ব্যাক্তি কুকুরকে বলল যে, তুইতো
অনেক অফাদার
কিন্তু তোর মধ্যে ৩ টি খারাপ অভ্যাস
আছে :
১. তুই দেওয়ালে পেশাব করিস। ২. তুই
ভিক্ষুকের কাছে গিয়েও ঘেউ ঘেউ
করিস।
৩. তুই রাতে ঘেউ ঘেউ করিস, যখন মানুষ
ঘুমিয়ে থাকে।
* কুকুর উত্তর দিল ঃ
১. জমিনে এজন্য পেশাব করিনা,
আল্লাহর বান্দা যদি এখানে সেজদা
করে,
তবে তার সেজদা হবে না।
২ ঃ ভিক্ষুকের কাছে এ জন্য ঘেউ ঘেউ
করি,
যাতে সে মানুষের কাছে না চেয়ে
আল্লাহর কাছে চায়।
৩ ঃ রাতে ঘেউ ঘেউ করে এ কথা বলি,
হে গাফলত -অলসতায় পতিত
হে নিদ্রামগ্ন মানুষ!
উঠ এবং স্বীয় রবকে স্বরণ কর।

26/05/2017

রাতে দুই মাতাল টর্চ জ্বলিয়ে
রাস্তা দিয়ে হাটতেছে ।
:
১ম মাতাল: আগে শুনতাম দুনিয়া নাকি
ঘুরে, আজ তা বুঝলাম ।
:
২য় মাতাল: রাখ তর ঘুরা ঘুরি । একটা
চ্যালেন্স দিলে পারবি???
:
১ম মাতাল: কি???
:
২য় মাতাল: আমার এই টর্চ জ্বালিয়ে
আলো উপর দিকে তাক করে দরব, আর তুই
আলো বেয়ে উপরে উঠতে পারবি???
:
১ম মাতাল: আমারে কি মাতাল
পাইছত???
:
২য় মাতাল: কেন???
:
১ম মাতাল: আমি আলো বেয়ে উঠি আর
তুই টর্চ নিবিয়ে দে, আর আমি যেন না
নামতে পারি!!!

23/08/2016

আমি
তোমার মধ্যে রাতে -- ডুকরে কাঁদার কারণ,
আমি তোমার" সেই কথা " যা -- কাউকে বলা বারণ।
আমি তোমার ভাগ্য রেখা -- আমিই সেটার গণক,
আমি তোমার প্রতি ফোঁটা -- অশ্রু জলের জনক।

উপসংহারহীন জীবন.....arif

15/03/2016

""প্রশংসা করুন-প্রশংসিত হবেন
সম্মান করুন-সম্মানিত হবেন
অন্যের দোষ ঢাকুন-নিজের টা গোপন থাকবে,,
সত্য কথা বলুন-কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না,
ভালবাসতে শিখুন-ভালবাসা পাবেন
ন্যায় পথে চলুন-কার দ্বারা প্রতারিত হবেন না
খমা করতে শিখুন-হৃদয় জয় করতে পারবেন -।।।

Address

Jeddah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jibon Lila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category