Its IMAM

Its IMAM ﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐚𝐥𝐢𝐤𝐮𝐦﷽
Well come to my Facebook Official page.

আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজ্জের মূল কার্যক্রম।  ২৪ মে | ৭ জিলহাজ্জরাতে মিনার উদ্দেশ্যে রওনা।২৫ মে | ৮ জিলহাজ্জসারাদিন ম...
24/05/2026

আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজ্জের মূল কার্যক্রম।

২৪ মে | ৭ জিলহাজ্জ
রাতে মিনার উদ্দেশ্যে রওনা।

২৫ মে | ৮ জিলহাজ্জ
সারাদিন মিনায় অবস্থান।

২৬ মে | ৯ জিলহাজ্জ
সারাদিন আরাফার ময়দানে অবস্থান।
রাতে মুজদালিফায় অবস্থান।

২৭ মে | ১০ জিলহাজ্জ
বড় জামারায় পাথর নিক্ষেপ, কুরবানি, চুল কাটা ও তাওয়াফ সম্পন্ন।
এরপর রাতেই আবার মিনায় ফিরে আসা।

২৮ মে | ১১ জিলহাজ্জ
৩ জামারায় পাথর নিক্ষেপ।

২৯ মে | ১২ জিলহাজ্জ
৩ জামারায় পাথর নিক্ষেপ শেষে মক্কায় প্রত্যাবর্তন।

আল্লাহ তায়ালা সবাইকে সুস্থ রাখুন, হজ্জ সহজ করুন এবং সকলের হজ্জ কবুল করুন। আমিন।

🇧🇩🇸🇦 সৌদি আরবে বাংলাদেশের দূতাবাসের পূর্ণ যোগাযোগ তথ্য (২৭/১১/২৫ ইং)(সেভ করে রাখুন – বিপদে জীবন বাঁচাবে!)বিদেশে কাজ করতে...
27/11/2025

🇧🇩🇸🇦 সৌদি আরবে বাংলাদেশের দূতাবাসের পূর্ণ যোগাযোগ তথ্য (২৭/১১/২৫ ইং)

(সেভ করে রাখুন – বিপদে জীবন বাঁচাবে!)

বিদেশে কাজ করতে গিয়ে কখন যে কোন সমস্যা হয়ে যায়—
চুক্তি মিলছে না ❗
বেতন পাচ্ছেন না ❗
হুরুব ❗
পাসপোর্ট আটকে রেখেছে ❗
অত্যাচার–হয়রানি ❗
ডিপোর্ট সেন্টারে আটক ❗

এমন সময়ে বাংলাদেশ দূতাবাসই আপনার প্রথম ও সবচেয়ে শক্ত ভরসা।
👇 নিচে রিয়াদ ও জেদ্দার সব তথ্য সহজ ভাষায় সাজিয়ে দিলাম।

🟦 ১) বাংলাদেশ দূতাবাস – রিয়াদ (Bangladesh Embassy, Riyadh)

📍 ঠিকানা:
Diplomatic Quarter, Dareen Street, Riyadh, Saudi Arabia

📞 অফিসিয়াল ফোন:
+966 11 419 5300

📧 ইমেইল:
[email protected]

🌐 ওয়েবসাইট:
www.bangladeshembassy.org.sa

☎️ জরুরি হটলাইন (২৪/৭ সক্রিয়):

Diplomatic Wing: 8001000124

Labour Wing: 8001000125

Passport & Visa: 8001000126

💼 যে সমস্যায় রিয়াদ দূতাবাসে যোগাযোগ করবেন:

বেতন/চুক্তি ভঙ্গ

কাজ পরিবর্তন / ট্রান্সফার সমস্যা

হুরুব দেওয়া

পাসপোর্ট/ইকামা/ETP সমস্যা

নির্যাতন বা হয়রানি

দেশে ফেরার জরুরি প্রয়োজন

আটক/ডিপোর্ট সেন্টারে সমস্যা

🟩 ২) বাংলাদেশ কনস্যুলেট – জেদ্দা (Bangladesh Consulate General, Jeddah)

📍 ঠিকানা:
Al-Nazlah District (Nazlah), Jeddah, Saudi Arabia

📞 অফিস ফোন:
+966 12 687 8465

📧 ইমেইল:
[email protected]

🌐 ওয়েবসাইট:
https://bcgjeddah.com

☎️ জরুরি যোগাযোগ (২৪/৭):

Labour disputes

Women worker rescue

Detention/Deport issues

Medical emergency

💼 জেদ্দা কনস্যুলেটে যোগাযোগ করবেন যখন:

পশ্চিম সৌদির শ্রমিক সমস্যায়

বেতন বকেয়া দীর্ঘদিন

কাজের নির্যাতন

ট্রান্সফার সমস্যা

ভিসা/পাসপোর্ট/ETP

ডিপোর্ট সেন্টার সহায়তা

নারী শ্রমিকের নিরাপদ আশ্রয় প্রয়োজন

🟧 ৩) দূতাবাসে যোগাযোগের আগে যা প্রস্তুত রাখুন:

✔ পাসপোর্ট কপি
✔ ইকামা/ভিসা কপি
✔ কোম্পানির নাম + কাফিলের নাম
✔ আপনার বর্তমান ঠিকানা
✔ মোবাইল নম্বর
✔ সমস্যার সম্পূর্ণ বর্ণনা
✔ চুক্তির কপি (যদি থাকে)
✔ নির্যাতন বা বেতন প্রমাণ (অডিও/ছবি/ভিডিও)

🟥 ৪) দূতাবাস আপনাকে যেসব সেবা দেয়:

চুক্তিভঙ্গের অভিযোগ গ্রহণ

বেতন/বকেয়া প্রাপ্য আদায় সহায়তা

কোম্পানির সাথে আলোচনা করে সমাধান

ট্রান্সফার/জব পরিবর্তনে সহায়তা

হুরুব বাতিল বা সমাধানের চেষ্টা

নারী শ্রমিকদের সেফহাউস

আইনি পরামর্শ / মামলা করার গাইড

জেল/ডিটেনশন সাপোর্ট

জরুরি ট্রাভেল পাস (ETP)

দেশে ফেরার সম্পূর্ণ ব্যবস্থা

🌟 সৌদিতে আপনি যেই সমস্যায় পড়ুন না কেন — বাংলাদেশ দূতাবাস সবসময় আপনার পাশে। 🇧🇩❤️

👉 এই পোস্টটি সেভ করে রাখুন।
👉 আপনার ভাই–বন্ধুদের সাথে শেয়ার করুন — কারো বিপদে আজকের পোস্টটাই জীবন বাঁচাতে পারে।

ধন্যবান্তে।

 #আসলেই কি কফিল বা স্পনসর থাকবে না🇧🇩হ্যাঁ, থাকবে।তবে আগের মতো একতরফা ক্ষমতা আর কফিলের হাতে নেই।নতুন নিয়মে প্রবাসীদেরও রয়...
23/10/2025

#আসলেই কি কফিল বা স্পনসর থাকবে না🇧🇩

হ্যাঁ, থাকবে।
তবে আগের মতো একতরফা ক্ষমতা আর কফিলের হাতে নেই।
নতুন নিয়মে প্রবাসীদেরও রয়েছে অনেক স্বাধীনতা ও অধিকার।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, সৌদি আরবে কাফালা (স্পনসরশিপ) প্রথা পুরোপুরি বাতিল করা হয়েছে।
এতে অনেক প্রবাসী ভাইয়েরা বিভ্রান্ত হয়েছেন।
কিন্তু আসলে বিষয়টি একটু ভিন্ন — পুরো প্রথা বাতিল নয়, বরং সৌদি সরকার “Qiwa সিস্টেম” চালুর মাধ্যমে কাফালা পদ্ধতির বড় অংশ সংস্কার করেছে।

আসলে কী পরিবর্তন এসেছে?

সৌদি আরবে অনেক আগে থেকেই ধীরে ধীরে আংশিকভাবে কাফালা সিস্টেম তুলে দেওয়া হয়েছে।
এর পরিবর্তে চালু করা হয়েছে Qiwa (কিওয়া) সিস্টেম, যার মূল লক্ষ্য হলো—
প্রবাসী কর্মীদের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা

সরকার এখন এই সিস্টেমকে আরও উন্নত করতে নতুন কিছু সুযোগ-সুবিধা ও সংস্কার পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

এখন আপনি চাইলে—
• চাকরি পরিবর্তন করতে পারবেন,
• দেশে ফেরার অনুমতি নিতে হবে না,
• নিজের অধিকার অনলাইনে দাবি করতে পারবেন।

এই সবকিছুই হচ্ছে নতুন Qiwa সিস্টেমের মাধ্যমে ডিজিটালভাবে নিয়ন্ত্রিত ও সুরক্ষিত।

প্রবাসীদের নতুন অধিকার ও সুবিধাসমূহ

1/ চাকরি পরিবর্তনের স্বাধীনতা

চুক্তির মেয়াদ শেষে নিয়োগকর্তার অনুমতি ছাড়াই আপনি অন্য কোম্পানিতে যোগ দিতে পারবেন।
Qiwa প্ল্যাটফর্মে অনলাইনে ট্রান্সফার আবেদন করলেই যথেষ্ট।

2️⃣ নিশ্চিন্তে দেশে ফেরা

ছুটি বা স্থায়ীভাবে দেশে ফেরার জন্য আর কফিলের অনুমতির দরকার নেই।
আপনি সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।

3️⃣ মজুরি সুরক্ষা ব্যবস্থা (Wage Protection Program)

এই প্রোগ্রামের মাধ্যমে সৌদি সরকার নিশ্চিত করে যে,
আপনার বেতন সময়মতো ও সঠিক পরিমাণে দেওয়া হচ্ছে কি না—
সব কিছুই ডিজিটালভাবে পর্যবেক্ষণ করা হয়।

4️⃣ গৃহকর্মী সুরক্ষা (Musaned Program)

গৃহকর্মীদের জন্য এখন রয়েছে বীমা সুবিধা ও আইনি সুরক্ষা।
চুক্তি অনুযায়ী বেতন, ছুটি ও নিরাপত্তা নিশ্চিত করছে সরকার।

5️⃣ সুবিধাজনক ছুটি
• বছরে ২১ দিন বেতনসহ ছুটি (৫ বছর পর ৩০ দিন)
• অসুস্থতার জন্য ছুটি
• বিশেষ প্রয়োজনে (বিয়ে, মৃত্যু, সন্তান জন্ম) ছুটি

সবই এখন আইনের আওতায় এবং অনলাইনে ট্র্যাক করা যায়।

⚙️ নতুন ব্যবস্থার মূল লক্ষ্য

🔹 প্রবাসীদের প্রতি ন্যায্য আচরণ নিশ্চিত করা
🔹 মানবাধিকার রক্ষা
🔹 কর্মস্থলে স্বচ্ছতা ও নিরাপত্তা
🔹 সৌদি শ্রমবাজারকে আরও আধুনিক ও ডিজিটাল করা

#প্রবাসি #কাফালা #সৌদি #ভিসা

24/08/2025

প্রয়োজন নেই আমার সেই সব আত্মীয়স্বজন।

29/07/2025

মানুষের প্রিয় হতে গেলে সফল হওয়া লাগে।।।

13/07/2025

স্বপ্ন সবার এক কিন্তু ভিন্ন ভিন্ন।।
🇸🇦 🇧🇩

13/07/2025

উচিত কথা বললেই দোষ।।
゚viral

Address

Jeddah

Alerts

Be the first to know and let us send you an email when Its IMAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Its IMAM:

Share

Category