24/02/2026
প্রবাসের জীবনে ছুটির খবর মানেই আনন্দ আর একটু হাহাকার।
আজ রুমের হাসিখুশি মানুষটা দেশে যাচ্ছে—মা-বাবার কাছে, স্ত্রীর কাছে, সন্তানের কাছে।
সকালে ব্যাগ গোছাতে গোছাতে সে বলল,
দোয়া করিস ভাই, তাড়াতাড়ি আবার ফিরব।
আমরা হেসে বললাম,
গ্রামের মাটির গন্ধ ভুলে যেওনা না বন্ধু
এয়ারপোর্টে পৌঁছে বিদায়ের মুহূর্তটা কেমন যেন চুপচাপ। তার চোখে আনন্দের ঝিলিক,
আর আমাদের চোখে অদ্ভুত এক শূন্যতা।
কিন্তু এই বিদায়ে কষ্টের সাথে একটু সুখও আছে।
কারণ সে যাচ্ছে নিজের মানুষদের কাছে, নিজের ঘরে।
প্রবাসে বন্ধুর ছুটি মানে—একটু অপেক্ষা, আর ফিরে আসার প্রতিশ্রুতি।