07/08/2026
নাম : আল ওয়ালিদ
সে সৌদি আরবের একজন নাগরিক। ছোটবেলায় না বুঝে বিপদজনক তরল পানি পান করে ফেলে। মৃত্যু শয্যা থেকে ফিরে আসে। কিন্তু স্বাভাবিক জীবনে আর ফিরতে পারেনি। দেখা দিয়েছে নানা রোগ।
তাকে দেখলে আপনি এই দুনিয়ার বুকে নিজেকে নিয়ে কোনো আফসোস করবেন না, নিজের জীবন নিয়ে কোনো অভিযোগ ও থাকবে না আপনার।
সে এখন কথা বলতে পারেনা। ইশারায় অভিনব কৌশল অবলম্বন করে মনের ভাব প্রকাশ করে।
সে সবার কথা বুঝতে পারে, কিন্তু বলতে পারেনা।
মস্তিষ্কে ও সমস্যা রয়েছে তার।
ঠিকমত খেতে পারেনা, তরল পানি, জুস এগুলো খেয়েই তার জীবন চলছে।
তার মা বাবা রয়েছে, ভাই বোন আছে। কিন্তু সবাই না থাকার মত। হয়তো কয়েক মাসে তাদের সাথে দেখা হয়। সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত।
গত দুইটা ঈদেও সে এখানে ছিল। পরিবারের কেউ আসেনি। আমাদের প্রবাসীদের মতই তার ঈদ কেটেছে। ঈদের দিন নামাজ পড়তে যাওয়ার কথা থাকলেও যেতে পারেনি, কারন সেদিন সে একটু বেশি অসুস্থ ছিল।
আমি ৪ বছর যাবৎ সৌদি আরবে আছি, আসার পর থেকেই তাকে দেখে আসছি। নিজের ঘর বাড়ি ছেড়ে আমার এখানে রুম ভাড়া নিয়ে থাকে।
অনেকে মনে করতে পারেন, তার হয়তো টাকা পয়সা অনেক। ভুল ধারনা এটা। তার নিজের বলতে কিছুই নেই। সবাই হয়তো জানেন, এদেশের সরকার সবসময় নাগরিকদের সর্বোচ্চ সেবা দিয়ে থাকে।
সেও আর্থিক সহযোগীতা সহ, চিকিৎসা সেবাও সরকার থেকে পায়। তা দিয়েই তার থাকা খাওয়া দাওয়া চলছে। এভাবেই কেটে যাচ্ছে তার জীবন।
আল্লাহ এই দুনিয়াতে কত রকমের মানুষ সৃষ্টি করেছেন। কতজনকে কতভাবে রেখেছেন।
শুকরিয়া আদায় করি মহান রবের কাছে, তিনি আমাকে সুস্থ রেখেছেন। কাজ করার সামর্থ্য দিয়েছেন।
তার জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ তার প্রতি সহায় হোক।