Hello গাইশ

Hello গাইশ page : Hello গাইশ
YouTube chanel : Hello গাইশ
TikTok ID : Hello গাইশ
...........💝 Follow page 💝.............
(3)

ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য সাময়িক ভ্র...
26/06/2026

ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। একই সঙ্গে দেশ তিনটির নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু এবং সৌদিতে প্রবেশও স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

25/06/2026

ভেনেজুয়েলায় ভুমিকম্পের ভয়াবহতা।

কাবায় হাজীদের সালাত আদায় করার প্রশান্তির একটি দৃশ্য মাশাআল্লাহ
26/05/2026

কাবায় হাজীদের সালাত আদায় করার প্রশান্তির একটি দৃশ্য মাশাআল্লাহ

🇺🇸 ট্রাম্প বলেছেন:-ইরানের সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশকে অবশ্যই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিত...
26/05/2026

🇺🇸 ট্রাম্প বলেছেন:-ইরানের সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশকে অবশ্যই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে হবে-এটা হবে ঐতিহাসিক..

🇸🇦 সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের এই দাবি কঠোর ভাবে প্রত্যাখ্যান করেছে..
সৌদি বলেছে:-আমরা এটা প্রত্যাখ্যান করছি-স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অপরিবর্তনীয় ও নিশ্চিত পথ তৈরি না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে না🔥🔥

সৌদি আরব সবাইকে আবার মনে করিয়ে দিল যে, ফিলিস্তিন ইস্যুই এখনো সবচেয়ে বড় ‘রেড লাইন’ অর্থাৎ আপসহীন বিষয়🖤🌸

হুজুর যখন বলে আমি ধর্ষন করিনি প্রয়োজনে ডিএনএ টেস্ট করান রাষ্ট্র তখন টেষ্ট না করিয়ে রিমান্ডে পাটায়।রেপিষ্ট ও খুনি যখন ননহ...
23/05/2026

হুজুর যখন বলে আমি ধর্ষন করিনি প্রয়োজনে ডিএনএ টেস্ট করান রাষ্ট্র তখন টেষ্ট না করিয়ে রিমান্ডে পাটায়।
রেপিষ্ট ও খুনি যখন ননহুজুর।সে নিজে স্বীকার করে আমিই অপরাধি,আমি খুনি,আমি ধর্ষক রাষ্ট্র তখন বলে না না তোমাকে ডিএনএ টেস্ট করাতে হবে।
একই রাষ্ট্র একই আইন শুধু ব্যাক্তি হুজুর হলে অপরাধী হোক আর না হোক তাকে অপরাধী প্রচার করে দেয়।
প্রক্কান্তরে সে যদি হুজুর না হয় তখন তা মিডিয়া নিরবে সয়ে যায়। এ কেমন দ্বিচারিতা।

মানুষ কিভাবে ১৫-২০ বছর প্রবাসে কাটিয়ে দেয়, যৌবন শেষ হয়ে যায়—তবুও ফিরে আসতে পারে না?উত্তর একটাই-চাহিদা। নিজের না হলেও...
10/05/2026

মানুষ কিভাবে ১৫-২০ বছর প্রবাসে কাটিয়ে দেয়, যৌবন শেষ হয়ে যায়—তবুও ফিরে আসতে পারে না?

উত্তর একটাই-চাহিদা। নিজের না হলেও পরিবারের।

আমি এক ভাইয়ের কথা বলছি, ২৩ বছর ধরে সৌদিতে আছেন। ২-৩ বছর পর পর মাত্র ২ মাসের জন্য দেশে যান। একদিন জিজ্ঞেস করলাম, "আর কতদিন প্রবাস?"

মুচকি হেসে বললেন, “আল্লাহই ভালো জানে...”

ঢাকায় ৭ তলা বিল্ডিং, ৩ তলা শেষ, নিচে পরিবার থাকে, ২ তলা ভাড়া—সব কিছুই আছে। তবুও শেষবার দেশে গিয়ে আর না ফেরার সিদ্ধান্ত নিয়েও আবার ফিরে আসতে হয়েছে-ব্যাংক লোন, ধার-দেনা, আর পরিবারের চাপে।

শরীর ভেঙে যাচ্ছে, তবুও থামতে পারছেন না। কেন?

চুপচাপ বললেন, “সব কিছু বলা যায় না... বিদেশেই এখন শান্তি লাগে।"

সেদিন বুঝলাম-প্রবাসীরা শুধু টাকা উপার্জন করে না, নিজের সুখ, নিজের জীবনটাও কিস্তিতে বিলিয়ে দেয়।

অন্যের সুখের পেছনে দৌড়াতে দৌড়াতে, নিজের সুখে থাকা ভুলে যায়...

তাইতো বলে-প্রবাসীদের আসলে কেউই আপন হয় না

শিবির তাদের ওয়েবসাইটে সালতানাত-ই-বাঙ্গালার মানচিত্র  প্রকাশ করেছে।মানুষ নাকি তার স্বপ্নের চেয়েও বড়, কিন্তু আমাদের বড় স্ব...
12/04/2026

শিবির তাদের ওয়েবসাইটে সালতানাত-ই-বাঙ্গালার মানচিত্র প্রকাশ করেছে।

মানুষ নাকি তার স্বপ্নের চেয়েও বড়, কিন্তু আমাদের বড় স্বপ্ন দেখতে শেখানো হয়নি। অন্যদের বড় স্বপ্ন আছে।

তুরস্কের স্বপ্ন হারানো অটোমান সাম্রাজ্য ফিরিয়ে আনা
রাশিয়ার স্বপ্ন হারানো সোভিয়েত ইউনিয়ন ফিরিয়ে আনা
ইসরেয়েলের স্বপ্ন গ্রেটার ইসরেয়েল প্রতিষ্ঠা করা
ভারতের স্বপ্ন অখণ্ড ভারত ফিরিয়ে আনা
জার্মানি তাদের আগের অবস্থানে ফিরতে চায়
এমনকি বিশ্ব মোড়ল আমেরিকানরা বলে, Make America Great Again

শুধু আমাদের স্বপ্ন দেখতে মানা। শিবিরকে ধন্যবাদ।

এই পোস্টটি eMoroor (সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ)-এর একটি সতর্কবার্তা।এখানে বলা হয়েছে👇👉 রকেট, ড্রোন/বিমান চলাচল (মিলিটারি রেসপ...
07/04/2026

এই পোস্টটি eMoroor (সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ)-এর একটি সতর্কবার্তা।
এখানে বলা হয়েছে👇
👉 রকেট, ড্রোন/বিমান চলাচল (মিলিটারি রেসপন্স), বা এগুলোর আঘাত/পতনের স্থান সংক্রান্ত কোনো ছবি তোলা, শেয়ার করা বা তথ্য ছড়ানো আইনত অপরাধ।
👉 এমন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে (জরিমানা বা শাস্তি হতে পারে)।
📌 নিচের আরবি লেখাটার অর্থও একই:
“রকেট ও ড্রোন/বিমানের সাথে সম্পর্কিত তথ্য বা তাদের পতনের জায়গার ছবি তোলা, প্রকাশ করা বা আদান-প্রদান করলে আইনি জবাবদিহিতার সম্মুখীন হতে হবে।”
সংক্ষেপে 👉 এই ধরনের সংবেদনশীল বিষয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিষেধ।

রমযান মাস। চানাক্কালে (চানাক দুর্গ) থেকে, “আমার রূপবতী কন্যা,আজ ১৪ জুলাই রমযানের দ্বিতীয় দিন। শাইখুল ইসলাম ফতোয়া জারি ...
03/03/2026

রমযান মাস। চানাক্কালে (চানাক দুর্গ) থেকে,

“আমার রূপবতী কন্যা,
আজ ১৪ জুলাই রমযানের দ্বিতীয় দিন। শাইখুল ইসলাম ফতোয়া জারি করেছেন যে, 'আপনারা রোজা রাখতে পারবেন না।' কিন্তু আমি স্বাচ্ছন্দ্যবোধ করিনি বিধায় রোজা রাখতে মনস্থির করেছি। সেহরিতে ঝোপের দুটি মূল সিরিস (একটি লিকের চেয়ে ছোট একটি ঘাস) পেয়েছি আর তা দিয়েই আমি সেহরি করেছি। আমরা দিনের বেলা নতুন পরিখা (খাল) খনন করেছি। আমি কখনই স্থির ছিলাম না।

আক্রমণ ক্রমেই বেড়েছে। আমরা মাথাটুকু পর্যন্ত বের করতে পারিনি। সন্ধ্যায় একজন সৈনিক নামাজের জন্য আযান দিলেন। পরিখার ভিতরে পানির পাত্রটি হাতে হাতে ঘুরছে। সবাই পানি দিয়ে রোজা ভাঙল। ভেবেছিলাম আমিই একমাত্র রোজাদার। অথচ দেখলাম সৈন্যদের সবাই রোজা রেখেছিলেন। ফ্লাস্কটি শেষ পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায়। কিন্তু আমি নিজে লজ্জিত ছিলাম। আমার বন্ধুরা সেহরি ছাড়াই রোজা রেখেছিল। অন্যদিকে আমি আমার বন্ধুদের জন্য বিব্রত বোধ করেছি কারণ আমি দুটি সাইট্রাস (লেবু জাতীয় ফল) খেয়েছিলাম।

সেদিন আমি অশ্রু ঝরিয়ে নিজেকে প্রশ্ন করলাম! কিভাবে আমি এরজুরুম, দারেনদে এবং ইয়েনিসের লোকদের আত্মত্যাগের প্রতিদান দিতে পারি যারা রোজা রেখে শহীদ হয়েছিল?”

©️

আজ আমরা ৩–৪ ঘণ্টায় পার হই, তিনি ﷺ হেঁটেছেন ৮ দিন–রাতমক্কা থেকে মদিনা প্রায় ৪১০ কিলোমিটার। আজ সেই পথ আমরা গাড়িতে তিন–চার ...
02/03/2026

আজ আমরা ৩–৪ ঘণ্টায় পার হই, তিনি ﷺ হেঁটেছেন ৮ দিন–রাত

মক্কা থেকে মদিনা প্রায় ৪১০ কিলোমিটার। আজ সেই পথ আমরা গাড়িতে তিন–চার ঘণ্টায় পার হই, আরামে, নিশ্চিন্তে, ঠান্ডা বাতাসে। কিন্তু হিজরতের দিনে এই পথটি কেমন ছিল, ভাবার চেষ্টাও আমাদের হৃদয়কে স্পর্শ করে।

রাসূল ﷺ সেই পথ পাড়ি দিয়েছেন আট দিন-রাত ধরে। সঙ্গে ছিলেন হযরত আবু বকর সিদ্দীক (রা.) এবং পথপ্রদর্শক আব্দুল্লাহ ইবনু উরাইকিত আল-লাইথি আল-কিনানী। প্রতিটি পদক্ষেপ ছিল ঝুঁকিপূর্ণ, প্রতিটি মুহূর্তে ছিল পরীক্ষা।

একবার ভাবুন তো, কেমন ছিল সেই দিনগুলো? কেমন ছিল সেই রাতগুলো? এটি কোনো সরল মহাসড়ক ছিল না। উঁচু পাহাড়, গহীন উপত্যকা, পাথুরে গিরিপথ, কোথাও খোলা মরুভূমি, কোথাও রুক্ষ প্রান্তর। দিনভর তপ্ত রোদ, রাতে কনকনে ঠান্ডা। চারদিকে শত্রুর নজর, মাথার দাম ঘোষণা করা হয়েছে।

থাওর গুহার অন্ধকারে আশ্রয় নেওয়া। বাইরে শত্রুর পদচারণা, ভেতরে স্থির বিশ্বাস। সেই মুহূর্তে নবী কারীম ﷺ বলেছিলেন, "চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন।"এই ৪৫০ কিলোমিটার(প্রায়) তখন শুধু দূরত্ব ছিল না, এটি ছিল ধৈর্যের মাপ, তাওয়াক্কুলের গভীরতা, ভালোবাসার পরীক্ষা।

রাসূল ﷺ আল্লাহর রাসূল হলেও শরীর ছিল মানুষেরই। ক্লান্তি এসেছিল, পা ব্যথা করেছে, শরীর অবসন্ন হয়েছে। মক্কার মাটি, জন্মভূমি, কাবা, স্মৃতি সব পিছনে ফেলে অজানার পথে যাত্রা করতে হয়েছে।

আজ আমরা সেই ৪৫০ কিলোমিটার পার হই সহজে। কিন্তু কখনও কি আমরা সেই পথটাকে রাসূল ﷺ–এর চোখ দিয়ে দেখি? তাঁর পায়ের ব্যথা, তাঁর ক্লান্তি, তাঁর ধৈর্য অনুভব করি? আমরা হয়তো কেবল কিলোমিটারে দূরত্ব মাপি, কিন্তু রাসূল ﷺ সেই পথ মেপেছেন ধৈর্য, ত্যাগ, আর আল্লাহর প্রতি অটুট বিশ্বাসে।

এই পথের প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য। আমাদের ঈমানের জন্য। আমাদের উম্মাহর জন্য। এবং সেই কারণেই আজ আমরা ঈমানের আলোয় বাঁচি।

اللهم صل وسلم على نبينا محمد ﷺ 🤍

Address

Riyadh
99887766

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hello গাইশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category