25/06/2024
তুমি কান্দো ওপারে আমি কান্দি প্রবাসে! বিচ্ছেদের এ দেওয়াল ভাঙ্গা যাবে না সহজে! যতদিন অর্থনৈতিকভাবে সাবলম্বী হবে না আমার দেশ। তারুণ্যের উচ্ছ্বাস যৌবনের উচ্ছ্বাস সব বিসর্জন দিয়ে পাড়ি দিচ্ছে সবাই প্রবাসে।
কে চায় ইচ্ছা করে প্রিয়জনদের ছেড়ে দূর প্রবাসে থাকতে পড়ে?
জগত সংসারের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা, শিক্ষার কথা চিন্তা করে।
হাজার লক্ষ প্রবাসী পড়ে থাকে দূর প্রবাসে বুকে পাথর বেঁধে।
সবাই বলে প্রবাসীরা স্বার্থপর। প্রেম ভালোবাসা আবেগ অনুভূতি ইমোশনাল কিছু নাই তাদের মনে।
শুধু টাকার পিছনে দৌড়িয়ে ইচ্ছা করে আসে না দেশে।
তোমরা যদি বুঝতে একটা পুরুষ মানুষের মনে কতটা আকাঙ্ক্ষা?
পরিবারের দুঃখ কষ্ট দেখলে কেউ সহজে মেনে নিতে পারে না।
হাজারটা দুঃখ কষ্ট দেখে যে দেশ ছেড়েছে। লক্ষ পূরণ করেই তবে ফিরবে সে নিজ দেশে। ইনশাআল্লাহ
লিখেছেন : জলিল আহমেদ, মালয়েশিয়া প্রবাসী Jalil Ahmed