18/01/2024
~ Long Distance Relationship
-পাশে না থেকেও প্রতিটি মুহুর্তে প্রিয় মানুষটাকে অনুভব করার নামই 'লং ডিস্টেন্স রিলেশনশিপ '🙂
লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেক প্ল্যান করার পড়ে একদিন দেখা হয়!অনেকদিন অপেক্ষা করার পরে আসে সেই মাহেন্দ্রক্ষন।আর সেই দিনটা যেন জীবনের সেরা দিনএতো দিন পরে দেখা,অবশেষে তার হাতটা ধরা !!💗
তার কাধে মাথা রেখে বসে থাকা,তার সাথে একটু দুষ্টামি করা,প্রাণ ভরে তাকে দেখা ,যেন জীবনের শ্রেষ্ঠ অনুভূতি😍
অনেক দিন পর পর দেখা হলেও কারো প্রতি কারো বিন্দুমাত্রও ভালোবাসা কমে না,এটাই খাটি ভালোবাসা♥
হয়তো বিশেষ দিন গুলোতে এক সাথে থাকা হয়না,তবু্ও প্রিয় মানুষটার সাথে কাটানো সময় গুলোই হয় সেরা সময় 🙂
লং ডিস্টেন্স রিলেশনশিপ গুলো মেইনটেইন করাও অনেক টাফ।সারাদিন ফোনের দিকে তাকিয়ে থেকেই দিন পার হয়ে যায় 💗
ফেসবুক,মেসেঞ্জারের টুংটাং আওয়াজটার জন্য কান খাড়া রাখা!অন্য কারো মেসেজ মানে এক্সপেক্টেশন ফুলফিল না হবার বিরক্তি নিয়ে মেসেজ পড়া!তারপর প্রিয় মানুষটাকে একটু নক দেওয়া,বা তার আইডি তে একটু ঘুরে আসা!এরকমটাই হয়ে থাকে লং ডিস্টেন্স রিলেশনশিপ গুলো 🙂♥
হোয়াটসঅ্যাপ,ইমু,ফেসবুক,মেসেঞ্জারে মেসেজিং না পেলে ডিরেক্ট মেসেজ! তা ও না পেলে ডিরেক্ট কল!বাট কল দিতে একটু ভয় করে অনেক সময়!! সামনে কে না কে আছে আবার।এসবই হয় লং ডিস্টেন্স রিলেশনশিপ এ🙂❤
লং ডিস্টেন্স এর রিলেশন গুলো টিকে থাকে ।ভরসায়,শ্রদ্ধায়, পবিত্রতা আর স্বপ্নে ।দুজনের স্বপ্ন পুরোনের এক প্রবল ইচ্ছায়💟