Azan's Diary

Azan's Diary প্রচন্ড আতঙ্কে নিঃশ্বাস নিতে কষ্ট হয়!!

14/02/2024

একদিন সব ব্যাথা ধুয়ে যাবে, মিলবে দুঃখের সমাপ্তি। যেদিন মাইকে এলান হবে, বেঁচে নেই আমাদের মাঝে থাকা অমুক লোকটি।

হুমম! ববিতা মানে তোমার বোনকে।
23/12/2023

হুমম! ববিতা মানে তোমার বোনকে।

নিয়মিত রাতে শান্তিতে ঘুমাতে পারাটাও অনেক বড় নিয়ামত! প্রতিনিয়ত এর জন্য আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত! #আলহামদুলিল্...
16/09/2023

নিয়মিত রাতে শান্তিতে ঘুমাতে পারাটাও অনেক বড় নিয়ামত! প্রতিনিয়ত এর জন্য আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত!

#আলহামদুলিল্লাহ 🤲
🌺

28/07/2023

টাকার অ★ভা★ব থাকুক কিন্তু ভালোবাসার যেন অ★ভা★ব না হয় কেননা,বাস্তব জীবনে একসাথে চলতে গেলে টাকার চেয়ে ভালোবাসাটাই বেশি প্রয়োজন পড়ে 🙂💚

নিজের ক্যারিয়ারের পিক টাইমে কাজল সব ভুলে হাত ধরেছিলেন অজয় দেবগানের। বলিউডের অন্যতম পাওয়ার কাপল ছিলেন তারা। জীবন থেকে প্র...
16/07/2023

নিজের ক্যারিয়ারের পিক টাইমে কাজল সব ভুলে হাত ধরেছিলেন অজয় দেবগানের। বলিউডের অন্যতম পাওয়ার কাপল ছিলেন তারা। জীবন থেকে প্রায় ২৪ বসন্ত একসাথে কাটিয়েও সারাজীবন কাটাতে পারলেন না দুজনে।

পরকিয়ায় জড়িয়ে কাজলের সাথে সম্পর্কের ইতি টানলেন অজয়। এখন তাকে দেখা যায় তাব্বুর সাথে লেপ্টে থাকতে। অথচ বাসায় ছিল সুন্দরী সফল ওয়াইফ। ছেলে মেয়ে। সব।

ভাই এটাই বেডা মানুষ। এদেরকে বিয়ে করে, এদের সন্তানের মা হয়ে কিংবা এদের রক্ষিতা হয়েও কখনো এদেরকে আটকে রাখা যায় না। এরা যার কাছে, যার হয়ে ভালবেসে থাকে তার সাথেই থেকেই যায়। অন্যথায় না।

তাই নিজের ক্যারিয়ার ধ্বংস করে আবেগের পিরিতি নিয়া কারো হাত ধরে লাভ নাই। পায়ের নিচে মাটি আর নিজের অবস্থান শক্ত হলে দুনিয়া হাতের মুঠোয়।

কারন বেডা মানুষ নতুন মানুষের সঙ্গ পাইলে আপনার কোনো ত্যাগই মনে রাখবে না। এটাই বাস্তবতা।

লেখাঃ Ashna Araf Ashiya

16/07/2023

মেহমান আসলে বিরক্ত না হয়ে সৌভাগ্য মনে করা উচিৎ! মেহমান তার নির্ধারিত রিজিক টুকুই খায়, মাঝখান দিয়ে আমরা বরকত ও নেকীর ভাগিদার হই!✨

16/07/2023

দুইটি জিনিস আপনাকে শান্তি এনে দিতে পারে!

১. মাফ চাওয়া
২. মাফ করে দেওয়া!✨

15/07/2023

❝ সুন্দর একটি মোনাজাত❞ 🤲

🌸.ইয়া আল্লাহ!!আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কায়দা করেছি, কার কার নামে গীবত করেছি, কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি! আসতাগফিরুল্লাহ্!

🌸·ইয়া আল্লাহ!! আপনি এখন আমাকে এমনভাবে তৈরি - করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি! আমাকে আলোর পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন! আমার মনে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালবাসা এনে দিন! ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন!

🌸ইয়া আল্লাহ!! কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন! আমাকে বদনজর থেকে রক্ষা করুন! আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন!

🌸- ইয়া আল্লাহ, আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন! আমাকে হেদায়েত দান করুন!

(আমিন) 🤲

14/07/2023

সে মানুষটাই আমার হোক, যে দিনশেষে সম্পূর্ণ আমার, আমিতেই যার তৃপ্তি, আমার মধ্যেই যে মানসিক শান্তি খুঁজে পাবে,যে আমার থেকে শ্রেষ্ঠ কাউকে খুঁজবে না ❤️

©

08/07/2023

পারিবারিক পরিচিতি কিংবা সম্পর্কের ক্ষেত্রে আপনাকে কে কতটুকু সম্মান করবে আর ভালবাসবে এটা নির্ভর করবে আপনি তার বাবা, মা আর তার সন্তানকে কতটুকু ভালবাসেন, সম্মান করেন।

অন্যথায় কারো বাবা মাকে অসম্মান করে, কারো সন্তানকে অবহেলা করে যদি কদর খুঁজতে যান তাহলে বিপাকে পড়বেন। কারন এই দুই ক্ষেত্রে রাস্তার কুকুরও খুব সচেতন।

✍️ Ashna Araf Ashiya

08/07/2023

দীর্ঘ নয় বছরের সংসারে আমার স্ত্রীর কোনো ভুল আমি ধরতে পারিনি। খুব সুন্দর করে সে সব গুছিয়ে নিয়েছিলো। এক এক করে দুই দুইটা রাজকন্যা এসেছিল আমাদের ঘরে। বেশ ভালোই চলছিল সবকিছু। কিন্তু একদিন হুট করে সে সব ফেলে চলে যায় আর এক পুরুষের সাথে।

আমি অস্থির উদ্বিগ্ন প্রায় মানুষটা তার খোঁজ পেয়েছিলাম প্রায় এক মাস পর। আমার হাতে ডিভোর্স লেটার আর দুইটা রাজকন্যা দিয়ে সে চলে যায়। তবে তার যাওয়ার বেলায় জিজ্ঞেস করেছিলাম কেনো এমনটা করলে? জানোনা কাউকে ঠকিয়ে কেউ সুখী হয় না। মানুষের কর্মফল ফিরে আসে। তুমি সুখী হবে?

সে মৃদু হেসে বললো তবে কি তোমার কোনো কর্মফল ফিরে এসেছে? আমি সুখেই থাকবো। নয় বছর অভিনয় করতে করতে আমি টায়ার্ড। যাক ভালো থেকো।

তার উত্তর শুনে আমি ফিরে গেলাম অতীতে।
এভাবে আমিও কাউকে ছেড়ে এসেছিলাম। প্রতিবার ভালবাসার অভিনয় করে কাছে গিয়েছিলাম। দুই দুইবার এবোর শন করিয়েছিলাম তার। সেও একই কথা বলেছিল আমাকে।

আজ সে খুব সুখে আছে হয়তো আমাকে ভুলেও গেছে। কিন্তু আমার কর্মফল ফিরে এসে আমাকে সব মনে করিয়ে দিল আর ভুলতে পারবো কিছুই? নিজের এই অবস্থার জন্য দোষী করবোই বা কাকে? নেচার অফ রিভেঞ্জ এত ভয়ংকর সুন্দর হয় যা হাড়ে হাড়ে টের পাচ্ছি।

কখনো কাউকে ঠকাবেন না। কারন কাউকে ঠকিয়ে কেউ সুখী হয়না।

লেখা: Ashna Araf Ashiya

05/07/2023

নাম্বার ভুল করে ১৫০০ টাকা বিকাশ চলে যায় এক ভদ্র মহিলার কাছে।সাথে সাথে নাম্বারে ফোন দিই,আমার পরিচয় দিয়ে উনাকে বিষয় টি বলি,তো উনি বললেন আমি ক্লাসে আছি স্কুল ছুটি হওয়ার পর আপনার টাকা টা ব্যাক দেবো।

তাৎক্ষণিক আমি ইনাকে জিজ্ঞাস করি আপনি কি শিক্ষিকা? বললেন হ্যাঁ প্রাথমিকের শিক্ষিকা।
ঘটনা মাস খানিক আগের,শিক্ষিকা শুনে আমি ধরেই নিয়েছিলাম টাকা টা পাবো,কিন্তু দুঃখজনক সত্য উনি টাকা টা ব্যাক দিলেন না।পরে আমি আরো ৩/৪ বার ফোন করেছি,এট লাস্ট উনি সাফ জানালেন উনি টাকা দিতে পারবেন না।আমি কেনো ভুল করে ছাড়লাম।মনে মনে ভাবলাম ভুল তো আমার।আর উনাকে বিরক্ত করিনি।

একটু ১৭ সালে ফিরে যাই....
১০০ টাকা ফ্লেক্সিলোড চলে যায় অপরিচিত এক নাম্বারে।তো আমি আর ফোন দিইনি,ভাবলাম কার নাম্বারে গেছে হুদাই কল দিয়ে লাভ নেই টাকা দেবেনা।দুই তিন দিন পরে হঠাৎ মনে হলো দেখি ফোন করে কি বলে,ফোন দিলাম এবং কথা বললাম।।
- আমি আপেক্ষায় আছি ভাই কেউতো ফোনটোন করেনা।যাত্রী নামিয়েই টাকা পাঠাইতেছি।
আসলে উনি একজন অটো চালক ছিলেন।এবং ১৫ মিনিট পরেই টাকা দিয়ে দেন।

আর কিছু লিখবো? না আর কিছু লেখার প্রয়োজন মনে করিনা।
শুধু শিক্ষিত হলেই হয়না, মনুষ্যত্ব বোধ ও প্রয়োজন।

-unknown

Address

Riyadh

Telephone

+8801915657204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azan's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azan's Diary:

Share