10/01/2026
গণভোটে “হ্যাঁ” ভোট দিলে কী হবে?
1️⃣ সরকার আর ইচ্ছেমতো ইন্টারনেট বন্ধ করতে পারবে না
➡️ মত প্রকাশ, সংবাদ ও আন্দোলনের অধিকার সুরক্ষিত হবে
2️⃣ একজন ব্যক্তি আজীবন প্রধানমন্ত্রী থাকতে পারবে না
➡️ ক্ষমতার পালাবদল নিশ্চিত হবে
3️⃣ বিচারব্যবস্থা স্বাধীন হবে
➡️ নির্দেশে রায় নয়, ন্যায়বিচারের সুযোগ বাড়বে
4️⃣ তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও পিএসসি স্বাধীন হবে
➡️ সুষ্ঠু নির্বাচন ও মেধাভিত্তিক চাকরি নিশ্চিত হবে
5️⃣ সরকার নিজের স্বার্থে ইচ্ছেমতো সংবিধান বদলাতে পারবে না
➡️ জনগণের বিরুদ্ধে আইন করা কঠিন হবে
6️⃣ রাষ্ট্রপতি কার্যকর ও ক্ষমতাসম্পন্ন হবেন
➡️ রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে
7️⃣ সংবিধানের বড় পরিবর্তনে জনগণের মতামত নেওয়া বাধ্যতামূলক হবে
➡️ জনগণকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না
8️⃣ সংসদে বিরোধী দলের বাস্তব ভূমিকা নিশ্চিত হবে
➡️ জবাবদিহি ও গণতান্ত্রিক চর্চা বাড়বে
9️⃣ দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চালু হবে
➡️ ক্ষমতা এককেন্দ্রিক হবে না, সিদ্ধান্ত হবে যাচাই–বাছাই করে
🔟 দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রাজনৈতিকভাবে ক্ষমা করা কঠিন হবে
➡️ আইনের শাসন শক্তিশালী হবে
1️⃣1️⃣ সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো বাধ্যতামূলক হবে
➡️ সমতা ও ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত হবে
# # #