08/04/2026
টাকার মেশিন থেমে গেছে তাই আর প্রয়োজন নেই? 😥💔👇
নোয়াখালীর হাতিয়ার নাজিম ভাই গত ২৯ মার্চ নিজ গাড়িতে হঠাৎ ব্রেইন স্ট্রোক করেন। পরে আশেপাশের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেন। কয়েকদিন মৃত্যুর সাথে লড়াই করে আজ (৫ এপ্রিল) সকাল ৭:১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
জানা গেছে, দেশে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
সারা জীবন প্রবাসে থেকে পরিবারের জন্য কষ্ট করে গেছেন, টাকা পাঠিয়েছেন—কিন্তু জীবনের শেষ সময়ে তার মরদেহ দেশে নেওয়ার ব্যাপারে পরিবার অপারগতা জানিয়েছে। সৌদি আরবেই তার দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
একই বাসায় থাকা সহকর্মীর ভাষায়—“৫ বছরের পরিচয় ছিল, সবসময় হাসিখুশি মানুষটা আজ নেই। সবচেয়ে কষ্টের বিষয়, শেষবারের মতো তার মুখটাও পরিবার দেখতে চাইল না…”
আল্লাহ নাজিম ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন। 🤲
প্রবাস জীবনের এই কষ্টগুলো আসলেই ভাষায় প্রকাশ করা যায় না… 💔