20/08/2026
আমি চাই আমাকে তোমার মনে পরুক। মনে পরুক
বিগত কিছু স্মৃতি যা একান্ত আমাদের ছিল।
না, আমি তোমায় ফিরে আসতে বলছি না।
আমি জানি তুমি কখনো ফিরবে না শুধু চাই আমাকে
তোমার মনে পরুক। মনে পরুক পুরোনো কিছু কথা যা
আমাদের মাঝে হয়েছিল,না আমি তোমায় আমাকে
ভালবাসতে বলছি না। আমি জানি তুমি কখনো
আমায় ভালবাসনি শুধু চাই আমাকে তোমার মনে
পরুক।
আমি চাই তুমিও অনুভব করো কাছের মানুষ হারিয়ে
গেলে কেমন লাগে। না তোমাকে অভিশাপ দিচ্ছি না
শুধু চাই আমাকে তোমার মনে পরুক।
মনে পরুক কিভাবে একটা মানুষকে ধ্বংস করেছো
ঠেলে দিয়েছো মৃত্যু কূপে।
না আমি তোমাকে দোষ দিচ্ছি না শুধু চাই আমাকে
তোমার মনে পরুক। মনে পরুক যে মানুষটা তোমার
অন্ধের মত ভালোবেসে ছিল যার প্রতিদিন হিসেবে তুমি
তাকে দিয়েছিলে নিকষ কালো রাতের যোগান।
এতকিছুর পরেও তোমার প্রতি আমার কোন
অভিযোগ নাই শুধু চাই আমাকে তোমার মনে পরুক।