06/03/2026
শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।
তখন পলকে দারুণ ঝলকে
তরীতে উঠিল জল,
হৃদয়ে লাগিল দোলা,
জাগিল জোয়ার—
সকল দুয়ার খোলা।
কে রোধে তাঁর বজ্রকণ্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে
কবি শোনালেন তাঁর অমর উচ্চারণ—
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”
সেই থেকে “স্বাধীনতা” শব্দটি
আমাদের অস্তিত্ব,
আমাদের অহংকার,
আমাদের বাংলাদেশ। 🇧🇩✊