Zaima Rahman

Zaima Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zaima Rahman, Digital creator, Riyadh.

11/07/2026

রাজনৈতি পাট ৮

সিডিএ এক নাম্বার।
09/07/2026

সিডিএ এক নাম্বার।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্র...
07/07/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করেন।

আজ মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা (Verbal Order) মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত ‘রেইড’ (Raid) মহড়া প্রত্যক্ষ করেন।

এ ছাড়া যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তিনি সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাঁদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন।

একপর্যায়ে প্রধানমন্ত্রী মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাঁদের সঙ্গে চা পান করেন।

পরে সেনাসদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন International Agency for Prevention of Blindness (IAPB)-এর ...
06/07/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন International Agency for Prevention of Blindness (IAPB)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) পিটার হল্যান্ড (Peter Holland)।

আজ সোমবার (০৬ জুলাই ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশে চক্ষুস্বাস্থ্যসেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাস এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং IAPB-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে...
05/07/2026

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (০৫ জুলাই ২০২৬) দুপুরে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী পিজিআর সদর দপ্তর প্রাঙ্গণে একটি স্মারক নিমগাছের চারা রোপণ করেন।

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৫২৮ টাকা। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত ...
02/07/2026

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৫২৮ টাকা। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৬.৯৩ টাকা থেকে কমিয়ে ৭৪.৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হবে।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্‌যাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।আজ ...
02/07/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্‌যাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

আজ বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

তিন দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’-এর লোগো এবং স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে দেশের নজরুল গবেষক, সংস্কৃতিকর্মী, শিল্পী এবং বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বুধবার (০১ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স...
01/07/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বুধবার (০১ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

How many people in Bangladesh can truly say they enjoy two of our most fundamental rights: access to justice and access ...
01/07/2026

How many people in Bangladesh can truly say they enjoy two of our most fundamental rights: access to justice and access to quality education?

On the surface, the two engagements I attended in one day may have seemed separate. One focused on legal aid and the right to justice; the other on helping out-of-school children return to learning. But by the end of the day, the connection between them felt very clear.

Across Bangladesh, these rights and opportunities are still unevenly distributed, especially for communities that are socially disadvantaged, wrongfully detained, or financially constrained. For many people, justice is not simply about the law, and education is not simply about the classroom. Both are about dignity, opportunity, and the ability to build a better future.

At the annual Legal Aid Day, I had the privilege of meeting dedicated representatives from legal aid centres and organisations working tirelessly to stand beside marginalised communities. Their work reflects the positive momentum within Bangladesh’s legal aid sector, where government-supported services, district legal aid offices, the Supreme Court Legal Aid Office, labour legal aid cells, prisons, and the national toll-free helpline 16699 are helping make justice more practical and reachable for those who need it most.

Later, I saw another side of that same promise through Surovi’s Ability Based Accelerated Learning (ABAL) project. With the current primary school dropout rate at 16.25%, the need for action is urgent. Through 67 child-friendly accelerated learning centres, ABAL is helping 2,000 out-of-school children in Dhaka’s urban slums return to learning, supported by local communities and city partners.

The day reminded me that access to justice and access to education are not separate ambitions. When people can claim their rights and children can claim their future, Bangladesh moves closer to equality in its truest sense.

Address

Riyadh
12211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zaima Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share