OBAK PRAM

OBAK PRAM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from OBAK PRAM, Magazine, Sultanah.

12/04/2021
15/09/2020
04/09/2020

সাত সাগরের মাঝি – ফররুখ আহমদ
--------- ----- -----
কত যে আঁধার পর্দা পারায়ে ভোর হল জানি না তা ।
নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা ।
দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা।
তবু জাগলে না ? তবু, তুমি জাগলে না ?
সাত সাগরের মাঝি চেয়ে দেখো দুয়ারে ডাকো জাহাজ,
অচল ছবি সে, তসবির যেন দাঁড়ায়ে রয়েছে আজ ।
হালে পানি নাই, পাল তার ওড়ে নাকো,
হে নাবিক! তুমি মিনতি আমার রাখো;
তুমি ওঠে এসো, তুমি ওঠে এসো মাঝি মাল্লার দলে
দেখবে তোমার কিশতি আবার ভেসেছে সাগর জলে,
নীল দরিয়ায় যেন সে পূর্ণ চাঁদ
মেঘ তরঙ্গ কেটে কেটে চলে ভেঙে চলে সব বাঁধ ।
তবু তুমি জাগো, কখন সকাল ঝরেছে হাসনাহেনা
এখনো তোমার ঘুম ভাঙলো না ? তবু, তুমি জাগলে না ?
দুয়ারে সাপের গর্জন শোনো নাকি ?
কত অসংখ্য ক্ষুদধিতের সেথা ভির,
হে মাঝি ! তোমার বেসাতি ছড়াও, শোনো,
নইলে যে-সব ভেঙে হবে চৌচির ।

তুমি দেখছ না, এরা চলে কোন আলেয়ার পিছে পিছে ?
চলে ক্রমাগত পথ ছেড়ে আরও নিচে !
হে মাঝি ! তোমার সেতারা নেভেনি একথা জানো তো তুমি,
তোমার চাঁদনি রাতের স্বপ্ন দেখেছে এ মরুভূমি,
দেখো জমা হল লালা রায়হান তোমার দিগন্তরে;
তবু কেন তুমি ভয় পাও, কেন কাঁপো অজ্ঞাত ডরে !
তোমার জাহাজ হয়েছে কি বানচাল,
মেঘ কি তোমার সেতারা করে আড়াল ?
তাই কি অচল জাহাজ ভাঙা হাল
তাই কি কাঁপছে সমুদ্র ক্ষুধাতুর
বাতাস কাঁপানো তোমার ও ফাঁকা পাল ?
জানি না, তবু ডাকছি তোমাকে সাত দরিয়ার মাঝি,
প্রবাল দ্বীপের নারিকেল শাখা বাতাসে উঠেছে বাজি ?

একই জায়গা থেকে, একই সময়ে তোলা টানা ২৮ দিনের চাঁদের ছবি!ছবিঃ জর্জ হফার!!
20/08/2020

একই জায়গা থেকে, একই সময়ে তোলা টানা ২৮ দিনের চাঁদের ছবি!

ছবিঃ জর্জ হফার!!

তরী
01/04/2020

তরী

Address

Sultanah

Website

Alerts

Be the first to know and let us send you an email when OBAK PRAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category