01/05/2026
বিশ্ব মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস—শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৮৮৬ সালের ১ মে, Chicago-এর হে মার্কেট আন্দোলনে শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। তাদের সেই আত্মত্যাগ আজ সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অনুপ্রেরণার উৎস।
শ্রমিকরাই একটি জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের ঘাম, পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে গড়ে ওঠে সভ্যতা, সমৃদ্ধ হয় দেশ। তাই শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করা আমাদের সবার দায়িত্ব।
এই মহান দিনে সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা। আসুন, আমরা এমন একটি সমাজ গড়ি যেখানে প্রতিটি শ্রমিক পাবে তার ন্যায্য অধিকার, সম্মান ও মর্যাদা।
"শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নত সমৃদ্ধ দেশ গড়ি।"
সকল শ্রমজীবী মানুষকে বিশ্ব মে দিবসের সালাম।