08/04/2025
ঘরেরবাজার পেজটা আর নেই…🙂
জমশেদ ভাইয়ের “ঘরেরবাজার” পেজটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো ডিজেবল হয়ে গেছে, কিংবা হয়তো তিনি নিজেই ডিএক্টিভেট করতে বাধ্য হয়েছেন। তবে যেটাই হোক, এই অল্প সময়ের মধ্যেই ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে হয়তো—আল্লাহু আলাম
আমার মনটা ভীষণ খারাপ। প্রচণ্ড কষ্ট লাগছে। একটা ব্যবসায়ী হিসেবে আমি জানি—একটা ব্র্যান্ড, একটা ব্যবসাকে দাঁড় করাতে কত রাত জাগা লাগে, কত পরিশ্রম লাগে, কত টাকা বিনিয়োগ করতে হয়। আর সেই ব্যবসা যদি এভাবে চোখের সামনে ক্ষতিগ্রস্ত হয়, সেটা সহ্য করা সত্যি কঠিন।আমি নিজেই সহ্য করতে পারছি না তাহলে জামসেদ ভাই এর কি অবস্থা?
ভেবে দেখুন, কী পরিমাণ হিংসা, কু-প্রবৃত্তি আর ক্ষতিকারক মানসিকতা নিয়ে কেউ একজন অন্যের হক্ব নষ্ট করতে পারে! তাদের উদ্দেশ্য হয়তো একটাই—জমশেদ ভাইকে ধ্বংস করা। কিন্তু প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছেন কারা? যারা এই জুলুম করেছে, তারাই তো আসলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত।
আমার হৃদয় থেকে বদ’দুআ বের হয়ে আসছে…
হে আল্লাহ! যারা এই কাজের পেছনে রয়েছে, তুমি তাদের দুনিয়া ও আখিরাতে পাকড়াও করো। আর জমশেদ ভাইয়ের রিজিকে এমনভাবে বারাকাহ দান করো—যেন সেটা আগের তুলনায় শত, সহস্র গুণে বেশি হয়। তুমি তো রিজিক সংকুচিতও করো, আবার প্রসারিতও করো। সেই সিদ্ধান্ত একমাত্র তোমারই। ইয়া আল্লাহ তুমি জমশেদ ভাইয়ের জন্য যথেষ্ট হয়ে যাও। আমিন। ©️