13/03/2026
সুইডিশ নাগরিক হতে গেলে সুইডিশ ভাষার একটি শব্দও না জানা বা সুইডেন সম্পর্কে কিছুই না জেনে নাগরিকত্ব পাওয়া, এটা ন্যায্য নয়। আমরা সেটা পরিবর্তন করতে চাই।
এ কারণে আমরা এমন একটি বিলের সিদ্ধান্ত নিয়েছি যা সুইডিশ নাগরিক হওয়ার শর্তগুলো অনেক কঠোর করবে। নাগরিক হতে হলে ভালোভাবে সুইডিশ বলতে জানতে হবে, সুইডিশ সমাজ সম্পর্কে ধারণা থাকতে হবে, নিজের জীবিকা চালাতে সক্ষম হতে হবে এবং অবশ্যই কোনো অপরাধে জড়িত থাকা যাবে না।
যারা সুইডেনে এসেছে, তাদের বেশিরভাগই সত্যিই চেষ্টা করেছে এই সমাজের অংশ হতে, তারা সুইডিশ শিখছে, কাজ করছে এবং সঠিক পথে জীবন গড়ে তুলছে।
সুইডিশ নাগরিকত্বের মূল্য বজায় রাখা তাদের জন্যও গুরুত্বপূর্ণ।
নাগরিকত্ব শুধু একটি পাসপোর্ট নয়, এটি এমন একটি স্বীকৃতি যে আপনি সুইডেনের সম্পূর্ণ অংশ। এর সঙ্গে যেমন অধিকার আছে, তেমনি দায়িত্বও আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো-আপনি পৃথিবীর যেখান থেকেই আসুন না কেন, সবাই আমাদের এই সমাজের অংশ হতে পারে।
— উলফ ক্রিস্টারসন, সুইডেনের প্রধানমন্ত্রী