আমরা সিঙ্গাপুর প্রবাসী

আমরা সিঙ্গাপুর প্রবাসী প্রবাসী জীবনের স্মৃতিকথা নিয়ে আমাদের এই আয়োজন।

নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসের দূরত্ব দুই হাজার ৭৪০ মাইল। এই পথে টানা ছয় দিন গাড়ি চালিয়ে ইতিহাসের অংশ হলেন বাংলাদেশি ট্য...
02/01/2026

নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসের দূরত্ব দুই হাজার ৭৪০ মাইল। এই পথে টানা ছয় দিন গাড়ি চালিয়ে ইতিহাসের অংশ হলেন বাংলাদেশি ট্যাক্সিচালক মোহাম্মদ আলম ওরফে শামীম। আর এ ইতিহাস তিনি সৃষ্টি করেছেন জন বেলিটস্কি ও ড্যান উইবেন নামের যুক্তরাষ্ট্রের দুই নাগরিকের জন্য। ঘটনাটি গোটা আমেরিকায় ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।

ঘটনার শুরু ড্যান উইবেন (৩২) কিভাবে তাঁর জন্মদিন কাটাবেন তা নিয়ে। অনেক জল্পনা-কল্পনার পর সিদ্ধান্ত নেন নিউইয়র্ক থেকে ট্যাক্সিতে করে তাঁরা লস অ্যাঞ্জেলেস ভ্রমণের মধ্য দিয়ে জন্মদিন উদ্যাপন করবেন। যেই ভাবা সেই কাজ। তাঁরা পাঁচ হাজার ডলারে ভাড়া করেন শামীমের ট্যাক্সি তবে জ্বালানি ও পথের সব ধরনের ব্যয়ও তাঁরা বহন করবেন বলে জানান। এ প্রস্তাবে রাজি হন শামীম। ১৬ এপ্রিল রাত ১১টায় লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু হয়। ছয় দিন পর ২২ এপ্রিল লস অ্যাঞ্জেলেস সিটিতে গিয়ে পৌঁছেন তাঁরা। টিভি, রেডিও ও বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা তাঁদের এ চ্যালেঞ্জিং যাত্রার অভিজ্ঞতার কথা জানতে চান। সেটি ফলাও করে প্রচারও হয়।

ময়মনসিংহের মুক্তাগাছার বাসিন্দা মোহাম্মদ আলম শামীম ১৪ বছর আগে যুক্তরাষ্ট্রে যান ডিভি লটারি জিতে। ১২ বছর ধরে নিউইয়র্ক সিটিতে তিনি ট্যাক্সি চালাচ্ছেন। শামীম তাঁর প্রতিক্রিয়ায় জানান, 'বিষয়টিকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। যখন লস অ্যাঞ্জেলেসে পৌঁছি তখন সে এক লঙ্কাকাণ্ড ব্যাপার। মিডিয়াকর্মীরা ঘিরে ধরেন আমাদের।' তিনি বলেন, জিপিএসের (গ্লোবাল পজিশনিং সিস্টেম) নির্দেশে গাড়ি চালিয়েছেন বিধায় কোনো অসুবিধা হয়নি।

জন বেলিটস্কি বলেন, 'বন্ধুর জন্মদিন এমনভাবে পালন করতে চেয়েছিলাম, যা হবে মজার, ঝুঁকিপূর্ণ এবং চমকপ্রদ। এবং সেটি ঘটল।'

উল্লেখ্য, নিউইয়র্ক সিটির ৪৪ হাজার ক্যাবচালকের মধ্যে প্রায় ১২ হাজার বাংলাদেশি। এর আগে যাত্রীর ফেলে যাওয়া বিপুল অর্থ ও স্বর্ণালংকার ফিরিয়ে দিয়ে বাংলাদেশি ওসমান চৌধুরীসহ বেশ কজন যে সততার পরিচয় দেন, তা গোটা যুক্তরাষ্ট্রে আলোচিত হয়।

(কপি পোস্ট)

29/12/2025

প্রিয় আপনজন,
তোমরা শুধু আমি প্রবাসীর টাকাই দেখলা। আমার কষ্ট, অভিমান আর নির্ঘুম চোঁখ দেখলা না 🥺

29/12/2025

কাজের দোচনে স্ব*প্ন দোষ বন্ধ হয়ে গেছে আর তুমি সোদাও স্বপ্নের সিঙ্গাপুর

17/12/2025

লাল সবুজের বিজয় নিশান

27/11/2025

আমরা প্রবাসীরা দিন শেষে একা

Big shout out to my newest top fans! 💎MD Mine Uddin Sarkar, Masud AlamDrop a comment to welcome them to our community,  ...
30/08/2025

Big shout out to my newest top fans! 💎

MD Mine Uddin Sarkar, Masud Alam

Drop a comment to welcome them to our community, fans

কতটা হৃদয় বিদারক ঘটনা। 😢“ঘরে ঘরে এমন অজস্র আবু জাহেল আছে”ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে-“বাবা আপনার নামে ২০ হাজার টাকা ছেড়েছি...
30/08/2025

কতটা হৃদয় বিদারক ঘটনা। 😢

“ঘরে ঘরে এমন অজস্র আবু জাহেল আছে”

ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে-
“বাবা আপনার নামে ২০ হাজার টাকা ছেড়েছি, এ টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন, ফল কিনে খাবেন। গোপন নাম্বারে পাঠিয়েছি, আপনি আইডি কার্ড নিয়ে জনতা ব‍্যাংকে গেলেই টাকা পেয়ে যাবেন”।
(গোপনীয়তার স্বার্থে পিন নাম্বারটি দিলাম না)।

ছেলের কথা মতো বাবা আজ জনতা ব‍্যাংক গৌরীপুর শাখায় এসেছেন টাকা তোলার জন‍্য। বেশ অসুস্থ শরীর তাঁর। কোনমতে লাঠিতে ভর করে চলাফেরা করেন। বললাম- এই শরীর নিয়ে একা একা আসা ঠিক হয়নি আপনার।
তিনি জানালেন- সাথে আসার মতো কাউকে পাননি বলে কষ্ট করে একাই এসেছেন। টাকা তুলে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরবেন।

মুরুব্বিকে আমার রুমে বসিয়ে সহকর্মীকে বললাম ওনার টাকাটা পে-আউট করে দেয়ার জন‍্য। কিছুক্ষণ পর আমার সহকর্মী জানালো, এই টাকার বেনিফিসিয়ারী তিনি নন, অন‍্য আরেকজন। পরবর্তীতে গোপন পিন নাম্বারটি আমি নিজে কয়েক বার মিলিয়ে দেখলাম, সহকর্মীর কথাই সত‍্যি। পরে ভদ্রলোকের কাছে জানতে চাইলাম উল্লেখিত ব‍্যাক্তিকে আপনি চিনেন কিনা। নাম শোনতেই তাঁর দু’চোখে জলের তান্ডব দেখলাম!
অভাগা বাবা কাঁদতে কাঁদতে লাঠিতে ভর দিয়ে চলে গেলেন।

তখন নায়ক রাজ্জাকের “বাবা কেনো চাকর” সিনেমাটির কথা মনে পড়ে গেল। হৃদয়ে বাজতে লাগলো- আমার মতো এমন সুখী নেইতো কারো জীবন…..

বুঝতে পারলাম, ছেলে তার শ্বশুরকে পাঠানো মেসেজটি ভুলক্রমে বাবার মোবাইলে পাঠিয়ে দিয়েছেন। ঘন্টা দেড়েক পর একজন তড়তাজা ভদ্রলোক এসে সে টাকা উঠিয়ে নিয়ে গেলেন। তারঁ সাথেও কথা হল। জানতে চাইলাম কে টাকা পাঠিয়েছেন।
মাঝ বয়োসী ভদ্রলোক জানালো - “আমার জামাই, নবীর দেশে থাকে। খুব ভালো ছেলে, কয়েক মাস পর পর শরীর চেকআপের জন‍্য টাকা পাঠায়। পাগল একটা জামাই!, দোয়া করবেন স‍্যার।

আমি কিছুক্ষণের জন‍্য স্তব্দ হয়ে গেলাম। ভাবলাম বাবা ছেলেকে বড় করে নবীর দেশে পাঠিয়েছিলেন ঠিকই, এখন সে আবু জাহেলের দেশে বাস করে……

মোহাম্মদ জসীম উদ্দীন
ব‍্যবস্থাপক,জনতা ব‍্যাংক পিএলসি.গৌরীপুর শাখা।

08/08/2025

Happy birthday Singapore

আপনার ফ্রেন্ডলিস্টে উত্তরা মাইলস্টোন কলেজের পরিস্থিতি নিয়ে যারা ঘটনাস্থল থেকে ফেসবুকে লাইভ করতেছে তাদের লাইভে গিয়ে কমেন্...
21/07/2025

আপনার ফ্রেন্ডলিস্টে উত্তরা মাইলস্টোন কলেজের পরিস্থিতি নিয়ে যারা ঘটনাস্থল থেকে ফেসবুকে লাইভ করতেছে তাদের লাইভে গিয়ে কমেন্ট করুন দূরে সরে আসতে।

এখন লাইভ নয়, বরং উদ্ধারকাজ দ্রুততম সময়ের মধ্যে হওয়া প্রয়োজন। উৎসুক মানুষ এবং গণ মাধ্যম কর্মীদের জন্য এম্বুলেন্স আর সেনাবাহিনীর টীম এখনো দায়িত্ব পালনে হিমসিম খাচ্ছে। মানবিক হোন, উৎসুক দর্শক নয়।


21/07/2025

সবাই দোয়া করেন তাদের জন্য 🤲

21/07/2025

ইন্নালিল্লাহ উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বি*ধ্ব*স্ত #নিউজ, প্রচুর হতাহতের আশংকা

Address

Kallang

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমরা সিঙ্গাপুর প্রবাসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমরা সিঙ্গাপুর প্রবাসী:

Share