15/08/2026
১৫ আগস্টের প্রহর কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং তা ছিল শেখ মুজিবের অপশাসন ও দুঃশাসনের বিরুদ্ধে এক অনিবার্য গণবিস্ফোরণ! তার চরম ক্ষমতার অপব্যবহার, নীতিহীনতা ও সীমাহীন লুটপাটের কারণে গঠিত রক্ষীবাহিনী তখন ভিন্নমতের ৪০ হাজার মানুষকে হত্যার পাশাপাশি রাতের আঁধারে নারীদের তুলে নিয়ে চরম বেহায়াপনায় মেতে উঠতো।
যখন দুর্নীতিবাজি ও স্বজনপ্রীতির কারণে সৃষ্ট ১৯৭৩ সালের দুর্ভিক্ষে ১৫ থেকে ৩০ লাখ মানুষ অনাহারে ধুঁকে ধুঁকে মারা যাচ্ছিল, তখন নির্লজ্জতার চূড়ান্ত সীমা পার করে শেখ কামালের রাজকীয় বিয়ের জমকালো আয়োজন করেছিল মুজিব সরকার।
নিয়মিত সেনাবাহিনীকে সুকৌশলে পঙ্গু করে দলীয় রক্ষীবাহিনীকে ক্ষমতায় বসানোর এই ধূর্তামি ও হঠকারিতা মূলত দেশকে ভারতের গোলামির শৃঙ্খলে বেঁধে ফেলার এক গভীর ষড়যন্ত্র ছিল। জাতির এই চরম নৈতিক দেউলিয়াপনা, লুণ্ঠন ও জুলুমের অন্ধকার অধ্যায় থেকে সার্বভৌমত্বকে বাঁচাতে মেজর ডালিমসহ দেশপ্রেমিক সেনাসদস্যরা ১৫ আগস্টের সেই ঐতিহাসিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলেন।
তাদের এই সাহসী হস্তক্ষেপের মাধ্যমেই জাতি মুক্তি পেয়েছিল এক ভয়াবহ বিশ্বাসঘাতকতা, দলবাজি ও ভণ্ডামির কবল থেকে।