Nazia Hassan Moments

Nazia Hassan Moments A space where memories bloom, emotions flow, and everyday life turns into something beautiful. Welcome to the little moments that make life big.

From heartfelt motherhood stories to personal reflections, family joy, and everything in between.

Not every woman was nurtured by her mother. Some became the mother they needed and gave their own children instead 💟
15/09/2026

Not every woman was nurtured by her mother. Some became the mother they needed and gave their own children instead 💟

People say marriage is hard. Maybe I just got lucky, because life can be hard, but the thing that makes everything easie...
13/09/2026

People say marriage is hard. Maybe I just got lucky, because life can be hard, but the thing that makes everything easier is my husband.

Happy birthday to my unflappable husband. ♥️Celebrating the man, husband and awesome father that you are. Calm in the ch...
12/09/2026

Happy birthday to my unflappable husband. ♥️
Celebrating the man, husband and awesome father that you are. Calm in the chaos, patient beyond measure, and steady through it all.

May Allah bless you with the very best and fulfil every dream you carry. Love you, my sun & moon and everything. 🌞🌙🍰

Energy transfer is real. Be mindful of who you are with.
07/09/2026

Energy transfer is real. Be mindful of who you are with.

আল্লাহ তা’আলা তো বলেই দিয়েছেন এই দুনিয়াতে তিনি অপূর্ণতা রাখবেন। দেখেন মুখ দুইটা মা শা আল্লাহ। জান্নাতের টুকরা মনে হয় দ...
06/09/2026

আল্লাহ তা’আলা তো বলেই দিয়েছেন এই দুনিয়াতে তিনি অপূর্ণতা রাখবেন। দেখেন মুখ দুইটা মা শা আল্লাহ। জান্নাতের টুকরা মনে হয় দেখলে তাই না? কষ্ট থাকার কথা না কোনও মায়ের এরকম থাকলে। তারপরও আল্লাহ কোথাও না কোথাও বিরাট অপ্রাপ্তি দিয়ে রাখেন। এটাই সৃষ্টিকর্তার নিয়ম। দুনিয়াকে জান্নাত বানানোর কোনও নিয়ম নাই। একেকজনের অপ্রাপ্তি একেক রকম, একেক জায়গায়।

Sometimes I wonder what will become of me when I turn fifty.If I am already nostalgic at this age,missing years that hav...
06/09/2026

Sometimes I wonder what will become of me when I turn fifty.

If I am already nostalgic at this age,
missing years that have barely passed,
grieving versions of myself that no longer exist,
and finding pieces of my heart in old songs,
forgotten conversations, and faded photographs…

Then what will another thirty years do to me?
How many more people will become memories,
and how many places will survive only
inside my mind?

Perhaps growing older isn’t about wrinkles
or grey hair; perhaps it’s about carrying so many
yesterdays that your heart quietly becomes
a museum of everyone you once loved,
every dream you once chased, and every
version of yourself you had to leave behind.

If my soul already feels this heavy with
memories today, I wonder how a fifty-year-old
heart is ever meant to carry the weight of
an entire lifetime.

মেয়েদের সবচেয়ে বেশি আদর কখন দরকার, বলুন তো?অনেকে বলবেন প্রেগন্যান্সির সময়।আমি বলব, তার চেয়েও বেশি দরকার সন্তান জন্ম দেওয়...
26/08/2026

মেয়েদের সবচেয়ে বেশি আদর কখন দরকার, বলুন তো?

অনেকে বলবেন প্রেগন্যান্সির সময়।
আমি বলব, তার চেয়েও বেশি দরকার সন্তান জন্ম দেওয়ার পর।

কারণ একটা শিশুর জন্মের সঙ্গে সঙ্গে শুধু একজন মা-ই জন্ম নেয় না, একজন নারীর চেনা জীবনটাও হঠাৎ বদলে যায়। নিজের শরীর, ঘুম, সময়, স্বাধীনতা, অনুভূতি সবকিছু যেন একসঙ্গে ওলটপালট হয়ে যায়। যে শরীরটা এতদিন শুধু তার নিজের ছিল, সেই শরীর একটা নতুন প্রাণকে পৃথিবীতে এনে ক্লান্ত, ব্যথিত, পরিবর্তিত। আর মন? সেও তখন নিজেকে নতুন করে চিনতে শেখে।

অথচ ঠিক এই সময়টাতেই সবার সমস্ত মনোযোগ চলে যায় নতুন শিশুটির দিকে।

বাবু ঠিকমতো খাচ্ছে তো?
ঘুমাচ্ছে তো?
কাঁদছে কেন?
কোলে নাও, সাবধানে রাখো, ঠান্ডা লাগবে না তো?

সবাই শিশুটিকে আগলে রাখে। রাখা উচিতও।
কিন্তু সেই শিশুটিকে পৃথিবীতে আনতে গিয়ে যে মেয়েটা শরীর-মন দিয়ে এত বড় একটা যুদ্ধ পার করে এসেছে, তাকে কে আগলে রাখছে?

আমরা অনেক সময় আমাদের মায়েদের উদাহরণ দিই “আমার মা তো এত কিছু একাই করেছেন, কখনো অভিযোগ করেননি।”

কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি, আমাদের মায়েরা অভিযোগ করেননি মানেই কি তাঁদের কষ্ট হয়নি?
নাকি তাঁরা তাঁদের সন্তানকে, স্বামীকে কখনো বুঝতেই দেননি, কত রাত তাঁরা নিঃশব্দে কেঁদেছেন, কত ক্লান্তি হাসির আড়ালে লুকিয়েছেন?

নতুন মা হওয়া মানেই শুধু মাতৃত্বের আনন্দ নয়। এর সঙ্গে থাকে ঘুমহীন রাত, হরমোনের বিশাল পরিবর্তন, নিজের বদলে যাওয়া শরীরকে মেনে নেওয়ার লড়াই, অকারণ কান্না, ভয়, একাকিত্ব, উদ্বেগ। কখনো postpartum depression-এর মতো মানসিক স্বাস্থ্যসমস্যাও। আর বিরল কিন্তু গুরুতর ক্ষেত্রে postpartum psychosis-ও হতে পারে, যার দ্রুত চিকিৎসা প্রয়োজন।

তাই সব কষ্টকে “মা হয়েছ, এগুলো তো সহ্য করতেই হবে” বলে স্বাভাবিক করে দেবেন না।

বিশেষ করে স্বামীদের বলি, এই সময়টায় আপনার স্ত্রীকে শুধু সন্তানের মা হিসেবে দেখবেন না। সে এখনও আপনার সেই মানুষটাই। বরং এই মুহূর্তে তার আপনাকে হয়তো জীবনের অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন।

সন্তানকে সমানভাবে লালন পালনে সাহায্যে করুন।
স্ত্রীকে ঘুমানোর ব্যবস্থা করে দিন।
খাবারের খেয়াল রাখুন।
তার শরীর নিয়ে কটাক্ষ করবেন না।
অপ্রয়োজনীয় মানসিক চাপ বা সংসারের অশান্তি থেকে যতটা সম্ভব দূরে রাখুন।
কোনো কারণ ছাড়াই পাশে বসুন।
ভালোবাসা, স্নেহ, যত্নের পরিমাণ বাড়িয়ে দিন।
“বাবু কেমন আছে” প্রশ্নের আগে “তুমি কেমন আছো?” জিজ্ঞেস করুন।

একদিন তার শরীর আবার অনেকটাই আগের মতো হবে। ঘুম ফিরবে। সন্তান বড় হবে। জীবন আবার গুছিয়ে যাবে। সে আবার নিজের মতো করে হাসবে, সাজবে, বাইরে যাবে, নিজের পরিচয়টাও ফিরে পাবে।

কিন্তু এই কঠিন সময়টায় পাওয়া ভালোবাসা যেমন সে সারাজীবন মনে রাখবে, তেমনি অবহেলার দাগও সারাজীবন থেকে যাবে।

তাই নতুন শিশুটিকে যতটা আদর করবেন,
তার মাকে একটু বেশি আদর করুন।

কারণ শিশুটির নিরাপদ পৃথিবীটা শুরু হয় তার মায়ের কাছ থেকে।
আর সেই মায়েরও একটা নিরাপদ জায়গা দরকার,
যেখানে সে দুর্বল হতে পারে, কাঁদতে পারে, বিশ্রাম নিতে পারে এবং নিশ্চিন্তে বলতে পারে - আমাকেও কেউ আগলে রেখেছে। ❤️

কখনো কখনো, যা আপনার জীবনে পেলেন না, সেটাই ছিল আল্লাহর সবচেয়ে সুন্দর হেফাজত।যে দরজাটা আপনি খুলতে চেয়েছিলেন, অথচ বারবার বন...
15/08/2026

কখনো কখনো, যা আপনার জীবনে পেলেন না, সেটাই ছিল আল্লাহর সবচেয়ে সুন্দর হেফাজত।

যে দরজাটা আপনি খুলতে চেয়েছিলেন, অথচ বারবার বন্ধই রয়ে গেল;
যে মানুষকে জীবনে রাখতে চেয়েছেন, সে একসময় হারিয়ে গেল;
যে দোয়ার জন্য আপনি বারবার কেঁদেছেন, কিন্তু পূরণ হলোনা…
তখন হয়তো মনে হয়েছিল,
আল্লাহ আপনার থেকে কেড়ে নিয়েছেন।
কিন্তু আসলে কি জানেন?
তিনি এমন কিছু দেখেন, যা আমরা দেখিনা…

হয়তো সেই দরজার ওপাশে ছিল এমন কিছু, যা আপনার জন্য মঙ্গল নয়।
হয়তো সেই মানুষগুলোর চলে যাওয়া ছিল আপনার জন্যই উত্তম।
হয়তো যে জিনিসটা আপনি পাওয়ার জন্য এতটা ব্যাকুল ছিলেন, সেটাই আপনার বড় কষ্টের কারণ হতো…

সব না-পাওয়া অভিশাপ নয়।
সব দেরি অপূর্ণতা নয়।
কিছু না-পাওয়া আসলে আল্লাহর পক্ষ থেকে নীরব রক্ষা।

যা হারিয়ে গেছে, তার জন্য মনকে শান্ত রাখি।
যা জীবনে এখনও আসেনি, তার জন্যও মনকে শান্তি রাখি।
সব উত্তর যে আজই পাবো এমনতো কোনো কথা নেই।

কারণ,
আল্লাহ যদি কারও থেকে কিছু কেড়ে নেন, তার চেয়ে বহুগুণ ভালো কিছু তাকে দান করেন।
🤍

For hours, there were doctors, nurses, family members, visitors. Then suddenly, silence.She looks at the baby. The baby ...
14/08/2026

For hours, there were doctors, nurses, family members, visitors.

Then suddenly, silence.

She looks at the baby. The baby looks at her. And for the first time, it feels real. A strange thought crosses her mind.

“They are all going home, but this baby is coming home with me.”

Just a few hours ago, she was someone’s daughter, someone’s wife, someone’s friend.

Now she is responsible for an entire human being.

She stares at the baby again. Tiny fingers, tiny breaths, tiny noises.

And suddenly, she feels love and responsibility, both together.

And that moment she realises something.

The baby isn’t the only one born that day. She is born too.

ที่อยู่

445/3 Moo5 Wongamart Beach, Pattaya-Naklua Rd., Soi 16
Pattaya
20150

เว็บไซต์

แจ้งเตือน

รับทราบข่าวสารและโปรโมชั่นของ Nazia Hassan Momentsผ่านทางอีเมล์ของคุณ เราจะเก็บข้อมูลของคุณเป็นความลับ คุณสามารถกดยกเลิกการติดตามได้ตลอดเวลา

ทางลัด

แชร์