13/01/2026
শোক সংবাদ ও দোয়া প্রার্থনা
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের পরম শ্রদ্ধেয় মোঃ হযরত আলী মিয়া (পিতা: মোঃ তাইজুদ্দিন বেপারী) আজ ইন্তেকাল করেছেন। (আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন)।
তিনি ছিলেন আমাদের পরিবারের একজন বটবৃক্ষ এবং এলাকার সবার প্রিয় মানুষ। মানুষ হিসেবে চলার পথে তিনি যদি কারো মনে কোনোদিন জেনে বা না জেনে কষ্ট দিয়ে থাকেন, তবে আল্লাহর ওয়াস্তে উনাকে ক্ষমা করে দেবেন।
পরিবারের পক্ষ থেকে সবার নিকট বিনীত অনুরোধ:
আপনারা আমার জ্যাঠার রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন। আল্লাহ যেন উনার জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
"হে আল্লাহ, আপনি উনাকে ক্ষমা করুন এবং উনার কবরের আযাব মাফ করে দিন।" - আমিন