Times News Xtra

Times News Xtra timesnewsxtra.com, a news portal on news and views of expatriate Bangladeshis.

ভোট গণনা চলছে
02/12/2026

ভোট গণনা চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার ভোট দেবেন।এই নির্বাচনে অংশগ্রহণকারী দল ৫০ (ইসিতে নিবন্ধিত)। মোট...
02/12/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার ভোট দেবেন।
এই নির্বাচনে অংশগ্রহণকারী দল ৫০ (ইসিতে নিবন্ধিত)। মোট প্রার্থী ২ হাজার ২৮ জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী: ২৭৩ জন।

কেন্দ্রের সামনে ভোটাররা জড়ো হয়েছেন। এখনও কেন্দ্র খোলা হয়নি।
02/12/2026

কেন্দ্রের সামনে ভোটাররা জড়ো হয়েছেন। এখনও কেন্দ্র খোলা হয়নি।

ভোটের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ। তাঁর নাম ব...
02/11/2026

ভোটের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ। তাঁর নাম বেলাল উদ্দিন প্রধান। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম আজ বুধবার দুপুর পৌনে একটার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আটক ব্যক্তি বলেছেন যে তাঁর কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি। পুলিশ এখনও গুণে দেখেনি। সবার উপস্থিতিতে টাকাগুলো গোনা হবে।

জাতীয় নির্বাচনে জয়ী হলে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনের জন্য সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করবেন বলে জানিয়েছেন ...
02/10/2026

জাতীয় নির্বাচনে জয়ী হলে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনের জন্য সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করবেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমাদের দেশে একটি স্বাভাবিক পরিস্থিতি নিশ্চিত করা দরকার, যাতে মানুষ নিরাপদ থাকে।’
তারেক রহমানের সাক্ষাৎকারের ভিত্তিতে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে এএফপি। তাতে বলা হয়, ২০২৪ সালে তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন উৎখাত হওয়ার পর যে রাজনৈতিক অস্থিরতা দেশকে ঘিরে ধরেছে, তার অবসানের জন্য আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা হবে তাঁর প্রথম অগ্রাধিকার।

বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে প্রধান প্রতিদ্বন্দ্বী তারেক রহমান নির্বাচনের পর তাঁর প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর সঙ্গ...
02/07/2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে প্রধান প্রতিদ্বন্দ্বী তারেক রহমান নির্বাচনের পর তাঁর প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অবস্থান জানান তিনি। একই সঙ্গে তাঁর দলের এককভাবে নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকার কথা জানিয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) নেতৃত্ব দেওয়া তারেক রহমান (৬০) প্রাই দুই দশক লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর গত ডিসেম্বরে দেশে ফিরেছেন। তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে ফেরেন তিনি। শেখ হাসিনা ছিলেন তাঁর মা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের প্রতিপক্ষ

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমরা আর পেছনের ইতিহাস নিয়ে কামড়াকামড়ি করব না। কে তুলসীপাতায় ধোয়া, কে দুধে ধো...
02/05/2026

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমরা আর পেছনের ইতিহাস নিয়ে কামড়াকামড়ি করব না। কে তুলসীপাতায় ধোয়া, কে দুধে ধোয়া, টান দিলে সকলের গা থেকেই দুর্গন্ধ বের হবে। এখন আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান যারা আছি, তারা একই বাগানের ভিন্ন ভিন্ন ফুলের গাছ। সবাই মিলেই আমরা ফুলের বাগান। একসাথে চলব নিরাপদে থাকব। যার যেটা অধিকার, তারা সেটা পেয়ে যাব। ধর্মের ভিত্তিতে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।’
বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোরের নবাব সিরাজ–উদ্‌–দৌলা সরকারি কলেজ মাঠে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। পরে নাটোরের চারটি আসনে জোটের প্রার্থীদের হাতে হাতে প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন তিনি।

লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাসহ দুজনের নামে মামলা করা হয়েছে। লক্ষ্মীপুর...
02/04/2026

লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাসহ দুজনের নামে মামলা করা হয়েছে। লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে এ মামলা করেন।

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম–নিষিদ্...
02/04/2026

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত ২০ জন নেতা-কর্মী। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তাঁরা এই উঠান বৈঠকে হাজির হয়ে দিয়েছেন বক্তব্য। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে চেয়েছেন ধানের শীষে ভোটও। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে এ ঘটনা ঘটে।

তারেক রহমান বলেন, ‘আমরা দেখেছি, একটি রাজনৈতিক দলের নেতা দুই দিন আগে পরিষ্কারভাবে বলেছেন, যে সকল মহিলা, যে সকল মা-বোন কর্...
02/03/2026

তারেক রহমান বলেন, ‘আমরা দেখেছি, একটি রাজনৈতিক দলের নেতা দুই দিন আগে পরিষ্কারভাবে বলেছেন, যে সকল মহিলা, যে সকল মা-বোন কর্মসংস্থানের জন্য যান, আপনাদের সামনে বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ মা-বোনদের জন্য ব্যবহার করেছেন, যা এ দেশের জন্য কলঙ্কস্বরূপ।’

Address

979 42nd Street
Brooklyn, NY
11219

Alerts

Be the first to know and let us send you an email when Times News Xtra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Times News Xtra:

Share