08/13/2024
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আকুল আবেদন:
------------------------------------------------------------------------------------
১) বিগত সময়ে যেসকল ব্যক্তি দুর্নীতিবাজ, ঘুষখোর ও সাধারণ জনগণের সম্পদ হরণকারী হিসেবে যারা চিহ্নিত হয়েছে তাদের ঐসকল সম্পদ জব্দ করে অতি শীঘ্রই রাষ্ট্রের সম্পদে অথবা গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে বণ্টন করা হোক।
২) মেধাকে লাথি দিয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে যাদেরকে চাকুরী দেওয়া হয়েছে তাদেরকে অতিদ্রুত চাকুরিচ্যুত করে ঐসকল পদে মেধাবী ছাত্র/ছাত্রীদেরকে নয়োগ নিশ্চিত করা হোক।
৩) চীন দেশের অনুকরণে শিক্ষা ব্যবস্থাকে জীবনের সাথে বাস্তবমুখী ও স্বনির্ভরমুখী করা হোক।
৪) যে ধরনের উচ্চশিক্ষা ছাত্র/ছাত্রীদের বেকারত্ব উপহার দেয় সেই শিক্ষাকে বাদ দিয়ে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করা হোক।
৫) শিক্ষার পাশাপাশি রাষ্রীয় সকল প্রকার নির্মাণকাজে ছাত্র/ছাত্রীদের পার্টটাইম অংশগ্রহণ সুযোগপ্রদান নিশ্চিত করা হোক।
৬) প্রতিটি পরিবার থেকে অন্ততপক্ষে একজন সদস্যকে, যোগ্যতা অনুসারে - সেনা, নৌ, বর্ডার গার্ড, বিমান ও পুলিশ বাহিনীতে অংশগ্রহণ নিশ্চিত করা হোক।