Mamun "Choosing what i want most over what i want now.The grind never stops."

07/11/2026

07/08/2026

বাস্তবতা হলো এমন এক আয়না, যেখানে মানুষ নিজের জীবনের আসল চেহারাটা দেখতে পায়।

এখানে অনুভূতির চেয়ে প্রয়োজনের মূল্য বেশি, আর ভালোবাসার চেয়ে অবস্থানের গুরুত্ব বেশি।

যাদের জন্য একসময় সবকিছু করতে ইচ্ছে হতো, বাস্তবতা একদিন দেখিয়ে দেয়, সবাই একইভাবে ভাবতে শেখেনি।

কিছু মানুষ প্রতিশ্রুতি দেয়, কিন্তু সময়ের সাথে বদলে যায়। কিছু সম্পর্ক খুব সুন্দরভাবে শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত স্মৃতি হয়েই থেকে যায়।

তখন কষ্ট হয়, কিন্তু বাস্তবতা একটা জিনিস শিখিয়ে দেয় কাউকে ধরে রাখার চেয়ে, নিজেকে সামলে রাখা রেশি জরুরি।

কারণ জীবন গল্পের মতো নয়, এখানে সবকিছুর সুন্দর সমাপ্তি হয় না। কিছু গল্প অসম্পূর্ণই থেকে যায়, আর সেটাই বাস্তবতা।

07/08/2026

যোদ্ধা দেখতে চাইলে যুদ্ধক্ষেত্রে নয়, প্রবাসীদের দিকে তাকান। কারণ তারা এমন এক যুদ্ধ করে, যেখানে কোনো অস্ত্র নেই, কোনো পদক নেই, কোনো প্রশংসা নেই। আছে শুধু দায়িত্ব, ত্যাগ আর নীরব কষ্ট।

শরীর অসুস্থ, তবুও কাজে যেতে হয়। জ্বর নিয়ে ডিউটি করতে হয়, ব্যথা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। মন ভালো না থাকলেও হাসিমুখে বলতে হয় আমি ভালো আছি। কেউ দেখে না দিনের শেষে তাদের ক্লান্ত শরীরটা। কেউ অনুভব করে না রাতের নিরবতায় বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো। পরিবারের মানুষগুলো যেন চিন্তা না করে, তাই নিজের কান্নাটাও লুকিয়ে রাখতে হয়।

প্রবাসী মানুষগুলো প্রতিদিন নিজের ইচ্ছার বিরুদ্ধে বাঁচে। ঈদের দিনেও কাজ করে, জন্মদিনে পরিবারের পাশে থাকতে পারে না, মা-বাবার অসুস্থতার খবর শুনেও হাজার মাইল দূরে অসহায়ের মতো বসে থাকে। প্রিয় মানুষগুলোর মুখ দেখার জন্য ফোনের স্ক্রিনই তাদের একমাত্র ভরসা।

তবুও তারা থামে না। কারণ তাদের কাঁধে একটি পরিবারের স্বপ্ন থাকে, বাবা-মায়ের আশা থাকে, ছোট ভাই-বোনের ভবিষ্যৎ থাকে। নিজের সুখ নিজের ইচ্ছা, নিজের ভালো লাগা সবকিছু বিসর্জন দিয়ে তারা শুধু দায়িত্ব পালন করে যায়।

তাই যোদ্ধা দেখতে চাইলে যুদ্ধক্ষেত্রে নয়, প্রবাসীদের দিকে তাকান। কারণ তারা প্রতিদিন অসুস্থতা, ক্লান্তি, একাকীত্ব আর হাজারো কষ্টের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে।

Address

1888 Manville Drive NE
Chamblee, GA
30341

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share