Voice Of Mohin 2.0

Voice Of Mohin 2.0 বাস্তব জীবনের কথা,
যা সবাই অনুভব করে কিন্তু বলতে পারে না।
🎥 Real life | Emotion | Motivation
(1)

মানুষের চেহারা দেখে যদি মানুষ চেনা যেতো তাহলে হয়তো বেইমান গুলা কারো সাথে চলতে পারতো না ❤️🖤✅
05/13/2026

মানুষের চেহারা দেখে যদি মানুষ চেনা যেতো তাহলে হয়তো বেইমান গুলা কারো সাথে চলতে পারতো না ❤️🖤✅

বছরখানেক আগে গাজীপুরের কাপাসিয়ার এক প্রবাসীর বাড়িতে বাসা ভাড়া নিয়েছিল ফোরকান মিয়া। তিনটা ছোট ছোট মেয়ে এবং স্ত্রীকে নিয়ে ...
05/09/2026

বছরখানেক আগে গাজীপুরের কাপাসিয়ার এক প্রবাসীর বাড়িতে বাসা ভাড়া নিয়েছিল ফোরকান মিয়া। তিনটা ছোট ছোট মেয়ে এবং স্ত্রীকে নিয়ে এখানেই থাকতো সে।

ফোরকান প্রাইভেট কার চালাতো। মাঝেমধ্যে সেটা ভাড়াও দিতো। এই টাকা দিয়েই বেশ ভালোই চলছিল সংসারটা।

কিন্তু গাজীপুরে থাকাকালীন সময়ে আশেপাশের কিছু বন্ধুবান্ধবের দেখাদেখি ফোরকান মাদক নেয়া শুরু করে।

মাদক সেবনের প্রথম দিকেও ফোরকান সংসারে টাকাপয়সা দিতো। কিন্তু দিন যতই যাচ্ছিল ফোরকানও মাদকসহ অন্যান্য নেশায় জড়িয়ে পড়তে শুরু করে।

তখন আর সংসারে তেমন একটা টাকাপয়সা দিতো না সে। প্রাইভেট কার চালিয়ে যে টাকা ইনকাম করতো সে টাকায় তার মাদকের খরচেই চলে যেতো।

সে মাদকের প্রতি এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়েছিল যে মাদকের টাকার জন্যে তার বউকে নিয়মিত মারধর করতো। আত্মীয় স্বজন এবং এলাকাবাসীরা মিলে সেগুলো অনেকবার মিটমাটও করে দিয়েছিল কিন্তু ফোরকানের মাদকের নেশা যায়নি।

ফোরকান এর আগেও প্রতিবেশীদের সামনেই তার বউকে বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে মারধর করেছে, পিটিয়েছে। কারণ তার মাদক কেনার টাকা লাগবে।

ফোরকানের বউয়ের বাবার বাড়ির আর্থিক অবস্থা খুব বেশি একটা ভালো না। তাই সে যৌতুকের টাকা দিতে পারেনি। এজন্যে ফোরকান নিয়মিতই তার বউকে মারধর করতো, বাচ্চাদেরকে অবজ্ঞা করতো, ঠিকমতো ভরণপোষণ দিতো না।

এভাবেই দিনদিন পারিবারিক কলহ বাড়ছিল শুধু।

গতকাল রাতে ফোরকান তার শালাকে কল দিয়ে গার্মেন্টসে চাকরি দেয়ার কথা বলে বাসায় নিয়ে আসে। রাতের তার শালা বাসায় চলে আসে।

এরপরই আনুমানিক মধ্য রাতের দিকে ফোরকান তার স্ত্রী, তিন সন্তান এবং শালাকে নির্মমভাবে জ*বাই করে হ*ত্যা করে।

ফোরকান তার স্ত্রীকে জ*বাই করেছে জানালার গ্রীলের পাশে বেঁধে। তবে জ*বাই করার আগে হাত দুটো দড়ি দিয়ে শক্ত করে বেঁধে নিয়েছিল এবং মুখে কাপড়ের পট্টি লাগিয়ে স্কচটেপ দিয়ে শক্ত করে বেঁধেছিল যাতে কোনরকম আওয়াজ করতে না পারে।

ফোরকানের তার শালাকে জ*বাই করেছে বিছানার মধ্যেই। সম্ভবত সে ঘুমিয়ে ছিল। ঘুমের মধ্যেই গলার রগ কেটে জ*বাই করেছে।

আর ছোট ছোট ৩ টা বাচ্চাকে জ*বাই করেছে মেঝেতে ফেলে। বাচ্চা ৩ টার বয়স খুব বেশি না। একটার বয়স ১৪ বছর, একটার ১০ বছর এবং আরেকটার মাত্র ২ বছর।

বাচ্চাগুলোর গলার চারপাশে এখনো র*ক্ত জমাট বেঁধে শক্ত হয়ে আছে,নিথর দেহটা মেঝেতে এলোপাতাড়ি হয়ে পড়ে আছে। জ*বাই করার সময় নিশ্চয়ই প্রচন্ড যন্ত্রণা পাচ্ছিল ওরা।

নিজের বউ এবং বাচ্চাদেরকে জ*বাই করতে যাতে একটুও হাত না কাপে তাই ফোরকান জ*বাই করার আগে অনেকগুলো মাদক খেয়ে নিয়েছিল। সেগুলোও এখনো বিছানার পাশে পড়ে আছে।

ফোরকান এতটাই মাদক খেয়েছিল যে হিতাহিত জ্ঞান ভুলে সে উল্টাপাল্টা কাজ করেছিল। তার স্ত্রীকে জ*বাই করার সময় গয়নাও পড়িয়েছিল।

আর লা*শের পাশে প্রিন্ট করা কিছু কাগজপত্রও পাওয়া গিয়েছে যেগুলো মামলার নথিপত্র ছিল। সম্ভবত তাদের পারিবারিক কলহের মামলার নথিপত্রই।

সবাইকে নির্মমভাবে জ*বাই করার পর ভোরের দিকে ফোরকান নিজেই তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে বাবা-মাকে কল দিয়েছে। কল দিয়ে বলেছে- টাকা দিতে পারে না , তাই সব কয়টারে শেষ কইরা দিছি।

পরে তার বাবা-মা তড়িঘড়ি করে গাজীপুরে এসে দেখে সবাই জ*বাই করা অবস্থায় মরে পড়ে আছে। আর ফোরকানও ততক্ষণে গা ঢাকা দিয়ে পালিয়ে গেছে।

খবর পেয়ে বউয়ের বাবা-মাও এসেছে। তারা এসে এখন বিলাপ করে কান্নাকাটি করছে এবং চিৎকার করে করে বলছে- কোন জালেমের কাছে মেয়ে বিয়ে দিলাম! আমার ছেলে-মেয়ে, নাতি-নাতনি সবাইরে জ*বাই কইরা ফেলছে!

এজন্যেই মেয়ে বিয়ে দেয়ার আগে ছেলের টাকাপয়সার চেয়েও সবচেয়ে বেশি দেখতে হয় ছেলের চরিত্র, পরিবারির শিক্ষা। কেননা- আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জনই হচ্ছে বিশ্বস্ত লাইফ পার্টনার।

ভালো রেজাল্ট করলে, টাকা পয়সা হলে, গাড়ি বাড়ি করতে পারলে সেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি, সেলিব্রেট করি। অথচ জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো একজন জীবনসঙ্গী।

ফোরকানের সংসারটাও বেশ ভালোই চলছিল কিন্তু মাদকের নেশা এবং যৌতুকের লোভ তার পুরো পরিবারটাকে ধ্বংস করে দিল।

ফোরকান নেশায় এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে ধারালো ছু*রি দিয়ে বউ, বাচ্চাদেরকে নিজ হাতে জ*বাই করতে বিন্দুমাত্রও হাত কাঁপেনি তার

- আহারে জীবন রে 😭😭

শুক্রবার (৮ মে, ২০২৬) সন্ধ্যায় কক্সবাজার, চট্টগ্রাম, পিরোজপুর, মাদারীপুর, বাগেরহাটসহ বাংলাদেশের বিভিন্ন জেলার আকাশে একট...
05/08/2026

শুক্রবার (৮ মে, ২০২৬) সন্ধ্যায় কক্সবাজার, চট্টগ্রাম, পিরোজপুর, মাদারীপুর, বাগেরহাটসহ বাংলাদেশের বিভিন্ন জেলার আকাশে একটি উজ্জ্বল ও দীর্ঘ আলোর রেখা দেখা যায়। আমরা অনেকেই এই আলোর সাথে পরিচিত, কারণ ইরান ইসরায়েলের দিকে মিসাইল ছঁড়লে এরকম আলো আকাশে দেখা যেত। এটি ছিল ভারতের উৎক্ষেপণ করা একটি মিসাইলের আকাশে চলাচলের দৃশ্য।

ভারত ৬ মে থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের বিশাল আকাশসীমায় বিমান চলাচলে বিধিনিষেধ (NOTAM) জারি করেছিল। NOTAM মানে হচ্ছে নোটিশ টু এয়ার মিশন। যা একটি বড় ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইঙ্গিত দেয়।

বিশ্লেষকদের ধারণা, এই পরীক্ষাটি ছিল ভারতের অত্যাধুনিক অগ্নি-৬ (Agni-VI) আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের (ICBM)।

ভারত এটিকে "ইতিহাস সৃষ্টির জন্য প্রস্তুত" বলে আখ্যা দিয়েছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে 'অগ্নি-৬ প্রস্তুত' মর্মে একটি পোস্ট করে, যা পরীক্ষার বিষয়টি প্রায় নিশ্চিত করেছিল। আসল সত্য তারাই জানে।

অগ্নি-৬ এর পাল্লা: ১০,০০০ কিলোমিটারেরও বেশি। এটি MIRV (Multiple Independently Targetable Re-entry Vehicle) প্রযুক্তি সম্বলিত, যা একটি মিসাইল থেকে ভিন্ন ভিন্ন লক্ষ্যে একসাথে একাধিক পারমাণবিক ওয়ারহেড নিক্ষেপে সক্ষম।

ভারতীয় কর্তৃপক্ষ এই মিসাইল পরীক্ষার বিষয়ে বাংলাদেশ নৌবাহিনীকে আগেই জানিয়েছিল।

পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনির এই মিসাইল পরিক্ষার পর থেকেই বাঙ্কারে লুকিয়ে আছে। 😉

নোট: এটার পরিক্ষা সফল হলে, এটা ইন্ডিয়ার জন্যে মিসাইল প্রযুক্তিগত একটা হিউজ সাকসেস।

সোর্স: live hindustan, economic time India times

05/07/2026

এই দুনিয়ার জীবন ধোঁকা 😭

05/03/2026

ইচ্ছে করলে ও ঈমান ধরে রাখতে পারবে না 😭

স্রষ্টার সৃষ্টির কোন তুলনা হয় না ❤️ মাশা আল্লাহ ✅
05/02/2026

স্রষ্টার সৃষ্টির কোন তুলনা হয় না ❤️ মাশা আল্লাহ ✅

05/02/2026

এই ভাবে জীবনের গল্প একদিন থেমে যায় সবার😭💔

Address

Peshakrhat Eid Ga Roud Taltolie Bazar
Charlotte, NC
98765

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Mohin 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Mohin 2.0:

Share