07/20/2026
আর্জেন্টিনা হেরেছে। তাও খুব বাজেভাবেই হেরেছে। তবুও সমর্থকদের কোনো অভিযোগ নেই। মাঠে নেই বোতল ছোড়াছুড়ি, নেই হতাশার প্রকাশ। বরং সবাই দলকে অভিনন্দন জানিয়েছে।
আর্জেন্টিনার সমর্থক সবাই হতে পারে না। গত পাঁচ বছরে এই দলটি যে আনন্দ, সাফল্য আর স্মৃতি উপহার দিয়েছে, তার জন্য তারা ভালোবাসার দাবিদার। আর সেই ভালোবাসাই শেষ ম্যাচে সমর্থকেরা নিঃস্বার্থভাবে ফিরিয়ে দিয়েছে।
এত সুন্দর ফ্যানবেজ সত্যিই খুব কম দলেরই আছে।