09/13/2026
আশির দশকের আরো কিছু ট্রেডমার্ক বৈশিষ্ট্য
১. মিঠু-মন্টি। ফেরদৌসী রহমানের এসো গান শিখি। কয়ে কলা খয়ে খাই।
২. রুমঝুম। আইল দেয়া ইশানে। নাচ শেখাতেন লায়লা হাসান।
৩. ম্যাকগাইভার, সিক্স মিলিয়ন ডলার ম্যান, ওয়ান্ডার উম্যান, ফলগাই, হার্ট টু হার্ট।
৪. পিয়ারসন্সের বিজ্ঞাপন। লাল নীল জেল টুথপেস্টের বিজ্ঞাপন। আফজাল হোসেনের একক আধিপত্য!
৫. বেগমবাজারে নীল…
৬. জাতীয় টিভি বিতর্ক
৭. শোয়েবের আজ থেকে ১২টি বছর…
৮. ডলি সায়ন্তনীর রংচটা জিন্স
৯. জম্মদিনে অর্ধেক কলা, চানাচুর, লালগোলাপ বসানো কেক। একটা মিষ্টি বা সন্দেশ।
১০. লাকি আকন্দ হ্যাপি আকন্দ
১১. কুমার বিশ্বজিতের তোরে পুতুলের মতো করে সাজিয়ে
১২. মিঠুন চক্রবর্তী
১৩. বিবিসি বাংলা একমাত্র পপুলার নিউজ সোর্স
১৪. ছায়াছন্দ
১৫. বিটিভি বিকালে চালু হওয়ার আগে পর্দায় একটা জ্যামিতিক ছক আসত আর টু করে শব্দ হতো
১৬. রাত ১২টার দিকে জাতীয় সংগীত দিয়ে টিভি বন্ধ হতো।
১৭.চাইনিজ রেস্টুরেন্টে খাওয়া।
১৮. গাজী শামসুর রহমানের দবির সাবের
১৯. ক্যাসিও ঘড়ি।
২০. টারজান
বাঁশে এন্টিনা ঘুরিয়ে দূরদর্শন দেখার চেষ্টা ,
সোলসের ক্যাসেট বের হলে পাগল হয়ে যাওয়া,
ভিসিআরে হাওয়া হাওয়া দেখে নেচে উঠা,
ফোনে ছোট্ট তালা ঝুলতে দেখা।
এছাড়াও আপনি কি
ডাকঘরে গিয়ে খাম পোস্ট করতেন?
পত্রমিতালি করতেন?
যায় যায় দিনে দিনের পর দিনের কৌতুকটা পড়ে হেসে উঠতেন?
যদি কিছু মনে না করেন আপনার প্রিয় টিভি ম্যাগাজিন ছিল?
এইসব দিনরাত্রিতে টুনির মৃত্যু দেখে কেঁদেছিলেন?
আসাদুজ্জামান নূর আপনার প্রিয় অভিনেতা ছিলেন?
অঞ্জু ঘোষের সিনেমা দেখেছেন?
ইকোনো বলপেন দিয়ে লিখতেন?
নন্দিত নরকে শঙ্খনীল কারাগার ন হন্যতে আপনার প্রিয় বই ছিল?
আফজাল সুবর্ণার পর ফরীদির আগমন বিশেষভাবে খেয়াল করেছেন?
রায়হান গফুরকে মনে পড়ে?
কাজলের কৌতুকের ক্যাসেট?
ভিডিও লাইব্রেরি থেকে ভালো ভালো ছবির ক্যাসেট এনে দেখতেন?
বেবি নাজনিন ডলি সায়ন্তনিকে আসতে দেখলেন?
আলাউদ্দিনের মিষ্টিকেই সেরা ভাবতেন?
ইত্তেফাকে সিনেমার বিজ্ঞাপন দেখতেন?
আপনি পারফেক্ট আশির দশক!
#৮০দশক
#স্মৃতীরপাতা
#হারানোদিন
#উৎসবআমেজ