Tania’s USA Life

Tania’s USA Life Passionate Digital Creator | Photography 📸 | Videography 🎥 | Lifestyle & Creative Content ✨ | Capturing moments, telling stories & inspiring creativity

আমেরিকার প্রতিটি  কাজের  ক্ষেত্রে  rest  or break এর জন্য  খুব সুন্দর একটা নিয়ম আছে । একেকটা প্রতিষ্ঠানে একেকরকম  নিয়ম ন...
10/02/2026

আমেরিকার প্রতিটি কাজের ক্ষেত্রে rest or break এর জন্য খুব সুন্দর একটা নিয়ম আছে ।

একেকটা প্রতিষ্ঠানে একেকরকম নিয়ম নির্ধারণ করে দেয়া থাকে। তবে যেকোনো নিয়মই হোক না কেন আপনাকে কয়েক ঘন্টা কাজের পর একটা রেস্ট বা ব্রেক নিতেই হবে।
এই break time আপনার প্রাপ্য , আপনাকে বাধ্যতামূলক ভাবে সেটা পালন করতে হবে। এতে করে একটানা কাজের মধ্যে থাকতে হয় না ,
অর্থাৎ আপনার কিছুটা রিল্যাক্স হয়ে আবার কাজ শুরু করতে পারবেন ।

আমার জন্য এরকম ব্রেক মানে কিছু একটা খেয়ে নিতে হবে !!! 😁😁
আমি অনেক আগে থেকেই সকালে নাস্তা খেতে পারি না , তবে চা আর ডিম সিদ্ধ খেয়ে বের হয়ে যাই। এরপর ব্রেক টাইমে বসে সুন্দর করে আয়োজন করে খেয়ে নেই!! 😀😀
এটাই হলো আমার Breakfast .

সুন্দর একটা দেশে সুন্দর সুন্দর নিয়ম কানুন কিন্তু এটাই হলো আমার জন্য perfect . 😀😀

আমার ভাস্তির মুখে পটপট করে  খই ফোটে  , মাশাল্লাহ।। মাত্র  ৩ বছরের বুড়ি এতো  কথা  বলে  আর সব কথায়  smartly  answer  দেয়। ...
10/01/2026

আমার ভাস্তির মুখে পটপট করে খই ফোটে , মাশাল্লাহ।।

মাত্র ৩ বছরের বুড়ি এতো কথা বলে আর সব কথায় smartly answer দেয়। আমি যখন ওর সাথে কথা বলি তখন ওর কথাই শুধু শুনতে ইচ্ছে করে। 🥰🥰
মাশাল্লাহ ,মাশাল্লাহ।।

আমি ওকে বলেছিলাম তোমার সাথে ছবি তুলবো একটু হাসি দাওতো....... উনি তো হাসির সাথে সেই একটা পোজ দিলো!!! 😍😍

বাংলাদেশে  যখন  কোন  প্রোগ্রামে  যেতাম সেদিন  মোটামুটি  সারাদিন  একটা  প্রিপারেশন থাকতো। অর্থাৎ  নির্দিষ্ট  কোথাও  যেতে ...
10/01/2026

বাংলাদেশে যখন কোন প্রোগ্রামে যেতাম সেদিন মোটামুটি সারাদিন একটা প্রিপারেশন থাকতো। অর্থাৎ নির্দিষ্ট কোথাও যেতে হবে বলে ... কোন শাড়ী পরবো , ছেলেরা আর জামাই কি পরবে , কি নিয়ে যাবো আর কে কে যাবে তার একটা লম্বা আয়োজন চলতো!! 😁😁

এখানে আসার পর যখন কোন দাওয়াতে যেতাম তখন রেডি হওয়ার জন্য সময় পেতাম খুবই কম!! 😭😭
প্রথম দিকে এসব নিয়ে খুব পেরেসানি পোহাতে হতো সাথে মনটাও খুব খারাপ হতো।
এখন আস্তে আস্তে সব কিছু সয়ে গেছে , সময় আর কাজ আগে থেকে গুছিয়ে নিতে পারলে সব কাজই সহজ হয়ে যায় ।
অনেক সময় এমনও হয় যে , কাজ থেকে বাসায় ফিরে আধা ঘণ্টার মধ্যে রেডি হয়ে বের হতে হয়।

আজকে হঠাৎ করে আগের কথা গুলো আমার মনে পরে গেল । আসলে মানুষের সবকিছুই অভ্যাস হয়ে যায় । এখন তো সুপার স্পিডে চলতে চলতে এমন অভ্যাস হয়ে গেছে যে , তাড়াতাড়ি করে রেডি হয়ে বেড়াতে চলে যাওয়াই এখন আমার কাছে স্বাভাবিক মনে হয় !!! 🤣🤣

একজন  মেয়ে  জন্মর পর তার বাবা মায়ের  কাছে  একরকম  পরিবেশে বড় হয়। তার বাবা মা , ভাই বোন  নিয়ে  পরিবারটা একসময়   তার কাছে ...
09/30/2026

একজন মেয়ে জন্মর পর তার বাবা মায়ের কাছে একরকম পরিবেশে বড় হয়। তার বাবা মা , ভাই বোন নিয়ে পরিবারটা একসময় তার কাছে সেরা আশ্রয় স্থল হয়ে ওঠে ।

কিন্তু একটা বয়সের পর গিয়ে সেই মেয়েটাকে নিজের চেনা পরিবেশ থেকে অন্য একটা পরিবেশে , অন্য একটা বাড়িতে চলে যেতে হয়।
আকস্মিক এমন পরিবর্তনের ধাক্কা অনেক মেয়েই সামলাতে পারে না । তখন অনেক মেয়েরাই নতুন শ্বশুর বাড়ির সাথে বাবার বাড়ি গুলিয়ে ফেলে , এটা মোটেও ঠিক না। বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুটো দুই জায়গা , দুটো ভিন্ন ভিন্ন জগৎ।

মনে রাখতে হবে , নিজের পুরনো জায়গা আর নতুন জায়গাটা এক নয়। যে মানুষটার হাত ধরে নতুন জগতে প্রবেশ করেছেন সেই মানুষটাকে বুঝতে শিখুন আর তাকে ভালবাসলেই নতুন বাড়িটাও অল্প দিনে আপন হয়ে উঠবে।
স্বামী নামক মানুষটা যদি এই মেয়েটাকে পুরোপুরি সাপোর্ট করে তবে নতুন বাড়িটাকে আপন করে নেয়া আরো সহজ হয়।।😍😍😍

আমেরিকার  এই ব্যস্ত   জীবনে  কিছুটা বাঙালি  স্বস্তি  দিতে আয়োজন করা হয়েছে  পিকনিক । ডালাসের  BANT আয়োজিত  এই পিকনিকে  ৪ঠ...
09/29/2026

আমেরিকার এই ব্যস্ত জীবনে কিছুটা বাঙালি স্বস্তি দিতে আয়োজন করা হয়েছে পিকনিক ।

ডালাসের BANT আয়োজিত এই পিকনিকে ৪ঠা অক্টোবর রবিবার , সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সবাই মিলে একত্রিত হবো। নানা ধরনের মজাদার খাবারের সাথে থাকবে গান বাজনা আর বাচ্চাদের জন্য নানা আয়োজন।
বাংলাদেশের সব মানুষের সাথে এরকম কোন আয়োজনে দেখা হলে সেটা আমার কাছে এক টুকরো বাংলাদেশ মনে হয়। আর তাই আমি তো ওইদিন যাবোই , আপনিও আসবেন কিন্তু !!!! 😁😁😍😍

পিকনিকে আমন্ত্রিত অতিথিদের জন্য একেবারে ফ্রী প্রবেশ করা হয়েছে , সাদরে আপনারা সবাই আমন্ত্রিত।।

আমেরিকার বিভিন্ন  স্টেটে  জিনিসের দাম থেকে শুরু করে  কালচার বা  জীবন ব্যবস্থা ভিন্ন হয়ে থাকে।  একেকটা স্টেটের  জ্বালানি ...
09/29/2026

আমেরিকার বিভিন্ন স্টেটে জিনিসের দাম থেকে শুরু করে কালচার বা জীবন ব্যবস্থা ভিন্ন হয়ে থাকে। একেকটা স্টেটের জ্বালানি তেলের দাম একেকরকম সেকারণেই জিনিসের মূল্য ভিন্ন আর জীবন ব্যবস্থাও ভিন্ন!!

একেক জায়গার লোকসংখ্যা একেকরকম বলে সেই লোকসংখ্যাকে কাজে লাগিয়ে প্রতিটি জায়গার অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা রাখা হয়।

সুতরাং , কখনোই কোন একটা স্টেটের সাথে আরেকটা স্টেট বা কোন একটা শহরের সাথে আরেকটা শহরের তুলনা করবেন না। এখানে মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশী , সেকারণে তাদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে আমেরিকায় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয়া হয়।
তবে স্টেট ভেদে এসবকিছু সুন্দর করে সাজানো আছে ।

আমি  আর বনশ্রী ভাবী  দুজনেই সবসময়  বিভিন্ন  প্ল্যান করি এখানে যাবো , ওখানে যাবো...... সারাদিন  বিন্দাস হয়ে  দুজন ঘুরে  ব...
09/29/2026

আমি আর বনশ্রী ভাবী দুজনেই সবসময় বিভিন্ন প্ল্যান করি এখানে যাবো , ওখানে যাবো...... সারাদিন বিন্দাস হয়ে দুজন ঘুরে বেড়াবো!!!
😀😀😀

কিন্তু সমস্যা হলো একসাথে আমরা দুজন সময় বের করতে পারি না , আর সংসারের ঝামেলা তো থাকেই!!

যাই হোক সেই সমস্যার সমাধান করে দিলেন আমার বড় 'জা। আড্ডার আয়োজন করা হলো বড় ভাবীর বাসায় সাথে ছিল মজার মজার খাবার দাবার আর বড় বড় ডুবো তেলে ভাজা পরোটা!! 😋😋😋

ভাবির হাতের রান্না গুলো খুব মজার ছিল , ধন্যবাদ ভাবী।

আমেরিকায়  আসার আগে  এই জাতি নিয়ে  বিভিন্ন  কথা শুনতাম  অনেকের  মুখেই !! আসার পর  যখন  প্রথম  প্রথম  এখানকার  মানুষজন দেখ...
09/28/2026

আমেরিকায় আসার আগে এই জাতি নিয়ে বিভিন্ন কথা শুনতাম অনেকের মুখেই !!
আসার পর যখন প্রথম প্রথম এখানকার মানুষজন দেখলাম এবং এদের কালচারের সাথে পরিচিত হতে শুরু করলাম তখন সবকিছুই খুব ভালো মনে হতো । কিন্তু আস্তে আস্তে এসবকিছুর সাথে খাপ খাওয়াতে গিয়ে দেখলাম যতটা ভেবেছিলাম ততটা সহজ নয় ব্যাপারটা।

আমরা বাদামি চামড়া আর এশিয়ান , কথাবার্তায় আমাদের ইংরেজি উচ্চারণে তো ভিন্নতা রয়েছে।
সেক্ষেত্রে অনেকেই আমাদের কিছুটা ভিন্ন চোখে দেখে। কাজের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
কেউ কোন কথা বললে সেটার উত্তর দিতে জানতে হবে। আমেরিকা হলো শ্বশুর বাড়ির মতো , যেকোনো কথার উত্তর আপনাকে গুছিয়ে দিতেই হবে। যদি আপনি মুখ বন্ধ করে শুধু অন্যের কথা শুনে যান তবে আপনাকে তারা পেয়ে বসবে। যেটা একসময় সহ্য করতে করতে অসহনীয় পর্যায়ে চলে যায়। তাই প্রথম থেকেই যেকোনো জায়গায় আপনার মতামত ব্যক্ত করতে জানতে হবে ।

মনে রাখবেন , আপনার পার্সোনালিটি আর আপনার মেধা , শিক্ষার জোরে আপনি মনোবল শক্ত রাখবেন। অন্যায়কে অন্যায় বলতে শিখতে হবে..... তাহলে আর বিপদে পরবেন না। অথবা কেউ আপনাকে হেনস্থা করতে সাহস পাবে না!!!
আরেকটা জিনিস এখানে প্রচন্ডভাবে মেনে চলা হয় তা হলো ,সত্য বলা। যেকোনো জায়গায় আপনি সত্য বলবেন কারণ এরা সবসময় double check করে ।

সত্য কথার কোন বিকল্প নাই ।।

09/28/2026

Mimi was thirsty... 😍😍

আমরা এখন  এমন একটা  বয়সে  গিয়ে  পৌঁছেছি যে  ছেলের  বিয়ে  না দিয়েও দাদী , নানী  হয়ে  গেলাম ।। গতরাতে  আমাদের  নাতনী  ইফরা...
09/27/2026

আমরা এখন এমন একটা বয়সে গিয়ে পৌঁছেছি যে ছেলের বিয়ে না দিয়েও দাদী , নানী হয়ে গেলাম ।।
গতরাতে আমাদের নাতনী ইফরার ২য় জন্মদিন অনুষ্ঠিত হলো। সব ছোট ছোট বাচ্চাদের ভীড়ে আমাদের দাদী নানীর টেবিলে জমজমাট আড্ডা বসেছিল। সাথে ছিল চমৎকার সব মজাদার খাবার , আর মজার একটা কেক!! 😁😁

জন্মদিন এর শুভেচ্ছা সহ অনেক অনেক দোয়া রইল ইফরা 🥰🥰

Address

Frisco
Frisco, TX
75036

Alerts

Be the first to know and let us send you an email when Tania’s USA Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tania’s USA Life:

Shortcuts

Share