09/22/2026
Only for Arizona USA
অনেকেই জানতে চাচ্ছেন, সেপ্টেম্বর 27th এ আমাদের বাংলাদেশ বাইটস এন্ড বুটিকের স্টলে কি কি মজার খাবার থাকছে। তাই আপনাদের জন্য একটু আগেই জানিয়ে দিচ্ছি যে, আমরা নিয়ে আসছি একদম জমজমাট দেশি খাবারের আয়োজন। মিউজিক সন্ধ্যার গান আর আনন্দের সাথে সাথে খাবারের মজাও হবে দ্বিগুণ।
তো শুরু করছি বিকালের চায়ের সাথে থাকছে সিঙ্গারা, ডালপুরি, চটপটি, চিকেন প্যাটিস, বিফ প্যাটিস, চিকেন পান্তারাশ, মুখরোচক মুড়ি মাখা, পিয়াজু আর আরও অনেক মজার খাবার। মেইন ফুডে থাকছে কাচ্চি, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, বিফ তেহারি, মোরগ পোলাও সহ সুস্বাদু সব দেশি খাবার। সাথে থাকবে সফট ড্রিংকস আর ছোটদের জন্য পিজ্জা, চিপস,চকলেট। আর শেষে থাকছে দেশীয় স্বাদের মিষ্টি আর কেক। সংগীতের মুগ্ধতায় আর দেশি খাবারের স্বাদে জমে উঠুক আমাদের সন্ধ্যাটা। পরিবার আর বন্ধুদের নিয়ে চলে আসুন, বিকেল পাঁচটা থেকে। দেখা হবে
Bangladesh Association of Phoenix presents the biggest Bangla music concert of the year! 🎶🇧🇩
📅 Sunday, September 27, 2026
🕓 5:00 PM – 10:00 PM
📍 Hamilton High School, Chandler
3700 S Arizona Ave, Chandler, AZ 85248