07/25/2026
যুক্তরাষ্ট্র বিএনপির রাজনীতিতে খোকনকে অপ্রাসঙ্গিক করার দাবি! -মতিউর রহমান লিটু
আমরা সকলেই জানি- যুক্তরাষ্ট্র বিএনপির ৯৮% নেতাকর্মীরা ভারতের আগ্রাসন বিরোধী মনোভাব পোষণ করে।
তাই গত কয়েক বছর ধরে র"এর পরিকল্পনায়, আনোয়ার হোসেন খোকনের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিএনপির সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছিল। বর্তমানে র"এর দালালেরা আগের মতো সক্রিয় না থাকতে পারায় খোকন অনেকটা কানেকশনহীন হয়ে পড়েছে।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খোকনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। তাই বাধ্য হয়ে খোকন যুক্তরাষ্ট্র বিএনপি পুনর্গঠনের চিন্তা ভাবনা করছেন। নিজেকে আবার একটু প্রতিষ্ঠা করার প্রচেষ্টায় নির্ঘুম রাত কাটাচ্ছেন।
যুক্তরাষ্ট্র বিএনপি গঠনের সিদ্ধান্ত একটি ভালো সিদ্ধান্ত কিন্তু যেই খোকনের ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্র বিএনপির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, এমনকি কাউকে বিএনপির ব্যানার পর্যন্ত ব্যবহার করার পারমিশন রাখা হয়নি।
সেই খোকন এখন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাকর্মীদের সাথে বসতে চায়! আলোচনা করতে চায়। কতটা হাস্যকর ও বেদনাদায়ক চিন্তা করেছেন?
ব্যক্তিত্ব সম্পন্ন নেতাকর্মীরা ইতোমধ্যে খোকনের সাথে বসতে অসম্মতি জানিয়েছে তবে মেরুদন্ডহীন কিছু লো-প্রোফাইল ও লোভী নেতাকর্মীরা হয়তো আলোচনায় বসতে পারে!
যুক্তরাষ্ট্র বিএনপিকে ধ্বংসকারী খোকন যদি এতো আকাম কুকাম করার পরেও যুক্তরাষ্ট্র বিএনপিকে নিয়ে খেলাধুলা শুরু করে তাহলে অধিকাংশ জিয়া প্রেমিকরা সেটা মেনে নিবেনা!
দলের বিভক্তি আরো বাড়বে!
এমনিতেই দলের ত্যাগী নেতাদের সাইডলাইনে ফেলে, তাদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য খোকনের বিরুদ্ধে রয়েছে ব্যাপক ক্ষোভ! এমতবস্থায় যুক্তরাষ্ট্র বিএনপিতে আরো বেশি বিভক্তি তৈরী করা হলে দলের ভীষণ ক্ষতি হবে!
তাই যুক্তরাষ্ট্র বিএনপি গঠনে অচিরেই কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করছি।
আপনাদের অবগতির জন্য বলছি: প্রবাসী বিএনপির কমিটি গঠনে ব্যাপক দুর্নীতি ও ড: ইউনূসের ক্ষমতাকালীন সময়ে বিএনপির প্রভাব খাটিয়ে যেই পরিমান পুলিশের বদলি বাণিজ্য করেছেন- তাতে বর্তমান সময়ের যেমন তেমন মন্ত্রীদের চেয়ে খোকন বেশি পয়সার মালিক হয়েছেন। আপনারা চাইলে খোকনের পুলিশ বাণিজ্যর তথ্য উপাত্ত প্রকাশ করে দিতে পারি তবে এতে করে দলের ভীষণ দুর্নাম হবে তাই আপাদত করলাম না!
বিসমিল্লাহ, ইনশাল্লাহ বলে, পাঁচ ওয়াক্ত নামাজের দোহাই দিয়ে যেই ব্যক্তি দলের এতো দুর্নীতির সাথে যুক্ত থাকতে পারে তেমন কোন ব্যক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র বিএনপি গঠন কোনভাবেই গ্রহণযোগ্য হবেনা! পিরিয়ড!
তাই যুক্তরাষ্ট্র বিএনপির রাজনীতি থেকে খোকনকে অবশ্যই অব্যাহতি দিতে হবে, এটাই এখন সময়ের দাবি! ধন্যবাদ।