bongshainews

bongshainews The 24 Hour News Based World's First Community Television Channel in New York.

নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন অনুষ্ঠিত : নতুন কমিটি গঠিতমাওলানা ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার মর্যাদা দেওয়া এখন সময়...
09/25/2026

নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন অনুষ্ঠিত : নতুন কমিটি গঠিত
মাওলানা ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার মর্যাদা দেওয়া এখন সময়ের দাবী

নিউইয়র্ক (ইউএনএ): স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা হিসেবে খ্যাত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মরণে প্রতিষ্ঠিত ‘ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্ক’-এর উদ্যোগ ও আয়োজনে অনুষ্ঠিত হলো ষষ্ঠ ভাসানী সম্মেলন-২০২৬। সম্মেলনে বক্তারা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, মওলানা ভাসানী এমন একজন নেতা ছিলেন যাকে চিনতে-জানতে আরো গবেষানা করতে হবে, তাঁর উপর আরো পড়াশুনা করতে হবে, জানতে হবে। বক্তারা বলেন, মাওলানা ভাসানী বিরুদ্ধে নানা আপ্রচার হয়েছে, অপপ্রচার চলছে। তিনি কখনোই হিন্দু বিদ্ধেষী নেতা ছিলেন না। ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টার-বৌদ্ধ তথা সর্বস্তরের জনমানুষের নেতা। জাতীয় নেতা হিসেবে আমরা তার যথাযথ সম্মান জানাতে পারিনি। বক্তারা বলেন, কিন্তু সময় ফুরিয়ে য়ায়নি। মাওলানা ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতা হিসেবে মর্যাদা দেওয়া এখন সময়ের দাবী। রাষ্ট্রীয়ভাবে তাকে স্মরণ করা উচিৎ। সম্মেলনে ১০ দফা রেজ্যুলেশন গৃহীত হয়। খবর ইউএনএ’র।
রোববার (২০ সেপ্টেম্বর) সিটির উডসাইডের কুইন্স প্যালেসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের ষষ্ঠ সম্মেলনে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক, বিশিস্ট লেখক ও গবেষক প্রফেসর সলিমুল্লাহ খান। গেস্ট অর্ব অর্নার ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয় উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের সাবেক মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া সাথী, ভাসানী চর্চা কেন্দ্র-কলকাতা’র প্রতিষ্ঠাতা, বিশিষ্ট লেখক, গবেষক ও নির্মাতা সৌমিত্র দস্তিদার এবং ভাসানী গবেষক জুনাইদ এহসান।
ফাউন্ডেশনের সভাপতি বীর মুত্তিযোদ্ধা আলী ইমাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের মূল পর্বের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে জাতীয় সঙ্গীত পরিবেশিত হওয়ার পর মহান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন ইউএসএ ইনক’র সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের এবং ভাসানীর উপর প্রবন্ধ পাঠ করেন সাবেক ছাত্রনেতা মোস্তফা করিম ফরিদ। এছাড়াও আলোচনায় অংশ নেন ষষ্ঠ মওলানা ভাসানী আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ উদযাপন কমিটির পৃষ্ঠপোষক সৈয়দ টিপু সুলতান, আহ্বায়ক গিয়াস আহমেদ, বিশিষ্ট রাজনীতিক নাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সম্মেলন উদযাপন কমিটির সদস্য সচিব শাহাব উদ্দিন সাগর।
অনুষ্ঠানে ড. সলিমুল্লাহ খান বলেন, মওলানা ভাসানীকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না। বাংলাদেশের স্বাধীনতা, স্বাধিকার ও জনগণের মুক্তির সংগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে তাঁর উপস্থিতি ছিল। তিনি বলেন, মওলানা ভাসানী কেবল একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না; তিনি ছিলেন কৃষক, শ্রমিক, নিপীড়িত ও বঞ্চিত মানুষের নেতা। ক্ষমতা দখলের চেয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য।
ড. সলিমুল্লাহ খান বলেন, ভাসানীর রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল সাধারণ মানুষ। তিনি ক্ষমতার কাছে যাননি; বরং ক্ষমতাকে সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য করার চেষ্টা করেছেন।
মওলানা ভাসানীর সাম্রাজ্যবাদবিরোধী অবস্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশীয় শোষণের পাশাপাশি আন্তর্জাতিক আধিপত্য ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও ভাসানী আজীবন সোচ্চার ছিলেন। বিশ্বের নিপীড়িত মানুষের সংগ্রামের সঙ্গে বাংলাদেশের মানুষের আন্দোলনকে তিনি একই সূত্রে দেখতেন। তিনি বলেন, ভাসানীর রাজনৈতিক জীবন ও চিন্তাধারাকে কেবল স্মরণসভা বা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় তাঁর জনমুখী রাজনীতি, মানবতাবাদী দর্শন এবং শোষণবিরোধী অবস্থান নতুন করে পাঠ ও বিশ্লেষণ করা প্রয়োজন।
ড. সলিমুল্লাহ খান বলেন, মওলানা ভাসানীকে স্মরণ করার অর্থ কেবল অতীতের একজন নেতাকে স্মরণ করা নয়। তাঁকে স্মরণ করার অর্থ দেশের কৃষক, শ্রমিক, দরিদ্র ও বঞ্চিত মানুষের অধিকারের প্রশ্নকে সামনে নিয়ে আসা।
বাংলাদেশের ইতিহাসচর্চা প্রসঙ্গে ড. সলিমুল্লাহ খান বলেন, একটি ব্যক্তি, দল কিংবা নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে দেশের ইতিহাসকে বিচার করলে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনৈতিক ধারা আড়ালে থেকে যায়। বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবোধ ও রাজনৈতিক চেতনার বিকাশ দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ার ফল। সেই ইতিহাসে মওলানা ভাসানীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও আন্দোলনের অবদান রয়েছে।
স্বাধীন বাংলাদেশের ক্ষেত্রে একজনকে এককভাবে ‘জাতির পিতা’ হিসেবে প্রতিষ্ঠার ধারণা নিয়েও ঐতিহাসিক আলোচনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য কওে তিনি বলেন, পৃথিবীর অনেক দেশের রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাসে একাধিক প্রতিষ্ঠাতা ব্যক্তিত্বের ভূমিকা স্বীকৃত হয়েছে। বাংলাদেশের জাতীয় ইতিহাসও বিভিন্ন নেতা, আন্দোলন ও রাজনৈতিক ধারার সম্মিলিত অবদানের আলোকে মূল্যায়ন করা প্রয়োজন।
মওলানা ভাসানীর মানবতাবাদী ও অসাম্প্রদায়িক রাজনীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভাসানী কোনো সংকীর্ণ ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয়ের রাজনীতি করেননি। হিন্দু-মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলন এবং সাধারণ মানুষের অধিকারকে তিনি গুরুত্ব দিয়েছেন। ধর্ম, সম্প্রদায় বা পরিচয়ের ঊর্ধ্বে মানুষের অধিকার ও মর্যাদার প্রশ্নই ছিল তাঁর রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি।
মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ের কথা তুলে ধরে ড. সলিমুল্লাহ খান বলেন, আসাম থেকে পূর্ববাংলা এবং পরবর্তীতে পাকিস্তানের রাজনীতিতে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান প্রতিষ্ঠার পরও তিনি ক্ষমতাসীনদের অন্যায়, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আওয়ামী মুসলিম লীগের রাজনীতিতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর মওলানা ভাসানীর রাজনৈতিক কর্মময় জীবন আলোচনার পাশাপাশি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার বলেই তিনি সন্তোষে মাওলানার মাজার জিয়ারত করার পর টাঙ্গাইলে কৃষক কর্ড কর্মসূচীর ইদ্বোধন করেন।
সম্মেলন উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উম্মোচনও করা হয় মূল মঞ্চে। কবিতা আবৃত্তি করেন সাদেক খান ও হারুন উজ জামান ভূঁইয়া। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী মরিয়ম মারিয়া, নীলিমা শশী ও করিম হাওলাদার। এই পর্ব সঞ্চালনায় ছিলেন সম্মেলন উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক এসএম ফেরদৌস।
নতুন কমিটি গঠিত:
সম্মেলনে সংগঠনের কার্যকরী কমিটির মেয়াদ চলতি বছরে শেষ হওয়ায় নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম সভাপতি ও সাংবাদিক শাহাব উদ্দিন সাগর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২০ সেপ্টেম্বর, রোববার নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে ৬ষ্ট মওলানা ভাসানী আন্তর্জাতিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। প্রসঙ্গত: আলী ইমাম দ্বিতীয়বারের মতো সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন।
২৫ সদস্যের কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: সহ সভাপতি- মোস্তফা করিম ফরিদ, সহ সভাপতি- কাজী সাখাওয়াত হোসেন আজম, যুগ্ম সম্পাদ- নাজমুল আলম শ্যামল, সাংগঠনিক সম্পাদক- এস এম ফেরদৌস, কোষাধ্যক্ষ- নূর আমিন, ওভারসিস সম্পাদক- আতাউর রহমান আতা, প্রচার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক- তানভির করিম, মহিলা বিষয়ক সম্পাদক- নার্গিস রহমান, সমাজ কল্যাণ সম্পাদক- দেলোয়ার হোসেন শিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- সৌমিত্র দস্তিদার। কার্যকরী সদস্যরা হলেন: এম এ সাদেক, শাহ আলম দুলাল, খন্দকার ফরহাদ, মাহমুদ খান তাসের, কিউ জামান, আবদু রহিম হাওলাদার, এবিএম সালাহউদ্দিন আহমেদ, ফারুক হোসেন মজুমদার, বাসেত রহমান, বিল্লাল চৌধুরী, মইন উদ্দিন নাসের (পদাধিকার বলে সদস্য)। এ কমিটি ঘোষণা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের। কমিটি ঘোষণার সময় জানানো হয় সম্মেলনোত্তর কার্যকরী কমিটির বৈঠকে উপদেষ্টা মন্ডলী গঠন করা হবে। এ কমিটি ২০২৭-২০৩০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।
সম্মেলনে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, এটিএন বাংলা ইউএসএ’র পরিচালক ফখরুল আলম, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সংসদ সদস্য মমতাজ আলো এবং ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, সমন্বয়কারী কাজী আজম সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ভাসনী ভক্ত বিপুল সংখ্যক বাংলাদেশী-আমেরিকান উপস্থিত ছিলেন।

ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা সুধীবৃন্দের‘কচি কন্ঠের আসর’-এর ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপননিউইয়র্ক (ইউএনএ): ব্যতিক্রমী আয়ো...
09/20/2026

ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা সুধীবৃন্দের
‘কচি কন্ঠের আসর’-এর ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউইয়র্ক (ইউএনএ): ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক শিশু সংগঠন ‘কচি কন্ঠের আসর’-এর ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী। তরুণ সংগঠক আর আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্য, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রেস্ট ও মেডেল প্রদান আর নৈশভোজের মধ্যদিয়ে চমৎকার আয়োজন ছিলো অনুষ্ঠানটিতে- এমন মন্তব্য অতিথি-সুধীবৃন্দের। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফ্লাশিং-এর ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা ব্যাঙ্কুইট-এর বলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিশু-কিশোরদের কল্যাণে নিয়োজিত সংগঠনটির দীর্ঘ ৫০ বছরের যাত্রার ভূয়সী প্রশংসা এবং আগামীতেও সংগঠনটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, বর্তমানে সংগঠনটির দায়িত্বে রয়েছেন নতুন প্রজন্মের প্রতিনিধি। খবর ইউএনএ’র।
রোববার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানে আগতদের স্বাগত জানানোর মধ্যদিয়ে শুরু হয় ‘কচি কন্ঠের আসর’-এর ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। এসময় সকল অতিথিদের সংগঠনটির ‘কোট পিন’ উপহার দেয়া হয়। এরপর অ্যাপিটাইজার গ্রহণের পর শুরু হয় মূল অনুষ্ঠান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের ফাস্ট সেক্রেটারী আরিফুর রহমান, খানস টিউটোরিয়াল এর চেয়ারপার্সন নাঈমা খান, কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিষ্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, সাবেক পরিচালক আবিদ রহমান, সংগঠনটির নির্বাহী পরিচালক মোহাম্মদ ইকবাল হোসাইন, সিইও হাসিব এ হোসাইন, পরিচালক (আন্তর্জাতিক) হুমায়রা হোসাইন প্রমুখ।
পরবর্তীতে নতুন প্রজন্মের শিল্পীরা (দেশী-বিদেশী) সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী চন্দন চৌধুরী ও জোহরা আলীম নূপুর।
এরপর ‘কচি কন্ঠের আসর’-এর সাথে সম্পৃক্ত থেকে অবদান রাখার জন্য বিশিষ্টজনদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং ‘কচি কন্ঠের আসর মেডেল’ তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা হেমায়েত হোসাইন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন নতুন প্রজন্মের রাফি আহমেদ ও নওশিন।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ দেশী-বিদেশী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিশু-কিশোর-কিশোরীরা উপস্থিত ছিলেন। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ছবি: ইউএনএ

প্রধানমন্ত্রীর সফর নিয়ে নিউইয়র্কে বিএনপি’র সংবাদ সম্মেলনতারেক রহমানের ভ্রমণ নিষেধাজ্ঞা’র খবর ‘ভিত্তিহীন, ফ্যাসিস্টদের অপ...
09/20/2026

প্রধানমন্ত্রীর সফর নিয়ে নিউইয়র্কে বিএনপি’র সংবাদ সম্মেলন
তারেক রহমানের ভ্রমণ নিষেধাজ্ঞা’র খবর ‘ভিত্তিহীন, ফ্যাসিস্টদের অপপ্রচার’
রাষ্ট্রীয় কাজের অত্যন্ত ব্যস্ত সূচির কারণেই প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত

নিউইয়র্ক (ইউএনএ): জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার নিউইয়র্কে এসে পৌছবেন। তিনি জাতিসংঘের এই অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভাষণ দেবেন। পরদিনই শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাঁর দেশে ফেরার কথা। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিএনপি সংবাদ সম্মেলন করেছে। স্থানীয় সময় শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে আয়োজিত জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে দলটির নেতারা জানান, রাষ্ট্রীয় কাজের অত্যন্ত ব্যস্ত সূচির কারণেই প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করতে হয়েছে। কোনো ধরনের বিধিনিষেধ বা নিষেধাজ্ঞার সঙ্গে এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘ফ্যাসিস্টদের অপপ্রচার’।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উত্তর/দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন লিখিত বক্তব্য পাঠ করেন। এরপর তিনি উপস্থিত নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন। এসময় মমতাজ আলো এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া (মিল্টন ভূইয়া), কেন্দ্রীয় জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি সামসুল ইসলাম মজনু এবং কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি আবু সাঈদ আহমেদ সহ নিউইয়র্ক ষ্টেট এবং উত্তর ও দক্ষিণ বিএনপি, যুক্তরাষ্ট্র যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতা সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, তারেক রহমানের এই সফরকে বাংলাদেশের রাজনীতি ও প্রবাসীদের জন্য এক ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে দেখছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এই বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর তুলে ধরেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরবর্তীতে একাধিকবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন। এবার তাঁরই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। একই পরিবারের তিন সদস্যের বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার এমন নজির বাংলাদেশের ইতিহাসে প্রথম।
সম্মলেন বলা হয় এবারের জাতিসংঘ ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনটি আরও এক কারণে ঐতিহাসিক। অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক এই ফোরামে একজন বাংলাদেশির সভাপতিত্বের বিষয়টি প্রবাসীদের মাঝে বিশেষ উৎসাহ ও গৌরবের আমেজ তৈরি করেছে।
লিখিত বক্তব্যে বিএনপি নেতারা বলেন, ‘শান্তি-পরিস্থিতি-বিতাড়িত-ফ্যাসিস্ট চক্র দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশে বিভিন্ন দেশে বসে দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই করুক না কেন, আমরা গণতন্ত্রকামী প্রতিটি প্রবাসী বাংলাদেশিকে সতর্ক থাকার আহ্বান জানাই।’ তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ঘিরে কথিত ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’র গুঞ্জন বা প্রচারণা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বিএনপির নেতারা জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা নেই। সামাজিক মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।
অপর এক প্রশ্নের উত্তরে নেতৃবৃন্দ জানান, যুক্তরাষ্ট্র বিএনপি’র সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ। আমরা সংবর্ধনার উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু প্রধানমন্ত্রীর সফরসূচী সংক্ষিপ্ত হওয়ায় সেই সংবর্ধনা হচ্ছে না।
সংবাদ সম্মেলন শেষে বিএনপি, যুবদলের নেতা-কর্মীরা পৃথক পৃথকভাবে আবার যৌথভাবে জ্যাকসন হাইটস এলাকায় ‘স্বাগতম মিছিল’ ও সমাবেশ করেন। এসব মিছিল-সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ নেতৃত্ব দেন।

নিউইয়র্কে ভাসানী সম্মেলন ২০ সেপ্টেম্বর রোববারনিউইয়র্ক (ইউএনএ): স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা হিসেবে খ্য...
09/18/2026

নিউইয়র্কে ভাসানী সম্মেলন ২০ সেপ্টেম্বর রোববার

নিউইয়র্ক (ইউএনএ): স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা হিসেবে খ্যাত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মরণে প্রতিষ্ঠিত ‘ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্ক’-এর উদ্যোগ ও আয়োজনে নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ২০ সেপ্টেম্বর রোববার এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সিটির উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিতব্য সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের ষষ্ঠ সম্মেলনে প্রধান আলোচক থাকবেন ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক, বিশিস্ট লেখক ও গবেষক প্রফেসর সলিমুল্লাহ খান। এদিকে সংগঠনের কার্যকরী কমিটির মেয়াদ চলতি বছরে শেষ হওয়ায় নতুন কমিটি ঘোষণা করা হবে সম্মেলনে। খবর ইউএনএ’র।
রোববার বেলা ৩টা থেকে সমম্মেলনের কর্মকান্ড শুরু হবে। কর্মকান্ডের মধ্যে থাকবে মাওলানা ভাসানী ও বাংলাদেশের গণঅভুত্থান-২০২৪ নিয়ে তথ্য চিত্র প্রদর্শনী, আলোচনা, নতুন কমিটি গঠন ও লোক সঙ্গীত ও মরমী সঙ্গীতানুষ্ঠান।
সম্মেলন আলোচক হিসেবে আরো থাকবেন অষ্ট্রেলিয়ার সিডিনী ইউনিভার্সিটির প্রফেসর এমিরিটাস আনিসুজ্জামান চৌধুরী, কানায় বসবাসকারী শিক্ষাবীদ ড. আবিদ বাহার, জুলাই পরবর্তী অন্তর্Íী সরকারের প্রধান উপদেষ্টার মূখ্য সচিব, লেখক ও গবেষক এম. সিরাজ উদ্দিন মিয়া, লন্ডনে বসবাসবারী ভাসানী গবেষক ড. লাইলী উদ্দিন, ভাসানী অনুসারী পরিষদ, বাংলাদেশ-এর আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক নাহিদ এইচ খান ও বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার।
সম্মেলনের সঙ্গীত পর্বে গান পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি, মরিয়ম মারিয়া ও করিম হাওলাদার।
এদিকে সম্মেলন কমিটির এক সভায় প্রবাসে সম্মিলিতভাবে ষষ্ঠ ভাসানী সম্মেলন সফল করা এবং প্রবাসে বসবাসরত ভাসানী অনুসারীদেরকে ফাউন্ডেশনের পতাকা তলে ঐক্যবদ্ধ করার উপরও গুরুত্তারোপ করা হয়েছে। এছাড়াও তিন বছর মেয়াদী ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের মেয়াদ চলতি বছর শেষ হয়ে যাওয়ায় আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক গিয়াস আহমেদকে চেয়ারম্যান ও সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর-কে সদস্য সচিব এবং কাজী আযম-কে সমন্বয়কারী করে ‘ভাসানী সম্মেলন-২০২৬’ এর আয়োজক কমিটি গঠন করা হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি আলী ইমাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালানা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের এবং সম্মেলন আয়োজক কমিটির কর্মকর্তাগণ সম্মেলনটি সফল করার জন্য যুক্তরাষ্ট্রে বসবাকারী সকল বাংলাদেশীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক আগমন উপলক্ষ্যেআলবেনী বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিতনিউইয়র্ক (ইউএনএ): প্রধানমন্ত্রী ও বি...
09/18/2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক আগমন উপলক্ষ্যে
আলবেনী বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

নিউইয়র্ক (ইউএনএ): প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগদান উপলক্ষ্যে নিউইয়র্ক আসছেন আগামী ২১ সেপ্টেম্বর সোমবার। তার নিউইয়র্কে আগমন এবং বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপলক্ষ্যে আলবেনী বিএনপি’র উদ্যোগে কর্মী সভা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর অপরাহ্নে আলবানী শহরের কারী হাউজ রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বহি:বিশ্বের সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন। সভায় স্থানীয় বক্তারা বলেন, নিউইয়র্কের রাজধানী অলবানী শহরে ক্রমশ: বাংলাদেশীদের সংখ্যা বাড়ছে। এদের মধ্যে অনেকই বিএনপি’র নেতা-কর্মী ও সমর্থক। আমরা সবাইকে ঐক্যবদ্ধ করতেই আলবেনী বিএনপি’র কমিটি গঠন করেছি। বক্তারা আলবেনীকে বিএনপি’র ঘাটিতে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন। খবর ইউএনএ’র।
আলবেনী বিএনপি’র সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান খোকনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান এবং প্রধান বক্তব্য ছিলেন নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদুর রহমান সাঈদ। এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম চৌধুরী, বদরুল হক আজাদ ও এবাদ চৌধুরী এবং বিএনপি নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন ও আব্দুল মজিদ।
আলবেনী বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকারের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন। এরপর বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান।
সভায় অতিথিবৃন্দ ছাড়াও অধ্যাপক ড. আদনান সহ অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ তারেক, সহ সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, হাফিজ আলম, মহিউদ্দিন মানিক, আবু বক্কর সিদ্দিক ও মান্নাফ তালুকদার, সদস্য জাহিদ চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র জাসাস-এর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় বিএনপি’র কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন খোকন তার বক্তব্যের আগে দলীয় নেতা-কর্মীদের বক্তব্য শুনেন। যা উপস্থিত দলীয় নেতা-কর্মীদের মাঝে প্রশংসিত হয়। সভায় খোকন বলেন, দলের কর্মী সভায় কর্মীরাই বেশী গুরুত্বপূর্ণ। তাদের কথা, সমস্যা শুনে জেনে পরবর্তী পদক্ষে নিয়ে দলকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, সবাইকে দলের নিয়ম শৃংখলা মানতে হবে, চেইন অব কমান্ড মানতে হবে। আর মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।
তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম শেষে ১৬ বছর পর বিএনপি ক্ষমতায় এসেছে। দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আমাদের নেতা তারেক রহমান। তার জাতিসংঘ সফরকালীন সময়ের কর্মসূচী সফল করতে হবে। তিনি কঠোরভাবে দলীয় শৃঙ্খলা বজায় রেখে এবং যুক্তরাষ্ট্রের আইন-কানুন মেনে কর্মী সভা সহ নানা কর্মসূচী গ্রহনের মাধ্যমে সংগঠনকে চাঙ্গা রাখার পাশাপাশি অনলাইনে বিএনপি’র সদস্য ফরম পূরন করে সদস্য হওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি গুজবে কান না দিয়ে দেশের কল্যানে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, সবার আগে বাংলাদেশ।
মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান বলেন, আমরা বিএনপি’র নেতা নই, আমরা সবাই কর্মী। সবাই মিলে আলবেনী বিএনপি তথা নিউইয়র্ক বিএনপিকে শক্তিশালী করতে হবে। বলেন, আমাদের এক একজনকে জিয়ার সৈনিক হতে হবে, সম্মিলিতভাবে দলীয় সকল কর্মসূচী সফল করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর উপলক্ষে দলীয় সকল কর্মসূচী সফল করতে হবে।
সাঈদুর রহমান সাঈদ বলেন, বিএনপি’র সকল নেতা-কর্মীেেদর ঐক্যবদ্ধ করে আলবেনী-কে বিএনপির ঘাটিতে পরিণত করতে হবে। এজন্য তিনি আলবেনীর সকল সিটিতে বিএনপি’র কমিটি গঠনের উপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে নিয়ে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
আমিনুর রহমান খোকন কেন্দ্রীয় নেতাদের পরামর্মে সকল কর্মসূচী বাস্তবায়নের মধ্য দিয়ে আলবেনীকে বিএনপি’র ঘাটিতে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করা অঙ্গীকার করে বলেন, আমরা সবাই মিলে দল ও দেশের জন্য কাজ করবো। তিনি বলেন, যেকোন মূল্যে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরের সময় দলীয় কর্মসূচী সফল করবো।
সভাটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম কিরণ, সিনিয়র সদস্য মোহাম্মদ সালাহউদ্দিন, মোহাম্মদ কবির হোসেন অভি ও মোহাম্মদ হামিদুর রহমান। ছবি: ইউএনএ

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর : টাইট সিডিউল থাকায় হচ্ছে না সংবর্ধনানিউইয়র্ক (ইউএনএ): জাতিস...
09/18/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর : টাইট সিডিউল থাকায় হচ্ছে না সংবর্ধনা

নিউইয়র্ক (ইউএনএ): জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু হয়েছে। সাধারণ অধিবেশনের এই সেশন শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর থেকে। মেয়াদ থাকছে ২০২৭ সালে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশনের হাই-লেভেল সপ্তাহ হচ্ছে ২২-২৯ সেপ্টেম্বর। এই অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক আসছেন। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী নির্বাচনে বিএনপি জয়লাভ করার পর দলীয় চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী মনোনীত হন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটাই প্রথম জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সফর। এদিকে জাতিসংঘে যোগদানের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। অপরদিকে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ঘিরে কমিটি বিহীন যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মী সহ অন্যান্য সংগঠন তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। চলছে দলীয় সভা-সমাবেশ। এদিকে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা হচ্ছে না। তবে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, জাতিসংঘের এবারের সাধারণ অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সভাপতিত্ব করবেন। খবর ইউএনএ’র।
এদিকে জাতিসংঘ মিশন, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট ও ঢাকার কূটনৈতিক সূত্রে জানা গেছে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক আসছেন। তিনি জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার। দেশে ফিরবেন ২৫ সেপ্টেম্বর শুক্রবার। এদিকে নিউইয়র্কে প্রত্যাশিত প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনায় হচ্ছে না। ২৫ সেপ্টেম্বর শুক্রবার এই সংবর্ধনা হওয়ার কথা ছিলো। প্রধানমন্ত্রীর সময়-স্বল্পতার জন্য এবং টাইট সিডিউল থাকার কারনে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনায় হচ্ছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ। তিনি বলেন, তবে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।
অপরদিকে দলীয় একাধিক সূত্রে জানা গেছে, কমিটি বিহীন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীদের মধ্যকার বিবেদ-বিভক্তি, সংবর্ধনার নামে চেয়ার বেচা-কেনা ও চাঁদাবীজার সমূহ সম্ভাবনা, কারো কারো মতে অর্থের অপচয় প্রভৃতি বিষয় আলোচিত হওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংবর্ধনা অনুষ্ঠান না করার পক্ষেই মত এসেছে। তবে যেহেতু প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান হিসেবে তিনি প্রথমবারের মতো নিউইয়র্কে আসছেন, সেইহেতু যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় নেতা-কর্মীরা এখনো তাকে নাগরিক সংবর্ধনা প্রদান করতে আগ্রহী বলে জানা গেছে।
এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমান কোন সরকারী অর্থে তার সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহী নন। তিনি চান না সংবর্ধনার নামে সরকারী অর্থের অপচয়।
তবে প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন তারেক রহমানের জাতিসংঘ তথা নিউইয়র্ক সফরের কর্মসূচী সফল করতে দলীয় নেতা-কর্মী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সিরিজ বৈঠক করে চলেছেন। কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বহি:বিশ্বের সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন লন্ডন থেকে যুক্তরাষ্ট্র এসে এই সব সভা সমন্বয় করছেন। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক আগমনের দিন বিএনপি জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত সমাবেশ এবং জাতিসংঘে ভাষণ দেওয়ার দিন জাতিসংঘ ভবনের সামনে শান্তি সমাবেশ করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
অপরদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জেএফকে বিমানবন্দরে ও জাতিসংঘ ভবনের সামনে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করবে বলে সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানিয়েছেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্ক আসছেন ২১ সেপ্টেম্বরনিউইয়র্ক (ইউএনএ): জাতিসংঘের ৮১ত...
09/10/2026

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে
প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্ক আসছেন ২১ সেপ্টেম্বর

নিউইয়র্ক (ইউএনএ): জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক আসছেন। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী নির্বাচনে বিএনপি জয়লাভ করার পর দলীয় চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী মনোনীত হন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটাই প্রথম জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সফর। এদিকে জাতিসংঘে যোগদানের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। অপরদিকে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ঘিরে কমিটি বিহীন যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মী সহ অন্যান্য সংগঠন তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। চলছে দলীয় সভা-সমাবেশ। উল্লেখ্য, জাতিসংঘের এবারের সাধারণ অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সভাপতিত্ব করবেন। সাধারণ অধিবেশনের এই সেশন শুরু হয়েছে ৮ সেপ্টেম্ব থেকে। মেয়াদ থাকছে ২০২৭ সালে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশনের হাই-লেভেল সপ্তাহ হচ্ছে ২২-২৯ সেপ্টেম্বর। খবর ইউএনএ’র।
এদিকে জাতিসংঘ মিশন, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট ও ঢাকার কূটনৈতিক সূত্রে জানা গেছে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক আসছেন। তিনি জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার, নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন ২৫ সেপ্টেম্বর শুক্রবার।
নিউইয়র্কের কনসাল জেনারেল মিডিয়া প্রতিনিধির সাথে আলাপকালে জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান কোন সরকারী অর্থে তার সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহী নন। তিনি চান না সংবর্ধনার নামে সরকারী অর্থের অপচয়। তবে যেহেতু প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান হিসেবে তিনি প্রথমবারের মতো নিউইয়র্কে আসছেন, সেইহেতু যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তাকে নাগরিক সংবর্ধনা প্রদানের উদ্যোগ চলছে জানা গেছে।
অপরদিকে প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন তারেক রহমানের জাতিসংঘ তথা নিউইয়র্ক সফরের কর্মসূচী বিষয় নিয়ে বিস্তারিত জানতে কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ ঢাকায় অবস্থান করছেন।
এছাড়াও কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বহি:বিশ্বের সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন লন্ডন থেকে যুক্তরাষ্ট্র এসে প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন তারেক রহমানের জাতিসংঘ তথা নিউইয়র্ক সফরের কর্মসূচী সফল করতে দলীয় নেতা-কর্মী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে বৈঠক করে চলেছেন। ইতিমধ্যেই তিনি জর্জিয়া, পেনসেলভেনিয়া, কানেকটিকাট, নিউজার্সী ও আলবেনী শাখা বিএনপি’র নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সোসাইটির নির্বাচন-২০২৬দুই প্যানেলের ২১ প্রার্থী ও ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহনিউইয়র্ক (ইউএনএ): মনোন...
09/07/2026

বাংলাদেশ সোসাইটির নির্বাচন-২০২৬
দুই প্যানেলের ২১ প্রার্থী ও ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নিউইয়র্ক (ইউএনএ): মনোনয়ন বিক্রির মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বাংলাদেশ সোসাইটি ইনকের নির্বাচনী কার্যক্রম। দুই প্যানেলের ২১ প্রার্থী ও ৩ স্বতন্ত্র প্রার্থী বুধবার (২ সেপ্টেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেন। সোসাইটি কার্যালয় থেকে পরিচালিত নির্বাচনী কার্যক্রমের সময় নির্বাচন কমিশনের কাছ থেকে প্যানেল দুটি ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে মনোনয়নপত্র সহ নির্বাচনী প্যাকেজ গ্রহণ করেন। এ থেকে নির্বাচন কমিশনের আয় হয়েছে ২৪ হাজার ডলার। উল্লেখ্য, আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সোসাইটির ত্রি-বার্ষিক (২০২৭-২০২৯) নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খবর ইউএনএ’র।
বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক বুধবার বিকেলে প্রার্থীরা তাদের সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র ও নির্বাচনী প্যাকেজ ক্রয় করেন। এসময় প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের সদস্য যথাক্রমে মোহাম্মদ সামসুদ্দীন আজাদ, রুহুল আমীন সরকার, আহবাব চৌধুরী, মিঠু হামিদ ও মোহাম্মদ দুলাল মিয়া উপস্থিত ছিলেন।
জানা গেছে, ‘সেলিম-আলী’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলীর নেতৃত্বে প্যানেলটি সোসাইটির কার্যকরী পরিষদের ২১টি পদের জন্য মনোনয়নপত্র ক্রয় করেন। অপরদিকে ‘কুনু-ফিরোজ’ প্যানেলের পদপ্রার্থী আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদের নেতৃত্বে প্যানেলটি সোসাইটির কার্যকরী পরিষদের ২১টি পদের জন্য মনোনয়নপত্র ক্রয় করেন।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাব্বী সৈয়দ, শক্তি ডি গুপ্তা ও সোহেল পৃথক পৃথকভাবে মনোনয়নপত্র ক্রয় করেন। এদের মধ্যে রাব্বী সৈয়দ ও সোহেল সাধারণ সম্পাদক পদে এবং শক্তি ডি গুপ্তা সভাপতি পদে প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে।

বিউটিফুল লেডিস অব ইউএসএ’র ‘মিউজিক্যাল নাইট’ ৩ অক্টোবরনিউইয়র্ক (ইউএনএ): বিউটিফুল লেডিস অব ইউএসএ’র আয়োজনে নিউইয়র্কে বাংলাদ...
09/04/2026

বিউটিফুল লেডিস অব ইউএসএ’র ‘মিউজিক্যাল নাইট’ ৩ অক্টোবর

নিউইয়র্ক (ইউএনএ): বিউটিফুল লেডিস অব ইউএসএ’র আয়োজনে নিউইয়র্কে বাংলাদেশের তিন জনপ্রিয় সঙ্গীত শিল্পীর ‘মিউজিক্যাল নাইট’ কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৩ অক্টোবর অক্টোবর কুইন্স বরোর এস্টোরিয়ার ইভান জেনিক্যাল পার্টি সেন্টারে এই কনসার্টে শিল্পী ইমরান, ঝিলিক ও কনা অংশ নেবেন। তারা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বিভিন্ন রাজ্যে আয়োজিত কনসার্টে অংশ নিচ্ছেন। আয়োজকদের প্রত্যাশা কনসার্টটি হবে প্রফেশনাল এবং একটি ‘স্মরণীয় কনসার্ট’। কনসার্টটির মূল স্পন্সর থাকছেন বিশিষ্ট হোম কেয়ার ব্যবসায়ী ও সাংবাদিক জাহিদ আলম। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়েজকরা এসব তথ্য জানান। খবর ইউএনএ’র।
কুইন্সের আগ্রা প্যালেসে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মিউজিক্যাল নাইট’ কনসার্টেও বিস্তারিত তুলে ধরেন বিউটিফুল লেডিস অব ইউএসএ’র প্রতিষ্ঠাতা সিলভি আকন্দ ও নাদিয়া চৌধুরী এবং দেশী এন্টারটেইনমেন্টের কর্ণধার জামান মনির।
সংবাদ সম্মেলনে সঙ্গীত শিল্পী ইমরান, ঝিলিক ও কনা উপস্থিত থেকে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্টার ফার্নিাচারের কর্ণধার ও কনসার্টের পৃষ্ঠপোষক লায়ন রকি অ্যালিয়ান। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন অপর দুই পৃষ্ঠপোষক লায়ন জেএফএম রাসেল ও মাসুদ রানা তপন। আরো উপম্থিত ছিলেন মিউজিশিয়ানগণ।
সংবাদ সম্মেলনে জানানো যে, প্রবাসী বাংলাদেশীদের বিনোদনের কথা মাথায় রেখেই ‘মিউজিক্যাল নাইট’ কনসার্ট আয়োজন করা হচ্ছে। এতে পেশাদারিত্ব থাকবে। টিকিটের মূল্য থাকবে ৩০ ডলার, ৫০ ডলার ও ১০০ ডলার।
এক প্রশ্নের উত্তরে তারা জানান, আমরা বাংলাদেশের জনপ্রিয় শিল্পদের যথাযথ সম্মান জানিয়ে তাদের নিয়ে কনসার্ট আয়োজন করতে চাই। এবারের কনসার্টের তিনজন শিল্পীই দেশ-বিদেশে জনপ্রিয় এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত।
অপর এক প্রশ্নের উত্তরে আয়োজকরা জানান, এই কনসার্টে এমন কোন পর্ব থাকবে না যাতে দর্শক-শ্রোতাগণ বিরক্ত হন, থাকবে না গতানুগতিক অ্যাওয়ার্ড প্রদান পর্ব।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে কনসার্টের মূল স্পন্সর জাহিদ আলম উস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং জাহিদ আলম ও ফাহমিদা শারর্মিন দম্পতি’র বিবাহবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। সংবাদ সম্মেলন পরিচালনা করেন সোনিয়া সিরাজ।

08/27/2026

Back to School program by BHALO at Major Park, Jamaica, New York. 27 Aug 2026

Address

Mailing Address : 87-50 Kingston Place, Apt #5H
Jamaica, NY
11432

Alerts

Be the first to know and let us send you an email when bongshainews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to bongshainews:

Shortcuts

Share

Category