06/29/2026
মা,তোমার এই পরিবর্তনগুলো কেউ পুরোপুরি বুঝতে না পারলেও,তোমার ছোট্ট সন্তান ঠিকই অনুভব করে।
গর্ভাবস্থায় হঠাৎ রাগ,অকারণে কান্না, অভিমান, অস্থিরতা বা অতিরিক্ত আবেগ—এসব খুবই স্বাভাবিক। শরীরের হরমোনের পরিবর্তনের কারণেই এমন অনুভূতি তৈরি হয়। তাই নিজেকে দুর্বল বা খারাপ মা ভেবো না। তুমি কোনো ভুল করছো না, বরং প্রতিটি দিন নিজের ভেতরে একটি নতুন জীবনকে নিরাপদে বড় করে তুলছো।
নিজের প্রতি একটু যত্নশীল হও। পর্যাপ্ত বিশ্রাম নাও, পুষ্টিকর খাবার খাও, পানি পান করো, প্রিয় মানুষের সঙ্গে কথা বলো এবং যখন মন খারাপ হবে, তখন মনে রেখো—তোমার প্রতিটি হাসি, প্রতিটি শান্ত মুহূর্ত তোমার শিশুর জন্যও অনেক মূল্যবান।
তুমি একা নও। পৃথিবীর অসংখ্য মা এই পথ পেরিয়ে গেছেন, আর তুমিও পারবে ইনশাআল্লাহ।নিজের পরিবর্তনগুলোকে ভালোবাসো,কারণ এগুলোই মাতৃত্বের সবচেয়ে সুন্দর প্রমাণ।
এই ভিডিওটি এমন একজন হবু মায়ের কাছে পৌঁছে দিন, যিনি হয়তো আজ নিজেকে নিয়ে দুশ্চিন্তায় আছেন। আপনার একটি শেয়ার তার মনে সাহস জোগাতে পারে।