09/20/2026
বিদ্যুৎ আছে কাগজে, কিন্তু ঘরে কেন অন্ধকার? ⚡
হাজার হাজার মেগাওয়াট উৎপাদন সক্ষমতার কথা আমরা শুনি, নতুন বিদ্যুৎকেন্দ্রের খবর দেখি, বড় বড় প্রকল্পের কথাও জানি। তারপরও প্রশ্ন থেকে যায়—বিদ্যুতের বিল কেন বাড়ে, লোডশেডিং কেন ফিরে আসে, আর এই পুরো ব্যবস্থার আসল হিসাবটা কোথায়?
এই পর্বে “বিদ্যুতের গল্প”—বাংলাদেশের বিদ্যুৎ খাতের পেছনের গল্পটা সহজ ভাষায় বোঝার চেষ্টা করেছি। বিদ্যুৎ উৎপাদন, সক্ষমতা, খরচ, জ্বালানি, চুক্তি এবং সাধারণ মানুষের বিল—সবকিছু কীভাবে একে অপরের সঙ্গে জড়িত, সেটাই তুলে ধরেছি তথ্য ও প্রেক্ষাপটসহ।
কাগজে আলো থাকলেই কি বাস্তবে আলো থাকে?
নাকি সংখ্যার পেছনে লুকিয়ে আছে আরও বড় একটি গল্প?