Mousumi USA

Mousumi USA Hello, I’m Mousumi.I believe in the oneness of Allah,our Creator.I live in California,USA.
(9)

I enjoy creating video content of nature, gardening, fruit picking, cooking, shopping, fishing, recreational activities, travel adventures, and memorable moments.

06/18/2026

বাবা, তোমাকে খুব মনে পড়ে… #বাবা Mousumi’s kitchen USA

আজ হঠাৎ করেই সাফওয়ান তার বাপির অফিসের আইডি কার্ডটা প্যান্টে ঝুলিয়ে স্কুটারে চড়ে এসে বলল,মাম্মি জান, দেখো আমি অফিসে যা...
06/17/2026

আজ হঠাৎ করেই সাফওয়ান তার বাপির অফিসের আইডি কার্ডটা প্যান্টে ঝুলিয়ে স্কুটারে চড়ে এসে বলল,

মাম্মি জান, দেখো আমি অফিসে যাচ্ছি!
আমাকে কি বাপির মতো লাগছে?
আমি হাসিমুখে বললাম,হ্যাঁ বাবা,
তোমাকে একদম তোমার
বাপির মতোই লাগছে।

কিন্তু সে জানে না…তার এই ছোট্ট কথাগুলো আমার বুকের ভেতর কত স্মৃতি জাগিয়ে তোলে।😢

বাপি ছিল তার জীবনের প্রথম আইডল,
প্রথম বন্ধু,
প্রথম হিরো।

সে সবসময় তার বাপিকে অনুসরণ করত,
আর তার বাপি বলত,আমি তোমার জীবনের
সবচেয়ে কাছের বন্ধু।

আজও সেই বন্ধুর স্মৃতি বুকে নিয়েই ছোট্ট মানুষটা
বড় হওয়ার চেষ্টা করছে।

আল্লাহ আমার সন্তানকে তার বাবার সুন্দর
গুণগুলো দিয়ে বড় হওয়ার তাওফিক দান করুন।
আর সন্তানের বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুন !আমিন। 🤲

আপনার সন্তানও কি তার বাবা বা মাকে এভাবেই অনুসরণ করে? কমেন্টে জানাতে পারেন—
#বাবা Mousumi’s kitchen USA

মানুষ বদলায়, সময় বদলায়, পরিস্থিতিও বদলায়।শুধু বদলায় না নিয়তির লেখা। আল্লাহর পরিকল্পনাই সেরা!         #বাবা
06/15/2026

মানুষ বদলায়, সময় বদলায়, পরিস্থিতিও বদলায়।
শুধু বদলায় না নিয়তির লেখা। আল্লাহর পরিকল্পনাই সেরা! #বাবা

06/15/2026

প্রতিটি বাবাই তার সন্তানের জন্য বটগাছ #বাবা Mousumi’s kitchen USA

ক্যালিফোর্নিয়ায় আমার এলাকায় এই গরমে ১০৬°F, ১০২°, ১০0° তাপমাত্রা দেখলেই আজকাল বুকের ভেতরটা হাহাকার করে ওঠে।💔একটা সময় ...
06/14/2026

ক্যালিফোর্নিয়ায় আমার এলাকায় এই গরমে ১০৬°F, ১০২°, ১০0° তাপমাত্রা দেখলেই আজকাল বুকের ভেতরটা হাহাকার করে ওঠে।💔

একটা সময় ছিল, গরম বাড়লেই অফিস থেকে ফোন আসত…
মৌ, গরমটা বুঝতে পারছো? তাড়াতাড়ি এসিটা অন করে দাও।

আবার বলত,
সাফওয়ানকে আনতে যাওয়ার আগে অবশ্যই এসি চালিয়ে যেও। বাইরে থেকে এসে বাসা ঠান্ডা না থাকলে তোমাদের দুজনকে নিয়ে আবার হাসপাতালে দৌড়াতে হবে!

আরও বলত,
আজ নতুন করে রান্না করার দরকার নেই। ফ্রিজে যা আছে তাই খাবো আমরা। রান্না করলে বাসা আরও গরম হয়ে যাবে। বোঝার চেষ্টা করো কিন্তু…

তখন হয়তো এই কথাগুলোকে স্বাভাবিক মনে হতো।হেসে বলতাম, Thank you so much.

আজ বুঝি, ভালোবাসা সবসময় বড় বড় কথায় প্রকাশ পায় না।
কখনো কখনো এসি চালিয়ে দাও, পানি খেয়েছো? রান্না কোরো না —
এই ছোট ছোট যত্নের মাঝেই লুকিয়ে থাকে পুরো পৃথিবী জুরে বেঁচে থাকার জন্য ভালোবাসা!

এই প্রচণ্ড গরমে আজ আর কেউ ফোন করে বলে না,
মৌ, গরম ফিল করছো?😢🤲

কিছু শূন্যতা কখনো পূরণ হয় না…💔
শুধু স্মৃতিগুলো আরও বেশি করে মনে করিয়ে দেয়, কেউ একজন কতটা যত্ন করত। 😢

আল্লাহ পৃথিবীর সকল কবরবাসীকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। 🤲
Mousumi’s kitchen USA

06/14/2026

আমেরিকাতে অনেকেরই অজানা ফল Mousumi’s kitchen USA

প্রচণ্ড গরমে সাফওয়ান হঠাৎ বলল,মাম্মি, চলো সূর্যের তাপে ডিম ভাজি করি!☀️🍳ছোট্ট এই ইচ্ছাটুকু পূরণ করতে ছেলের সাথে কিছু সুন...
06/14/2026

প্রচণ্ড গরমে সাফওয়ান হঠাৎ বলল,
মাম্মি, চলো সূর্যের তাপে ডিম ভাজি করি!☀️🍳

ছোট্ট এই ইচ্ছাটুকু পূরণ করতে ছেলের সাথে কিছু সুন্দর সময় কাটালাম। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হয়তো এই মুহূর্তগুলোই, যা একদিন স্মৃতি হয়ে হৃদয়ে থেকে যাবে।

মহান আল্লাহর কত নিয়ামত! সূর্যের এই তাপও আমাদের জন্য শিক্ষা ও বিস্ময়ের একটি নিদর্শন। আলহামদুলিল্লাহ প্রতিটি মুহূর্তের জন্য।

দুটি ছবি দেখে কি মনে হচ্ছে, আমরা মা-ছেলে কতটুকু সফল হয়েছি আমাদের এই ছোট্ট পরীক্ষায়?
আপনাদের ধারণা কমেন্টে জানাতে পারেন।

ভিডিওটি খুব শীঘ্রই শেয়ার করব ইনশাআল্লাহ।

ইয়া আল্লাহ, সন্তানের সাথে কাটানো এই সুন্দর মুহূর্তগুলোকে আমাদের জন্য বরকতময় করে দিন এবং পৃথিবীর সকল মা-বাবা ও সন্তানকে ভালোবাসা, সুস্থতা ও হেফাজতে রাখুন। আমিন। 🤲

জীবন অনেক অনিশ্চিত,😢
তাই প্রিয় মানুষগুলোর সাথে সুন্দর সময় কাটানোর সুযোগ পেলে তা হাতছাড়া করবেন না।
একদিন এই মুহূর্তগুলোই সবচেয়ে
বড় সম্পদ হয়ে থাকবে। 🤲

জীবনের প্রথম মালবেরি খাওয়ার স্মৃতিটাও তার হাত ধরেই। দেশে কখনো এই ফল খাওয়ার সুযোগ হয়নি, কিন্তু আমেরিকায় এসে তার সাথেই...
06/10/2026

জীবনের প্রথম মালবেরি খাওয়ার স্মৃতিটাও
তার হাত ধরেই। দেশে কখনো এই ফল খাওয়ার সুযোগ হয়নি, কিন্তু আমেরিকায় এসে তার সাথেই প্রথম পরিচয় হয়েছিল এই সুস্বাদু ফলের সঙ্গে।

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর সৃষ্টি কত সুন্দর! প্রকৃতির মাঝে ছড়িয়ে থাকা প্রতিটি নিয়ামত কাছ থেকে দেখা, অনুভব করা,
ঘুরে বেড়ানো আর পরিবার নিয়ে উপভোগ করা…
এসবই আমাদের খুব প্রিয় ছিল। 😢

এখনও চেষ্টা করি আল্লাহর নিয়ামতগুলো উপভোগ করতে, কিন্তু তাকে ছাড়া আগের মতো ভালো লাগা আর কাজ করে না।
মনে হয় ,প্রকৃতিও যেন তার অনুপস্থিতিতে
একটু শূন্য, একটু নীরব।😌

যদি সে আজ থাকত, তাহলে হয়তো প্রতি সপ্তাহেই আমরা কোথাও না কোথাও বের হতাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। মালবেরি তুলতে গিয়ে বারবার সেই স্মৃতিগুলোই মনে পড়ছিল।😢

এটি ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডে অবস্থিত ,আমেরিকার অন্যতম বৃহৎ মালবেরি বাগান। প্রতি বছর এপ্রিলের শেষ সপ্তাহ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত এখানে মালবেরি পিকিং করা যায়। দূর-দূরান্ত থেকেও অনেক মানুষ এখানে আসেন পরিবার নিয়ে সময় কাটাতে।

এ বছরও গিয়েছিলাম। ছেলে মালবেরি তুলেছে, আমিও তুলেছি। চারপাশে সবকিছু আগের মতোই ছিল, শুধু একজন মানুষ ছিল না। 😢

তবুও আলহামদুলিল্লাহ,
আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য শুকরিয়া।🤲

প্রকৃতি ভালোবাসেন, ফল পিকিং করতে পছন্দ করেন,
সুযোগ হলে একবার ঘুরে আসতে পারেন।
হয়তো আপনিও অনুভব করবেন,
আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর!🤲

ইয়া আল্লাহ, আমাদের প্রিয় মানুষদের জন্য রহমত দান করুন এবং আমাদের হৃদয়কে আপনার নিয়ামতের শুকরিয়ায় পরিপূর্ণ রাখুন। 🤲

তিন বছর ধরে এই বাগানে আমাদের অসংখ্য স্মৃতি জমে আছে। আলহামদুলিল্লাহ, সেই মুহূর্তগুলোর অনেক ভিডিও এখনও আমার কাছে আছে।

ইনশাআল্লাহ, সময় করে একে একে সেগুলো শেয়ার করব। হয়তো ভিডিওগুলোতে আপনারা
ফলের সৌন্দর্য দেখবেন,

আর আমি খুঁজে ফিরব কিছু
হারিয়ে যাওয়া দিনের সুখ।😢🤲

Very Mulberry by Habitera Farms

বাবা নেই, কিন্তু ছেলের হাসি বাঁচিয়ে রাখতে মায়ের চেষ্টা ….😢  আলহামদুলিল্লাহ! আমরা সবাই সবার জন্য দোয়া করি। কে কার দোয়...
06/09/2026

বাবা নেই, কিন্তু ছেলের হাসি বাঁচিয়ে রাখতে মায়ের চেষ্টা ….😢
আলহামদুলিল্লাহ!
আমরা সবাই সবার জন্য দোয়া করি। কে কার দোয়ার উসিলায় আল্লাহর রহমত পেয়ে যাবে,
তা তো আমরা জানি না। 🤲

06/09/2026

আমার জীবনের সোনার খনি আলহামদুলিল্লাহ

Address

Manteca, CA

Alerts

Be the first to know and let us send you an email when Mousumi USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share