Uncensored Voices

Uncensored Voices Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Uncensored Voices, News & Media Website, Miami, FL.

02/22/2026

02/19/2026

এক ধরনের মানুষ আছে, যারা নিজেদের খুব “নিরপেক্ষ” বলে পরিচয় দেয়। তারা বলে—সবার ভুলই ভুল, সবার ভালোই ভালো। কথায় শুনলে মনে হবে একেবারে ন্যায়বিচারের প্রতীক।
কিন্তু একটু খেয়াল করলেই দেখা যায়, নির্দিষ্ট একটা দলের ক্ষেত্রে তাদের কলমটা অদ্ভুতভাবে নরম হয়ে যায়। বিশেষ করে যখন সেই দলটা হয় Bangladesh Nationalist Party (BNP)।
যখনই বিএনপির কোনো বিতর্ক সামনে আসে, তখনই শুরু হয় “প্রসঙ্গ ঘোরানো”, “তুলনা টানা”, “কিন্তু-তবে” যুক্তি। সরাসরি ভুলকে ভুল না বলে, এমনভাবে বিশ্লেষণ করা হয় যেন শেষ পর্যন্ত দায়টা হালকা হয়ে যায়, কিংবা অন্যদিকে সরে যায়।
এটাই হলো স্মার্ট নিউট্রালিটি—দেখতে নিরপেক্ষ, কিন্তু ভেতরে ভেতরে অবস্থান স্পষ্ট।
নিরপেক্ষ হওয়া মানে সবার ভুলকে সমানভাবে প্রশ্ন করা। নিরপেক্ষ হওয়া মানে নিজের পছন্দের দলকেও ছাড় না দেওয়া।
নইলে সেটা নিরপেক্ষতা না, সেটা কৌশলী পক্ষপাত।
উদাহরণ হিসেবে ধরেন—Shafquat Rabbee Anik-এর মতো লোকজন।

 #মন্ত্রিসভা
02/17/2026

#মন্ত্রিসভা

02/17/2026

আশা করি বিএনপি ভুলে যাবে না—১৭ বছর ধরে তিলে তিলে আগা থেকে গোড়া পর্যন্ত গড়ে ওঠা একটি সাম্রাজ্যও কিন্তু সাধারণ মানুষের রোষানলে এক মাসও টিকতে পারেনি। রাষ্ট্রে যে জনগণই সবচেয়ে শক্তিশালী, সেটা এখন আর শুধু কাগজে-কলমে লেখা কথা নয়—এটা বাস্তবতা।
যেভাবে মন্ত্রিপরিষদ কাউকে উপেক্ষা না করে সুন্দরভাবে সাজানো হয়েছে, সেভাবেই আশা করি জুলাই সনদকেও গুরুত্ব দিয়ে যত দ্রুত সম্ভব তা বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেবে বিএনপি।

02/12/2026

জয়ী দল: ভোট খুব সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে হয়েছে। 😎

পরাজিত দল: ভোটে কারচুপি হয়েছে। আমরা এই নির্বাচন মানি না।🤬

02/11/2026

দলীয়ভাবে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে কেন? তাহলে নির্বাচন কমিশন আর আইনশৃঙ্খলা বাহিনীর কাজটা কী? আর যে দল তাদের নেতা–কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দিতে বলে, সেই দলের ভেতরেই সমস্যা আছে — চোরের মনে পুলিশ পুলিশ।

02/02/2026

১৭ বছর পর নেতা দেশে এসে বললেন "I have a plan"

নেতার প্লানসমূহ :-

১. চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বানানো।
( চট্টগ্রাম যুগ যুগ আগে থেকেই বানিজ্যিক রাজধানী)

২. কুমিল্লায় EPZ বানানো।
( ২০০০ সাল থেকে কুমিল্লায় EPZ চালু হয়েছে)

৩. ২০ হাজার কি.মি. খাল খনন।
(৫ বছরে দৈনিক ১১ কি.মি. করে খাল খনন করতে হবে)

৪. ৫০ কোটি বৃক্ষ রোপণ করবেন।
(প্রতিদিন ২লক্ষ ৭৩ হাজার বৃক্ষ রোপন করতে হবে😅)

৫. ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিবেন।
(অনেক আগে থেকেই TCB কর্মহীনদের স্মার্ট ফ্যামিলি কার্ড দিয়ে আসছে)

৬. নারীদের অধিকার রক্ষা করবেন।
( প্রতিনিয়ত নারীদের হয়রানি করা হচ্ছে)

৭. দুর্নীতির টুটি চেপে ধরবেন।
( ৩৯ জন ঋণখেলাপি, ১৬ জন দুর্নীতিবাজ, ৫৯% ঋণগ্রস্ত প্রার্থীকে সংসদে পাঠিয়ে তিনি কিভাবে দুর্নীতিমুক্ত করবেন)

- HSC পাশ বললে আবার চাইট্টা জুতা সাদা করা মুরিদগুলা ক্ষেপে যায়। 🙄

শুধু ডুম্বুর ড্যাম না, ভারতের ত্রিপুরায় বাংলাদেশের বিভিন্ন নদীর উজানে আরো অনেকগুলো ব্যারেজ/ড্যাম আছে। যেমন: যৌথ নদী কমিশ...
08/28/2024

শুধু ডুম্বুর ড্যাম না, ভারতের ত্রিপুরায় বাংলাদেশের বিভিন্ন নদীর উজানে আরো অনেকগুলো ব্যারেজ/ড্যাম আছে। যেমন: যৌথ নদী কমিশনের তৈরী মানচিত্র অনুসারে, বাংলাদেশের সীমান্ত থেকে ৩৫ কিমি উজানে মুহুরী নদীর উপর মুহুরী(কলসী) ব্যারেজ, ৫২ কিমি উজানে গোমতি নদীর উপর মহারাণী ব্যারেজ, ৫২ কিমি উজানে খোয়াই নদীর উপর খোয়াই ব্যারেজ এবং ৪৮ কিমি উজানে মনু নদীর উপর মনু ব্যারেজ নির্মাণ করা হয়েছে।

আমরা ত্রিপুরার একজন ডিস্ট্রিক্ট মেজিস্ট্রেটের বরাতে শুধু ডুম্বুর ড্যামের গেট খুলে দেয়ার কথা জানি। অন্য ব্যারেজের গেটগুলোও খুলে দেয়া হয়েছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোন তথ্য পাওয়া যায়নি। তবে যে কারণে ডুম্বুর ড্যামের গেট খুলে দেয়া হয়েছে, সেই কারণে ত্রিপুরার অন্যান্য ব্যারেজের গেইটগুলোও খুলে দেয়ার কথা।

এই ব্যারেজগুলো একযোগে খুলে দিলে বন্যার স্বাভাবিক প্রবাহের চেয়ে বেশি স্রোত মুহুরী, গোমতি, খোয়াই ও মনু নদী হয়ে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভিবাজার ইত্যাদি অঞ্চলে প্রবল বন্যার সৃষ্টি করবে এটাই স্বাভাবিক।

প্রথমত, ভারত কী ব্যারেজ বা ড্যামের গেট খুলে দেয়ার ব্যাপারে বাংলাদেশকে কোন আগাম সতর্কতা বার্তা পাঠিয়েছিলো? সতর্কতা বার্তা না পাঠালে বাংলাদেশের উচিত তীব্র প্রতিবাদ জানানো। কারণ আগাম সতর্কতা পেলে অনেক মানুষকে সময় মতো নিরাপদে সরিয়ে আনা যেত।

দ্বিতীয়ত, নদীতে বাধ দেয়া হলে ভারী বৃষ্টিপাতের মৌসুমে ধরণের পরিস্থিতি হবেই। বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত আন্ত:সীমান্ত নদীগুলোর উপর ভারত একের পর এক তরফা বাধ নির্মাণ করে চলেছে বলেই একদিকে শুকনো মৌসুমে বাংলাদেশ পানি থেকে বঞ্চিত হচ্ছে, পলি জমে বাংলাদেশের নদীগুলোর পানি ধারণ ক্ষমতা কমে গেছে অন্যদিকে বর্ষা মৌসুমে বাংলাদেশকে না জানিয়ে বাধ খুলে দেয়ার কারণে ফ্ল্যাশ ফ্লাডের শিকার হচ্ছে।

তৃতীয়ত, অনেকে মনে করছেন ভারতের বাধের বিপরীতে বাংলাদেশের অভ্যন্তরে বাধ দিয়ে সমস্যার সমাধান করা যাবে। এটা ভুল ধারণা। যে কারণে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট পানির ঢল সামাল দিতে ভারত তার বাধের গেট খুলে দিয়েছে, বাংলাদেশকেও তাই করতে হবে। যেমন: মুহুরী প্রকল্পের বাধ ফেনী অঞ্চলকে ভারত থেকে নেমে আসা পানির ঢল থেকে রক্ষা করতে পারেনি। বাংলাদেশও মুহুরি প্রকল্পের বাধের ৪০টি গেট খুলে দিতে বাধ্য হয়েছে।

কাজেই, নদীর উপর আরো বাধ নির্মাণ সমাধান নয়। সমাধান করতে হলে নদীর উপর থেকে সমস্ত ধরণের বাধ অপসারণ করতে হবে। যতদিন বাধ অপসারণের মতো রাজনৈতিক বাস্তবতা তৈরী না হয়, ততদিন ভারতকে বাধ্য করতে হবে আন্ত:সীমান্ত নদীগুলো থেকে এক তরফা পানি প্রত্যাহার কিংবা বিনা নোটিশে হঠাৎ পানি ছেড়ে দেয়া বন্ধ করতে। এজন্য প্রথমে দ্বিপাক্ষিক ভাবে চাপ দিতে হবে, কাজ না হলে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যেতে হবে।

08/26/2024

আসসালামু আলাইকুম

বন্যা কবলিত অঞ্চলের সবার জন্য সতর্কতা।

বন্যা শেষে বাড়িতে ফিরে আসার পর, কিছু করনীয়ঃ

১| বিদ্যুতের তার কোথাও পড়ে আছে কিনা দেখে, সাবধানে চলাচল করবেন।

২| বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে রাখবেন, পুরো ঘর শুকানোর আগ পর্যন্ত।

৩| ঘরে অনেক বিষাক্ত সাপ আশ্রয় নিতে পারে, সাবধানে প্রবেশ করবেন।

৪| পর্যাপ্ত সেলাইন, ও পানিবাহিত রোগের ঔষধ সংগ্রহ করে রাখুন।

৫| বাচ্চাদের খেয়াল রাখুন, এখন সব জায়গায় পানি, পুকুর বা কোন জলাশয়ে যাতে না যেতে পারে চোখে চোখে রাখুন।

08/25/2024

একেই বলে গণতন্ত্র (Democracy)❗
কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই প্রতিদিন এই একই খাবার খেতে চাইতো না। তারা টিফিনে অন্য কিছু খাবারের জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন জানালো। কিন্তু বাকি ২০ জন প্রতিদিন সিঙ্গাড়াই খেতে চাইলো।

অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবারই প্রতিদিন টিফিনে দেওয়া হবে।

ভোটে দেখা গেলো, ওই ২০ জন ছাত্র প্রতিদিন সিঙ্গাড়ার পক্ষেই ভোট দিয়েছে।

বাকি ৮০ জন ভোট দিয়েছে ঠিক এভাবে -
ডালপুরি - ১৮ জন
পরোটা ও সবজি - ১৬ জন
রুটি ও ছোলার ডাল - ১৩ জন
মাখন পাউরুটি - ১১ জন
নুডুলস্ - ১০ জন
ভেজিটেবল রোল - ৭ জন
এগটোস্ট - ৫ জন

ফলাফল, সেই সিঙ্গাড়া সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন সিঙ্গাড়া দেওয়াই চলতে লাগলো...!

¤ মরাল অফ দ‍্য স্টোরী হ'ল -
যতদিন ৮০ শতাংশ মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ততদিন ২০ শতাংশ মানুষই তাদের শাসন করবে। 💯

ভালো লাগলে পোস্ট টা শেয়ার করে দিন ❤️
゚ #সংগৃহীত #বিবেক

08/23/2024

আপনারা কি ভাবে দেখতেছেন জানিনা

আমি চোখের সামনে একটা দেশকে বদলে যাইতে দেখতেছি!

আমি কোনদিন ভাবতেও পারিনাই বাংলাদেশে

ম্যাট্রিকে ফেইল করা / কোন রকমে পাশ করা , চাকরি বাকরি নিয়ে মাথা না ঘামানো,
একটা অদ্ভুত সাহসী মেয়ে পুলিশের গুলির সামনে মাথা উচু করে দাড়ায়া বলবে কোটায় আমার কিছু যায় আসেনা, কোটা দিয়ে আমি কি করমু,
কিন্তু ওরা আমার ভাইরে মারলো কেন এই জবাব দিতে হবে!

কোনদিন ভাবিনাই কোন একদিন এই দেশে

পুরা শহরের সবাই মিলে হৈ রৈ করে
রাত জেগে ডাকাত ধরতে বইসা থাকবে!

কারো বাসায় ডাকাত পরলে সবাই মিলে এইভাবে ছুইটা যাবে!

ফেনীর বন্যার কথা শুনে
ক্লাস ফাইভের বাচ্চাটাও তার জমানো টাকা বের করে দিবে সাহায্য করার জন্য!

যার যা আছে, তা নিয়েই দৌড়ে যাবে বন্যা আক্রান্ত মানুষের পাশে থাকার জন্য!

আমি বাংলাদেশকে কোনদিন
এইরকম শক্ত, ত্যাগী,
যে কোন প্রয়োজনে মানুষের পাশে দাড়ানোর জন্য প্রস্তুত এইরকম ভয়ংকর ইউনাইটেড দেখিনাই!

কোথায় যেন একটা ভয় কেটে গেছে মানুষের।
সত্য ইমোশন প্রকাশ করবার একটা স্বাধীনতা যেন এসেছে মনে!

সবকিছু দেখে মনে হচ্ছে,
বহুদূর যাবে বলে প্রস্তুত হচ্ছে একটা দেশ।।

©collected

08/23/2024

ত্রান নিতে নয়, এই ভীড় ত্রান দিতে। এটাই স্বৈরাচারমুক্ত ঐক্যবদ্ধ বাংলাদেশ।

স্থান- টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়

Address

Miami, FL

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uncensored Voices posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share