DaMomentum

DaMomentum "Give out what you most want to come back. The mind is a wonderful servant, but a terrible master. Your "I CAN" is more important than your IQ.".. ...Robin S.

Investing in yourself is the best investment you will ever make. Sharma

শুভ সকাল😀একজন শিক্ষকের হিসেবে বাংলাদেশে থাকতে আমি যে জিনিসগুলো জানতাম না, এখন আমার মনে হয় সেগুলোর কিছু অন্তত ভালোভাবে জ...
08/07/2026

শুভ সকাল😀

একজন শিক্ষকের হিসেবে বাংলাদেশে থাকতে আমি যে জিনিসগুলো জানতাম না, এখন আমার মনে হয় সেগুলোর কিছু অন্তত ভালোভাবে জানা উচিত ছিল। Digital Footprint বলে যে বিষয়টা আছে, বাংলাদেশে শিক্ষক হিসেবে থাকতে হয়তো সেটা নিয়ে এতটা ভাবিনি। কিন্তু এখন শিক্ষক হিসেবে অনেক ব্যাপারেই আমি একটু বেশি সতর্ক এবং ওয়াকিবহাল। তাই কয়েকটা বিষয় পয়েন্ট আকারে বলতে চাই।

১.আমার স্কুল আমার কাজের জায়গা। এটা আমার professional দক্ষতা দেখানোর জায়গা। আমার সেই দক্ষতা বিচার করে আমাকে এগিয়ে দেওয়ার দায়িত্ব আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। কিন্তু আমি যদি সেই ক্লাস ভিডিও করে social media-তে upload দিই, তাহলে আমাকে খেয়াল রাখতে হবে ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের তাতে সম্মতি আছে কিনা। কারণ আমাকে ওই এক ঘণ্টার বেতন দেওয়া হয় শুধুমাত্র শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়ানোর জন্য, ভিডিও করার জন্য নয়।

২.আপনার personal বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন আপনার social life-এর ছবি যে platform-এ দেখবে, সেখানে আপনি অন্য একজন মানুষের ছবি তার consent ছাড়া upload দিতে পারেন না। একজন adult-এর ছবি আপনার সঙ্গে থাকলেই যেমন তাকে না জিজ্ঞেস করে যেখানে-সেখানে upload দেওয়া ঠিক নয়, ঠিক তেমনি আপনার students-দের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।

আজ সে minor, কাল সে adult হবে। তখন সে তার ছোটবেলার সেই ছবি দেখে আবেগাপ্লুত হবে নাকি ক্ষুব্ধ হবে, এবং সেই digital footprint-এর জন্য আপনাকেই দায়ী করবে—সেটা আপনি সিদ্ধান্ত নিয়ে দিতে পারেন না।

সবচেয়ে বড় ব্যাপার হলো, আপনার একটা post, ছবি বা video share করার মাধ্যমে আপনি তার বর্তমান identity, location কিংবা personal information ডিজিটালি compromise করে ফেলতে পারেন। আজ হয়তো সে বিষয়টা বোঝে না, কিন্তু বড় হয়ে সে হয়তো চাইবে না এগুলো সবার কাছে উন্মুক্ত থাকুক। অথচ আপনার আজকের একটি post বা video একবার social media-তে চলে গেলে সেটা কোথায় কোথায় share হচ্ছে বা ভবিষ্যতে কীভাবে ব্যবহৃত হবে, সেটা আর আপনার নিয়ন্ত্রণে থাকে না।

So, better don’t do that for what you are not paid for.

৩. Culture of having the notion of being exceptionally respected—এই ধারণা থেকে বের হওয়া দরকার।

Professional life আর personal life আলাদা রাখুন।Teaching অবশ্যই একটি মহান পেশা। যেমন medicine, nursing বা অন্যান্য social service-এর পেশাগুলোও মহান। কিন্তু সেই জন্য নিজেকে আজও “গুরু” ভাবার কোনো কারণ নেই।

আগের দিনের গুরু-শিষ্য সম্পর্ক আর আজকের শিক্ষকতার পেশা এক জিনিস নয়। তখন গুরু শিষ্যদের খাওয়া, থাকা, জীবন গঠন—সবকিছুর দায়িত্ব নিতেন। পরে গুরুদক্ষিণা পেতেন।

আমরা শিক্ষক। আমরা গুরু নই।

আমাদের পড়ানোর জন্য নিয়োগ দেওয়া হয়েছে এবং তার বিনিময়ে আগে থেকেই নির্ধারিত বেতন দেওয়া হয়।একবার ভেবে দেখুন তো—আজ যদি আপনাকে কিছু না করে, বাড়িতে নিজের মতো সময় কাটানোর জন্য একই বেতন দেওয়া হয়, তাহলে কি আপনি শুধুমাত্র “মহান পেশা” ভেবে teaching job-টাই করতেন?

আবার teaching-এর পরে অনেক শিক্ষককে অন্য কাজও করতে দেখি, কারণ salary পর্যাপ্ত নয়। অর্থাৎ এটাও একটি job, যেটা দিয়ে জীবিকা নির্বাহ করতে হয়।যখন একটা job শেষ পর্যন্ত একটা job-ই, তখন অতিরিক্ত সম্মান প্রত্যাশা কেন? আর সেই প্রত্যাশা পূরণ না হলে অযথা মানসিকভাবে হীনমন্যতায় ভোগারই বা কী কারণ?

সম্মান মানুষের আচরণ, দক্ষতা এবং সততা থেকে আসে। পেশার পরিচয় থেকে নয়।

৪. Maintaining professional boundaries হলো আরেকটা খুব জরুরি বিষয়, যেটা আমরা প্রায়ই ভুলে যাই।

As a teacher, আমারও কিছু professional liabilities এবং responsibilities থাকবে, অন্য সব profession-এর মতোই। সেগুলো maintain করা আমার দায়িত্ব।যেমন—students-এর সামনে cigarette না খাওয়া, chewing gum না খাওয়া বা খেয়ে class-এ না ঢোকা, proper dress code maintain করা, respectful language ব্যবহার করা—এসবই professional boundary-এর অংশ।

এখন প্রশ্ন হতে পারে, তাই বলে কি একজন শিক্ষকের personal life থাকবে না? অবশ্যই থাকবে। তবে সেটা profession-এর বাইরে। কাজের জায়গায় বা কাজের জায়গার আশেপাশে নয়।

কেন?

কারণ students আপনাকে দেখে শিখবে। আপনার কাছ থেকে শুধু বইয়ের পড়া নয়, আপনার আচরণ, অভ্যাস, দায়িত্ববোধ—সবকিছুই তারা observe করে। আর সেই কারণেই আপনাকে pay করা হয়। আপনি একজন role model হবেন বলেই সব জেনে, এগ্রিমেন্ট সাইন করে আপনি এই profession-এ এসেছেন।

আবার প্রশ্ন আসতে পারে—কাজের জায়গার আশেপাশেও কেন নয়? কারণ একজন future citizen তার behaviour গড়ে তুলছে আপনাকে দেখে। তাই এমন কোনো কাজ তার সামনে করা উচিত নয়, যেটা আপনি নিজে বা সমাজ ভবিষ্যতে তার কাছ থেকে দেখতে চান না। একজন শিক্ষক হিসেবে নিজের freedom অবশ্যই থাকবে, কিন্তু সেই freedom যেন শিক্ষার্থীদের সামনে এমন কোনো message না দেয়, যা ভবিষ্যতে তাদের আচরণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Professional boundary মানে personal freedom হারিয়ে ফেলা নয়; বরং কোন জায়গায়, কোন ভূমিকায় এবং কোন আচরণটা উপযুক্ত—সেই বোধটা থাকা।

সব মিলিয়ে, একজন শিক্ষক হিসেবে পেশাগত সীমারেখা মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনিচ্ছাকৃতভাবে এতটা পরামর্শ দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

Address

New Orleans, LA

Website

Alerts

Be the first to know and let us send you an email when DaMomentum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share