CrimeSpecs

CrimeSpecs Uncover the dark side of humanity. Join us as we delve into the most shocking cases of our time.

03/07/2023

Did Magic help a for His FINAL ? (1/2)

were too busy watching when Roberto Carmona was escaping them!

He was captured quickly but within that few hours, he did update his killing score!

Subscribe to my YouTube channel for daily uploads

https://bit.ly/3F2nqiF

02/13/2023

Discover the top 10 countries with the most notorious serial killers in history.

From the US to the UK, learn about the horrifying crimes committed by these individuals and the impact they had on society.

A must-watch for true crime enthusiasts and anyone interested in the psyche of a killer.

সাইকোপ্যাথ আর সিরিয়াল কিলার এক - ভুল সবই ভুল সিনেমা, গল্প বা মেইন স্ট্রিম মিডিয়ায় সাইকোপ্যাথ আর সিরিয়াল কিলার/ক্রিমিনাল ...
01/06/2023

সাইকোপ্যাথ আর সিরিয়াল কিলার এক - ভুল সবই ভুল

সিনেমা, গল্প বা মেইন স্ট্রিম মিডিয়ায় সাইকোপ্যাথ আর সিরিয়াল কিলার/ক্রিমিনাল জিনিসটাকে প্রায় সমার্থক ভাবে দেখানো হয়।

এমনকি সাউথের পরিচালক মিসকিন তাঁর সাইকো মুভিতে দেখায় সাইকোলজিস্টরাও তাই বলছে।

বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সাইকোপ্যাথি একটি রোগ আর সিরিয়াল কিলিং হলো বিভিন্ন মানসিক রোগের কারণে খুনের প্রতি ভালোবাসা।

সহজ ভাষায় বলতে গেলে সকল সাইকোপ্যাথ যেমন খুনী বা অপরাধী নয়, ঠিক তেমনি সকল খুনী সাইকোপ্যাথ নয়।

প্রথমে জেনে নিই সাইকোপ্যাথ বা সাইকোপ্যাথি কী!

সাইকোপ্যাথি একধরণের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। তাঁদের বৈশিষ্ট্য?

- সহানুভূতি/অপরাধবোধের অভাব
- ভালোবাসার অভিনয়
- সততার অভাব
- রাগ কন্ট্রোল করতে না পারা
- নিজেকে অন্যদের চাইতে উচ্চমানের মনে করা
- মানুষকে ম্যানিপুলেট করার চেষ্টা

মোটা দাঁগে বলতে গেলে, অপরাধ করার সকল উপাদানই তাঁদের মধ্যে আছে। তাই খুনী তো হতেই পারে!

প্রশ্নটা তাঁরা খুনী হবে কি-না তা নিয়ে নয়। উল্টো তাঁরা খুন করবে'ই' কি-না তা নিয়ে।

সহজ উত্তর - না। ওয়ালস্ট্রিট জার্নালের মতে টপ ফাইফ হান্ড্রেড কোম্পানিগুলোর প্রায় ৩০% সিইও সাইকোপ্যাথ। এবং তাঁদের কেউই কোন ভায়োলেন্ট ক্রাইম করেনি।

অন্যদিকে সিরিয়াল কিলারদের মাত্র ২৫% হয়তো সিভিয়ার লেভেলের সাইকোপ্যাথ।

সিরিয়াল কিলারদের ক্ষেত্রে সাইকোপ্যাথির চাইতেও স্কিৎসোফ্রেনিয়া, সেশিওপ্যাথি, বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আর ব্রেইনের ফ্রন্টাল লোবে আঘাত অনেক বেশি প্রভাব ফেলে।

#বাংলাদেশ #অপরাধ #বাংলাদেশী

'প্রয়োজনই উদ্ভাবনের জনক' #ঢাকা  #বাংলাদেশ  #কারাগার  #যানজট
08/26/2022

'প্রয়োজনই উদ্ভাবনের জনক'

#ঢাকা #বাংলাদেশ #কারাগার #যানজট

মেয়েকে খুন করে মায়ের সোশ্যাল মিডিয়া লাইভ। দোষ আছে স্বয়ং আদালতের।👇গেল রোববার, ৬ অগাস্ট, ২০২২ - নিউ অরলিয়েন্সের জেইন পেডেস...
08/16/2022

মেয়েকে খুন করে মায়ের সোশ্যাল মিডিয়া লাইভ। দোষ আছে স্বয়ং আদালতের।

👇
গেল রোববার, ৬ অগাস্ট, ২০২২ - নিউ অরলিয়েন্সের জেইন পেডেসক্লও সহকার ১১টার দিকে, তাঁর Instagram থেকে লাইভে আসেন।

রক্তাক্ত অবস্থায় তিনি জানান যে, তিনি তাঁর দুই সন্তানকে (১ ছেলে ১ মেয়ে) খুন করেছেন। নিজে খুন করলেও কারণ হিসেবে উল্লেখ করেন বাচ্চাদের বাবার নাম।

পুলিশ জেইন পেডেসক্লওকে গ্রেফতার করার পর জানা যায়, তাঁর ২ বছরের ছেলে মারাত্মকভাবে জখম হলেও বেঁচে আছে। তবে ৪ বছরের মেয়েটি মারা গেছে।

স্থানীয় পত্রিকা New Orleans Advocate সূত্রে জানা যায়, শিশুদের বাবা বেশ কিছুদিন আগেই কোর্টে যুগ্ম অভিভাকত্বের অধিকার চান। কারণ হিসেবে, মায়ের মানসিক সমস্যার কথা উল্লেখ করেন।

আদালাত এ পর্যন্ত বাবাকে সে অনুমোদন দেয়নি। বেশির ভাগ দেশে সন্তানদের ক্ষেত্রে মায়ের সিদ্ধান্তের গুরুত্ব বেশি দেয়া হয়।

পুলিশ এখন পর্যন্ত পেডেসক্লওকে সেকেন্ড ডিগ্রি মার্ডার বা অপরিকল্পিত হত্যার জন্য গ্রেফতার করেছে। তবে তাঁর মানসিক অবস্থা বিবেচনা করে এটা হয়তো আরও লঘু অপরাধ হিসেবে বিবেচনা হবে।

#ঢাকা 📷 🇧🇩

===============================প্রেমিকের বুকে প্রেমিকার গুলি। ধান্দা ইউটিউব ভিউ। ===============================সোশ্যাল ...
08/09/2022

===============================
প্রেমিকের বুকে প্রেমিকার গুলি। ধান্দা ইউটিউব ভিউ।
===============================

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার জন্য মানুষ কতকিছুই না করে।

তবে আমেরিকার মিনেসোটার পেদ্রো রুইয আর তাঁর প্রেমিকা মোনালিসা পেরেজ জনপ্রিয়তা বাড়াতে তা নিয়ে গেছে মৃত্যু পর্যন্ত।

নিজের ৩ বছরের মেয়ে আলিয়া এবং অনাগত আরেক সন্তানের বাবাকে বুকে গুলি করে মোনালিসা। আর এই ঘটনা সামনে থেকে পুরোটা দেখে ৩ বছরের ঐ শিশু।

খুব অল্প বয়সেই মেয়ের জন্ম দেয় মোনা। কিন্তু অন্য কিশোর বাবা-মায়ের মতোন হতে চায় নি তাঁরা। দায়িত্ব নিতে চেয়েছে।

পেদ্রো বাইরের কাজ করতো আর মোনালিসা বাচ্চার দেখাশোনা। পাশাপাশি ফ্রি সময় পেলে ইউটিউবইং।

মূলত প্রতিদিনকার জীবনের ওপর ভিডিও।

মেয়ের বয়স যখন ৩ তখন তাঁরা জানতে পারে মোনালিসা আবারো প্রেগন্যান্ট 👨‍👩‍👧‍👦

দ্রুত টাকা দরকার। তাই ইউটিউব জনপ্রিয়তার কথা মাথায় আসে তাঁদের।

পেদ্রো, যাকে বলে সব সময়ই dare devil. মাথায় ফন্দি আঁটে যে এমন ঝুঁকিপূর্ণ কিছু করবে যে আর কেউ সোশ্যাল মিডিয়াতে করেনি।

বুকে একটা বিশ্বকোষ নিয়ে তাঁর ওপর গুলি চালালে কি হবে এই নিয়ে ভিডিও বানাতে চায়।

রাজি হয়না বাড়ির কেউ। এমনকি মোনালিসাও নিম রাজি। তারপরেও অনেক অনুরোধের পর মোনা মেনে নেয়।

চলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা।

২৬ জুন, ২০১৭। এর আগেই মোনালিসা টুইটারে জানিয়েছে যে সবচে dangerous stunt এর জন্য সবাইকে প্রস্তুত হতে।

বিশ্বকোষ আর .৫০ ক্যালিবার ডেসার্ট ঈগল হ্যান্ডগান নিয়ে প্রস্তুত তাঁরা। বুকের সামনে বই রেখে পেদ্রো নির্দেশ করে। আর মাত্র এক ফুট দুর থেকে গুলি করে মোনা।

⚠️ .৫০ ক্যালিবার ডেসার্ট ঈগল হ্যান্ডগান পৃথিবীর অন্যতম শক্তিশালী Assault রাইফেল। খুব সহজেই বই চিরে তাই গুলি লাগে পেদ্রোর বুকে।

পুলিশ কে জানায় মোনা। আর যেহেতু পুরো ঘটনাটা ভিডিও করা ছিল তাই আসল ঘটনা নিয়ে কোন সন্দেহ থাকেনা।

পুলিশ কেইস হয়। তবে দুর্ঘটনা বলে খুনের নয়। Second Degree Manslaughter-এর।

মোনালিসার পক্ষে জবানবন্দি দেয় পেদ্রোর পরিবারও। সবচে বড় কথা অনাগত সন্তানেরও মাকে দরকার পরবে কিছুদিন পরেই।

সব দেখে জাজ তাঁকে

👉 ৬ মাসের জেল এবং
👉 ৩ বছর পর্যন্ত প্রতি ৩ মাস অন্তর ৩ মাস করে কারাগারে থাকার নির্দেশ দেন। 👉 তাঁকে সারা জীবনের জন্য বন্দুক কেনার এবং টাকার বিনিময়ে পেদ্রোর ভিডিও বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা দেন।

মোনালিসা এখন মুক্ত। যদিও আবার ইউটিউব চ্যানেল খোলার কারণে সে সমালোচিত হয়েছে তবু সে আলোচনার বাইরেই মোটামুটি।

ভার্চুয়াল জীবন সুখের কিন্তু তার জন্যে প্রকৃত জীবনটাকে বিসর্জন দেবেন না 🙏

এধরনের আরও বিভিন্ন অপরাধ সম্পর্কে জানতে চোখ রাখুন অপরাধের গল্পে।

#অপরাধ #ঢাকা #আমেরিকা #ক্রাইম

07/31/2022

২ দিনে প্রায় ৩০০ লাইক 🙏🙏

সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্যে 💪

নতুন পোস্ট, এনাউন্সমেন্ট আর অপরাধের গল্প রাখতে চোখ রাখুন এখানে 👀

#অপরাধ #অপরাধী

07/29/2022

অপরাধ নিয়ে আগ্রহ? তবে করার জন্য নয়, জানার জন্য? 🤔

'অপরাধের গল্প' ইউটিউবএ আসছে সামনেই 🤗 অপরাধ নিয়ে শুধু জানবোই না, বুঝবো তাঁদের Psychology আর সবশেষে হব আরও কিছুটা সাবধান 😀

চোখ রাখুন এই পেইজে - Subscribe করুন ইউটিউব চ্যানেল 🙏

➡️ YouTube: http://shorturl.at/dhYZ3 💪

Thumbnail Credit: Photo by Arianna Jadé: https://bit.ly/3Bqz1XB
Music Credit: AudioTime - Countdown Horror Trailer: https://bit.ly/3PQkIAk

Address

New Orleans, LA

Alerts

Be the first to know and let us send you an email when CrimeSpecs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category