Traveller Shakil USA

Traveller Shakil USA I’m Shakil — welcome to my page. I’ll be sharing my Travels, Food, Shopping and other activities. Stay tuned❤️
(4)

সন্ধ্যা।ক্ষান্ত হও, ধীরে কও কথা! ওরে মন,নত কর শির! দিবা হল সমাপন,সন্ধ্যা আসে শান্তিময়ী। তিমিরের তীরেঅসংখ্য-প্রদীপ-জ্বাল...
06/10/2026

সন্ধ্যা।

ক্ষান্ত হও, ধীরে কও কথা! ওরে মন,
নত কর শির! দিবা হল সমাপন,
সন্ধ্যা আসে শান্তিময়ী। তিমিরের তীরে
অসংখ্য-প্রদীপ-জ্বালা’ এ বিশ্বমন্দিরে
এল আরতির বেলা। ওই শুন বাজে
নিঃশব্দ গম্ভীর মন্দ্রে অনন্তের মাঝে

শখঘণ্টাধ্বনি। ধীরে নামাইয়া আন’
বিদ্রোহের উচ্চ কণ্ঠ পুরবীর ম্লান-
মন্দ স্বরে। রাখ রাখ অভিযোগ তব,—
মৌন কর বাসনার নিত্য নব নব
নিস্ফল বিলাপ! হের, মৌন নভস্তল,
ছায়াচ্ছন্ন মৌন বন, মৌন জলস্থল
স্তম্ভিত বিষাদে নম্র! নির্ব্বাক্‌ নীরব
দাঁড়াইয়া সন্ধ্যাসতী-নয়ন পল্পব
নত হয়ে ঢাকে তার নয়ন যুগল,—
অনন্ত আকাশপূর্ণ অশ্রু ছলছল
করিয়া গোপন। বিষাদের মহাশান্তি
ক্লান্ত ভুবনের ভালে করিছে একান্তে
সান্ত্বনা পরশ। আজি এই শুভক্ষণে,
শান্ত মনে, সন্ধি কর অনন্তের সনে
সন্ধ্যার আলোকে! বিন্দু দুই অশ্রুজলে
দাও উপহার-অসীমের পদতলে
জীবনের স্মৃতি! অন্তরের যত কথা
শান্ত হয়ে গিয়ে মর্ম্মান্তিক নীরবতা
করুক্‌ বিস্তার।
হের ক্ষুদ্র নদীতীরে
সুপ্তপ্রায় গ্রাম। পক্ষীরা গিয়েছে নীড়ে,
শিশুরা খেলে না; শূন্য মাঠ জনহীন;
ঘরে ফেরা শ্রান্ত গাভী গুটি দুই তিন
কুটীর অঙ্গনে বাঁধা, ছবির মতন
স্তব্ধপ্রায়। গৃহকার্য্য হল সমাপন,—
কে ওই গ্রামের বধূ ধরি বেড়াখানি
সম্মুখে দেখিছে চাহি, ভাবিছে কি জানি
ধূসর সন্ধ্যায়।
অমনি নিস্তব্ধ প্রাণে
বসুন্ধরা, দিবসের কর্ম্ম অবসানে,
দিনান্তের বেড়াটি ধরিয়া, আছে চাহি
দিগন্তের পানে; ধীরে যেতেছে প্রবাহি
সম্মুখে আলোকস্রোত অনন্ত-অম্বরে
নিঃশব্দ চরণে; আকাশের দূরান্তরে
একে একে অন্ধকারে হতেছে বাহির
একেকটি দীপ্ততারা, সুদূর পল্লীর
প্রদীপের মত! ধীরে যেন উঠে ভেসে
ম্লানচ্ছবি ধরণীর নয়ন-নিমেষে
কত যুগযুগান্তের অতীত আভাস,
কত জীব-জীবনের জীর্ণ ইতিহাস।
যেন মনে পড়ে সেই বাল্য নীহারিকা,
তার পরে প্রজ্জলন্ত যৌবনের শিখা,
তার পরে স্নিগ্ধতাম অন্নপূর্ণালয়ে
জীবধাত্রী জননীর কাজ, বক্ষে লয়ে
লক্ষ কোটি জীব—কত দুঃখ, কত ক্লেশ,
কত যুদ্ধ, কত মৃত্যু, নাহি তার শেষ!

ক্রমে ঘনতর হয়ে নামে অন্ধকার,
গাঢ়তর নীরবতা,—বিশ্ব-পরিবার
সুপ্ত নিশ্চেতন। নিঃসঙ্গিনী ধরণীর
বিশাল অন্তর হতে উঠে সুগম্ভীর
একটি ব্যথিত প্রশ্ন-ক্লিষ্ট ক্লান্ত সুর
শূন্যপানে-“আরো কোথা?” “আরো কত দূর?”

সূত্র :
রবীন্দ্রনাথ ঠাকুর
৯ ফাল্গুন,
১৩০০ সাল।

লং আইল্যান্ডের সবথেকে বড় ও জনপ্রিয় বিনোদনমূলক মেলা লং আইল্যান্ড ফানফেস্ট (Long Island FunFest 2026) আগামীকাল ১১ জুন থেকে...
06/10/2026

লং আইল্যান্ডের সবথেকে বড় ও জনপ্রিয় বিনোদনমূলক মেলা লং আইল্যান্ড ফানফেস্ট (Long Island FunFest 2026) আগামীকাল ১১ জুন থেকে ২১ জুন, ২০২৬ পর্যন্ত টানা ১১ দিন ধরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিচে এর সময়সূচী, স্থান, আকর্ষণ এবং টিকিটের বিস্তারিত বিবরণ দেওয়া হলো:

📅 উৎসবের তারিখ ও সময় :
শুরু ও শেষ: ১১ জুন থেকে ২১ জুন, ২০২৬।
সোম থেকে শুক্রবার (কর্মদিবস): বিকেল ৫:০০টা – রাত ১১:০০টা।
শনিবার ও রবিবার (উইকএন্ড): দুপুর ৩:০০টে – রাত ১১:০০টা।

📍 অনুষ্ঠানস্থল :
স্থান: সাফোক কাউন্টি কমিউনিটি কলেজ (Suffolk County Community College), ৪৭৮ উইকস রোড, Brentwood, NY 11717
(LIE-এর Exit 53S এর পাশে)।

পার্কিং: সম্পূর্ণ ফ্রি বা বিনামূল্যে গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে।

🎪 প্রধান আকর্ষণ ও কি কি থাকবে :
মাত্র ৫ ডলারের প্রবেশ টিকিট কিনলেই ভেতরে থাকা সব ধরনের চমৎকার লাইভ শো এবং বিনোদনমূলক অনুষ্ঠানগুলো সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করা যাবে।

৩০টিরও বেশি রাইডস: রোমাঞ্চকর থ্রিল রাইড থেকে শুরু করে বাচ্চাদের জন্য চমৎকার সব ফ্যামিলি রাইডের ব্যবস্থা।

অ্যাকুয়া লাইভ ওয়াটার স্টান্ট শো: পানির ওপর দুর্দান্ত সব কসরত ও লাইভ অ্যাকশন শো।

সার্কাস মুরসিয়া (Circus Murcia): বিশাল তাঁবুর নিচে ট্রাপিজ ও ঐতিহ্যবাহী বিগ টপ সার্কাস।

ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার্স (World of Wonders): তরবারি গেলা, হাত সাফাইয়ের জাদু এবং ক্লাসিক মিডওয়ে পারফরম্যান্সের দুর্দান্ত শো।

পেটিং জু (Petting Zoo): বাচ্চাদের জন্য বিভিন্ন আকর্ষণীয় পশুপাখিকে খুব কাছ থেকে দেখার শিক্ষণীয় প্রদর্শনী।

জাঁকজমকপূর্ণ আতশবাজি (Fireworks): উৎসবের দুই শনিবার—১৩ জুন এবং ২০ জুন রাতে থাকবে বিশাল আতশবাজির প্রদর্শনী।

খাবারের স্টল: ঐতিহ্যবাহী মেলা বা কার্নিভালের হরেক রকমের সুস্বাদু স্ট্রিট ফুড ও স্ন্যাক্স।

🎟️ টিকিটের মূল্য তালিকা
Long Island FunFest অফিসিয়াল টিকিট পোর্টাল থেকে টিকিট ও রাইড রিস্টব্যান্ড কেনা যাবে।

সাধারণ প্রবেশ টিকিট (Gate Admission): $৫ প্রতি জন। (উচ্চতায় ৩৬ ইঞ্চির কম ছোট বাচ্চাদের জন্য প্রবেশ সম্পূর্ণ ফ্রি)।

আনলিমিটেড রাইড রিস্টব্যান্ড (Unlimited Ride Wristband): মেলা প্রাঙ্গণে সরাসরি কিনলে $৪২ (ক্যাশে পরিশোধ করলে $৪০ ডিসকাউন্ট প্রাইস)। এই ব্যান্ডটি থাকলে একদিনে যত খুশি রাইড চড়া যাবে।

খুচরা রাইড টিকিট: ১টি টিকিট $১.৫০, ২০টি টিকিট $৩২ ($৩০ ক্যাশ), এবং ৫০টি টিকিট $৬২ ($৬০ ক্যাশ)।
প্রতিটি রাইডের জন্য একাধিক টিকিটের প্রয়োজন হয়।

বিশেষ বৃহস্পতিবার কারলোড নাইট (Thursday Carload Night): ১১ জুন এবং ১৮ জুন বৃহস্পতিবারের জন্য বিশেষ অফার। গাড়িতে থাকা আইনি নিয়ম অনুযায়ী সিটবেল্ট পরিহিত সকল যাত্রীর মেলায় প্রবেশ এবং আনলিমিটেড রাইডসহ প্যাকেজ মূল্য মাত্র $৬২ (ক্যাশে $৬০)।

(বিশেষ নিয়ম: ১৮ বছরের কম বয়সীদের মেলায় প্রবেশের জন্য অবশ্যই ২১ বছর বা তার বেশি বয়সী কোনো অভিভাবকের সাথে থাকতে হবে)।

সূত্র : .. Long Island Fun Fest...

স্থল আর জলের মাঝখানে একটা মাটির পুতুল ❤️
06/10/2026

স্থল আর জলের মাঝখানে একটা মাটির পুতুল ❤️

মোটা তার, রেজিন, অর্নামেন্ট আর ইউভি লাইট দিয়ে তৈরী করে ফেললাম আমার জন্য দুর্দান্ত একটা আংটি |আপনারাও অযথা ঘরে বসে থেকে ষ...
06/10/2026

মোটা তার, রেজিন, অর্নামেন্ট আর ইউভি লাইট দিয়ে তৈরী করে ফেললাম আমার জন্য দুর্দান্ত একটা আংটি |

আপনারাও অযথা ঘরে বসে থেকে ষ্টার জলসা আর জি বাংলা না দেখে আমার মত কিছু একটা উদ্ভাবন করুন 👍❤️🤪

06/10/2026

বালতির খাবার কেমন ছিলো ?

১৯৭০-এর দশকে যখন রুজভেল্ট আইল্যান্ডকে আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা হচ্ছিল, তখন দ্বীপের বাসিন্দাদের ম্যানহাটনের মূল ভূখণ্...
06/10/2026

১৯৭০-এর দশকে যখন রুজভেল্ট আইল্যান্ডকে আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা হচ্ছিল, তখন দ্বীপের বাসিন্দাদের ম্যানহাটনের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করার জন্য একটি পাতাল রেল (Subway) লাইনের কাজ চলছিল।

কিন্তু সেই সাবওয়ের কাজ মারাত্মকভাবে পিছিয়ে যায়।জরুরি বিকল্প হিসেবে ১৯৭১ সালে একটি সাময়িক যাতায়াত মাধ্যম খোঁজা শুরু হয়। ফেরি সার্ভিস বা কুইন্সবরো ব্রিজ থেকে লিফট নামানোর মতো আইডিয়া বাতিল করে শেষ পর্যন্ত সুইজারল্যান্ডের একটি কোম্পানির সহায়তায় এই ঝুলন্ত কেবল কার বা ট্রামওয়েটি তৈরি করা হয়, যা ১৯৭৬ সালে চালু হয়।

পরিকল্পনা ছিল, সাবওয়ে চালু হলেই এই ট্রামওয়েটি চিরতরে বন্ধ এবং ভেঙে ফেলা হবে। কিন্তু দীর্ঘ ১৩ বছর পর, ১৯৮৯ সালে যখন অবশেষে সাবওয়ে লাইনটি চালু হয়, ততদিনে এই লাল রঙের ট্রামটি নিউ ইয়র্ক সিটির আকাশসীমার একটি আইকনিক প্রতীক এবং বাসিন্দাদের আবেগের জায়গা হয়ে উঠেছে।

বাসিন্দাদের তীব্র ভালোবাসার কারণে নগর কর্তৃপক্ষ এটি বন্ধ না করে স্থায়ীভাবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

06/10/2026

দারুন এক বেড়ানোর জায়গা

নিউ ইয়র্কে বালতির ব্যাপক চাহিদা আছে, অনেকে বালতিতে পানি ভ’রে গোসল করে, অনেকে পানি ভ’রে গাছে পানি দিতে নিয়ে যায় | আমার পা...
06/09/2026

নিউ ইয়র্কে বালতির ব্যাপক চাহিদা আছে, অনেকে বালতিতে পানি ভ’রে গোসল করে, অনেকে পানি ভ’রে গাছে পানি দিতে নিয়ে যায় |

আমার পায়ের গোড়ালিতে মাঝে মাঝে ব্যাথা অনুভূত হলে বালতিতে ঠান্ডা পানি আর সাথে বরফ দিয়ে পা ডুবিয়ে রাখি, ব্যাথা সেরে যায় |

আবার দোকানে লাইভ মুরগি কিনতে গেলে দেখি বালতিতে মুরগি রেখে সেটা মাপযন্ত্রে ঝুলিয়ে ওজন করা হচ্ছে | বালতির এমন অনেক ব্যবহার হচ্ছে |

পরিশেষে এই ছবিতে আমার হাতে পিচ্চি যে সোনালী বালতি দেখা যাচ্ছে সেটির ভেতর আছে 'বাটার চিকেন' নামক মুরগির এক ধরণের তরকারি | এই বালতির ব্যবহার দেখলাম নিউ ইয়র্কের এক রেস্টুরেন্টে |

সেই ছোট্ট বেলায় ছোট্ট একটা বট গাছের বিঁচি পেটে ঢুকে গিয়েছিল, তারপর মাথা ফুঁড়ে গাছ বের হয়ে আজকে এই অবস্থা 😢
06/08/2026

সেই ছোট্ট বেলায় ছোট্ট একটা বট গাছের বিঁচি পেটে ঢুকে গিয়েছিল, তারপর মাথা ফুঁড়ে গাছ বের হয়ে আজকে এই অবস্থা 😢

Address

New York, NY
10461

Alerts

Be the first to know and let us send you an email when Traveller Shakil USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Traveller Shakil USA:

Share