American Bangla TV

American Bangla TV This page is based on Bangladeshi American people and their life, culture, jobs, business, entertain
(1)

09/02/2026

লোকটি টাইমস স্কয়ারে দাঁড়িয়ে আরেকজন ইন্ডিয়ান মুসলিমকে গালি দিয়ে বলছে “ ইন্ডিয়া শুধু হিন্দুদের রাষ্ট্র, তোরা পাকিস্তান কিংবা বাংলাদেশে চলে যা, ফ… ইউ গাউজ, ফ…..ইউ।”
টাইমস স্কয়ারের মতো একটি বহুজাতিক ও বহুধর্মীয় শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে মুসলিমদের উদ্দেশে “পাকিস্তান বা বাংলাদেশে চলে যাও” বলা শুধু আপত্তিকর নয়, এটি আমাদের সমাজে বাড়তে থাকা ধর্মীয় বিদ্বেষের একটি উদ্বেগজনক উদাহরণ।

মতপ্রকাশের স্বাধীনতা সবার অধিকার। কিন্তু সেই স্বাধীনতার অর্থ অন্য একটি ধর্মীয় বা জাতিগত জনগোষ্ঠীকে অপমান, হেয় বা ভয় দেখানোর অধিকার নয়।

ঘৃণার জবাব ঘৃণা দিয়ে নয়, আইন, যুক্তি, সচেতনতা ও ঐক্যের মাধ্যমে দিতে হয়। কোনো ধর্মের মানুষকে তার পরিচয়ের কারণে কোথাও চলে যেতে বলা গ্রহণযোগ্য নয়।

আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার সন্ধ্যা ৬টায় লং আইল্যান্ড সিটির ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে অনুষ্ঠিতব্য মিউজিক্যাল নাইট ...
09/02/2026

আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার সন্ধ্যা ৬টায় লং আইল্যান্ড সিটির ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে অনুষ্ঠিতব্য মিউজিক্যাল নাইট উপলক্ষে এক প্রস্তুতিমূলক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের আগ্রা প্যালেস পার্টি হলে।

সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক, এনওয়াইএসডিসি ও এএএ সুপ্রিমের সিইও জাহিদ আলম প্রেজেন্ট করছেন এ আয়োজন। অনুষ্ঠানটির আয়োজক দ্য বিউটিফুল লেডিস অব ইউএসএ। সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে নাদিয়া চৌধুরী ও সিলভী আখন্দ এবং শিল্পী ইমরান মাহমুদুল, কনা ও ঝিলিক উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় লায়ন্স প্রেসিডেন্ট জেএফএম রাসেল, সেক্রেটারি মাসুদ রানা তপন, সাবেক প্রেসিডেন্ট ও ব্যবসায়ী রকি আলিয়ান এবং দেশী এন্টারটেইনমেন্টের সিইও মনির জামান বক্তব্য রাখেন।

বক্তারা অনুষ্ঠানের গুরুত্ব, সংগীত পরিবেশনা, দর্শকদের চাহিদা, সম্ভাব্য প্রতিবন্ধকতা এবং প্রবাসী কমিউনিটিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

মিউজিক‍্যাল নাইটস অনুষ্ঠানের টিকিটের মূল্য ধার্য্য করা হয়েছে জেনারেল ৩০, ভিআইপি ৫০ এবং ভিভিআইপি ১০০ ডলার।

অনুষ্ঠানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় ধারাবাহিক প্রচার-প্রচারণা চালানো হবে বলে জানান আয়োজকরা।

নিউইয়র্ক সিটিতে একটি পুরোনো ম্যাট্রেস ফেলার ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের আর্থিক ও আইনি ঝামেলায় পড়েছেন এক বাংলাদেশি ইয...
08/31/2026

নিউইয়র্ক সিটিতে একটি পুরোনো ম্যাট্রেস ফেলার ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের আর্থিক ও আইনি ঝামেলায় পড়েছেন এক বাংলাদেশি ইয়েলো ক্যাবচালক। তার দাবি অনুযায়ী, ম্যাট্রেসটি নির্ধারিত নিয়মে ফেলার পরিবর্তে কুইন্সের হলিস এলাকায় একটি ব্রিজের নিচে রেখে আসার পর সিটি কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। এরপর তাকে মোট ৮ হাজার ডলারের জরিমানার মুখোমুখি হতে হয়েছে এবং তার ইয়েলো ক্যাবটিও বাসা থেকে টো করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি কুইন্সের ২০২ স্ট্রিট ও ৯৯এভিনিউ এলাকার একটি রেলওয়ে ওভারপাসের নিচে ঘটেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই বাংলাদেশি ইয়েলো ক্যাবচালক তার বাসার পুরোনো একটি ম্যাট্রেস নিজের ক্যাবে করে রাতে ওই এলাকায় নিয়ে যান। পরে ব্রিজের নিচে রাস্তার পাশের দেয়ালের কাছে ম্যাট্রেসটি রেখে তিনি সেখান থেকে চলে যান।

তার ধারণা ছিল, রাতের সময় হওয়ায় বিষয়টি হয়তো কারও নজরে পড়বে না। কিন্তু ওই এলাকায় থাকা নজরদারি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ে বলে জানা গেছে।

এরপর ক্যামেরার ফুটেজের মাধ্যমে ব্যবহৃত ইয়েলো ক্যাবের পরিচয় শনাক্ত করা হয় এবং ক্যাবের মেডেলিয়ন সংক্রান্ত তথ্যের ভিত্তিতে চালক ও গাড়ির মালিকের পরিচয় বের করা হয় বলে সংশ্লিষ্ট ব্যক্তি জানিয়েছেন।

ব্যক্তিগত নামে ৪ হাজার, ক্যাবের নামে আরও ৪ হাজারঃ

সংশ্লিষ্ট চালকের বক্তব্য অনুযায়ী, ঘটনাটির পর তার নামে ৪ হাজার ডলার এবং তার ইয়েলো ক্যাবের নামে আরও ৪ হাজার ডলার, অর্থাৎ মোট ৮ হাজার ডলারের জরিমানা বা সামনস ইস্যু করা হয়েছে।

এছাড়া, তার বক্তব্য অনুযায়ী, কর্তৃপক্ষ তার ইয়েলো ক্যাবটি বাসা থেকে টো করে নিয়ে যায়। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্যাবটি ফেরত দেওয়া হবে না বলেও তাকে জানানো হয়েছে বলে তিনি দাবি করেছেন।

ঘটনাটি নিয়ে তিনি একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করছেন এবং জরিমানার পরিমাণ কমানো বা বিষয়টির অন্য কোনো আইনি সমাধান করা যায় কি না, সে বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

গাড়ি ব্যবহার করে ডাম্পিং হলে ঝুঁকি অনেক বেশিঃ

নিউইয়র্ক সিটির Department of Sanitation (DSNY)-এর সরকারি তথ্য অনুযায়ী, কোনো রাস্তা, পাবলিক স্পেস, লট বা অন্য স্থানে বর্জ্য ফেলা বেআইনি। বিশেষ করে কোনো গাড়ি ব্যবহার করে অবৈধভাবে বর্জ্য ফেলার ঘটনা গুরুতরভাবে বিবেচনা করা হয়। এ ধরনের ক্ষেত্রে গাড়ির মালিক ও চালক উভয়কেই আইনগতভাবে দায়ী করা হতে পারে এবং গাড়ি জব্দ করার ক্ষমতাও কর্তৃপক্ষের রয়েছে।

DSNY আরও জানিয়েছে, অবৈধ ডাম্পিং শনাক্ত করতে নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকায় ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ২০২৫ সালের এক সরকারি ঘোষণায় DSNY জানায়, অবৈধ ডাম্পিংয়ের ঘটনায় $৪,০০০ থেকে শুরু হওয়া সামনস এবং ব্যবহৃত গাড়ি জব্দ করার ব্যবস্থা রয়েছে।

অর্থাৎ, রাতের বেলা কোনো নির্জন জায়গায় বর্জ্য ফেলে দিয়ে চলে গেলেই বিষয়টি নজরের বাইরে থাকবে, এমন ধারণা এখন আর নিরাপদ নয়।

ম্যাট্রেস ফেলারও নির্দিষ্ট নিয়ম আছেঃ

নিউইয়র্ক সিটিতে ম্যাট্রেস বা বক্স স্প্রিং সরাসরি রাস্তায় ফেলে যাওয়ার নিয়ম নেই। DSNY-এর নিয়ম অনুযায়ী, ম্যাট্রেস ও বক্স স্প্রিং স্বচ্ছ প্লাস্টিক ব্যাগে সম্পূর্ণভাবে ঢেকে এবং ব্যাগটি ভালোভাবে সিল করে নির্ধারিত ট্র্যাশ সংগ্রহের দিনে বাইরে রাখতে হয়। এর মূল উদ্দেশ্য হলো বেডবাগ ছড়িয়ে পড়া ঠেকানো।

DSNY-এর তথ্য অনুযায়ী, সঠিকভাবে ম্যাট্রেস না ফেললে জরিমানাও হতে পারে।

তবে কোনো ম্যাট্রেস নির্ধারিত নিয়মে না রেখে রাস্তা বা অন্য কোনো পাবলিক স্থানে ফেলে চলে যাওয়া সাধারণ ভুলভাবে ম্যাট্রেস সেট-আউট করার চেয়ে সম্পূর্ণ ভিন্ন বিষয় এবং অবৈধ ডাম্পিংয়ের আওতায় পড়তে পারে।

বাংলাদেশি কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ শিক্ষাঃ

এই ঘটনা শুধু একজন ক্যাবচালকের ব্যক্তিগত সমস্যার বিষয় নয়। নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অনেকেই বাসা পরিবর্তন, নতুন আসবাব কেনা বা পুরোনো আসবাব ফেলার সময় সিটির নিয়ম সম্পর্কে পুরোপুরি অবগত নাও থাকতে পারেন।

একটি পুরোনো ম্যাট্রেস, সোফা, আসবাবপত্র কিংবা অন্য কোনো বড় বর্জ্য কোথায় এবং কীভাবে ফেলতে হবে, তা আগে জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ করে নিজের গাড়ি, ট্যাক্সি বা অন্য কোনো যানবাহনে করে কোনো বর্জ্য নিয়ে গিয়ে রাস্তার পাশে, ব্রিজের নিচে, খালি জায়গায় বা নির্জন স্থানে রেখে আসা থেকে সবাইকে অবশ্যই বিরত থাকতে হবে।

কয়েক ডলার বাঁচাতে বা কয়েক মিনিটের ঝামেলা এড়াতে গিয়ে হাজার হাজার ডলারের জরিমানা, গাড়ি জব্দ এবং আইনি জটিলতার মুখোমুখি হওয়ার ঝুঁকি নেওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।

নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতি অনুরোধ: কোনো বড় বর্জ্য বা ম্যাট্রেস ফেলার আগে অবশ্যই NYC Department of Sanitation-এর বর্তমান নিয়ম দেখে নিন। নিয়ম মেনে ফেলুন, নিজের অর্থ, গাড়ি এবং ভবিষ্যৎ ঝামেলা থেকে নিজেকে রক্ষা করুন।

08/31/2026

নিউইয়র্কের কুইন্সে ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল ইনক.-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ব্যাক-টু-স্কুল সাপ্লাই বিতরণ কর্মসূচি। রোববার, ৩০ আগস্ট বিকেল ৫টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাস্টিস থমাস রাফায়েল। বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় অ্যাটর্নি মঈন চৌধুরীকে। এছাড়া উপস্থিত ছিলেন আমেরিকান বাংলাদেশী কমিউনিটি হেল্প ইনকের এক্সিকিউটিভ ডিরেক্টর তরিকুল ইসলাম মিঠু, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন, এমএ সালামসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, সমাজকর্মী ও সাধারণ মানুষ।

কর্মসূচিতে বাংলাদেশ, পাকিস্তান, নেপালসহ কুইন্সে বসবাসরত বিভিন্ন দেশ ও জাতিগোষ্ঠির অভিবাসী পরিবার তাদের স্কুলপড়ুয়া সন্তানদের নিয়ে অংশ নেন। স্কুলের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে শিশুরা। পরে তাদের হাতে বিনামূল্যে স্কুল সাপ্লাই তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুই শতাধিক মানুষের মধ্যে এসব স্কুল সামগ্রী বিতরণ করা হয়েছে।

ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল ইনকের চেয়ারপারসন মঈন চৌধুরী বলেন, এটি কোনো অনুদান নয়, এটি একটি কমিউনিটি উৎসব। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। কমিউনিটির ভালো কাজগুলো দেখেই শিশুরা শিখবে এবং তাদের মধ্যে সমাজসেবার মানসিকতা ও অভ্যাস গড়ে উঠবে।

তিনি আরও বলেন, শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষার শুরুটা আনন্দময় করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে বলেও জানান তিনি।

আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন দেশের মানুষের অংশগ্রহণে এমন আয়োজন নিউইয়র্কের বহুজাতিক কমিউনিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করবে।

ব্রুকলিন ও ব্রঙ্কসে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি প্রাণঘাতী গুলির ঘটনায় সন্দেহভাজন ৩১ বছর বয়সী জেসুস অ্যাকোস্টাকে শনিবার সকালে...
08/29/2026

ব্রুকলিন ও ব্রঙ্কসে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি প্রাণঘাতী গুলির ঘটনায় সন্দেহভাজন ৩১ বছর বয়সী জেসুস অ্যাকোস্টাকে শনিবার সকালে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (NYPD)। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে কয়েকদিন ধরে চলা ম্যানহান্টের অবসান হয়েছে।

পুলিশের অভিযোগ অনুযায়ী, গত ২৩ আগস্ট ব্রুকলিনের একটি রেস্টুরেন্টে গুলির ঘটনায় ৪৪ বছর বয়সী বাংলাদেশি অভিবাসী এমডি ইউসুফ নিহত হন। দুই দিন পর ব্রঙ্কসের একটি বডেগায় গুলিতে ৩৩ বছর বয়সী টেইভন শুলার নিহত হন। তদন্তকারীরা দুটি ঘটনাতেই অ্যাকোস্টার সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন।

অ্যাকোস্টাকে ধরিয়ে দিতে ম্যানহান্ট চলাকালে FBI ২৫ হাজার ডলার এবং United Bodegas of America আরও ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছিল। অর্থাৎ তাকে গ্রেপ্তারে তথ্যের জন্য মোট ৩৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, অ্যাকোস্টা এপ্রিল মাসে প্যারোলে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। এর আগে তিনি দীর্ঘ সময় কারাগারে ছিলেন। গ্রেপ্তারের পর দুই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া এগিয়ে চলছে।

তবে আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অ্যাকোস্টাকে আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে।

08/28/2026

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইনস্টলেশন সেরিমনি ২০২৬ ও ১৩তম চার্টার এনিভার্সারি অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের লং আইল্যান্ডের গ্রেট নেকে অবস্থিত লিওনার্ডস পালাজ্জো পার্টি হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে লায়ন্স সদস্য ও তাদের পরিবার, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী এবং লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের দেশি-বিদেশি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেল ৫টায় শুরু হওয়া অনুষ্ঠান চলে রাত পর্যন্ত। অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট ২০ আর ২ -এর নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। নতুন নেতৃত্বের সদস্যদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়ার পাশাপাশি লায়ন্স ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য সদস্যদের অ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লায়ন শাহ নেওয়াজ, পিএমজেএফ। এছাড়া লায়ন্স ক্লাবের বিভিন্ন উচ্চপর্যায়ের দেশি-বিদেশি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য অংশ ছিল বিগত নির্বাচন পরিচালনাকারী নির্বাচন কমিশনের সদস্যদের সম্মাননা প্রদান। সুষ্ঠু ও সফলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ ও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে নৈশভোজের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। লায়ন্স সদস্য ও অতিথিরা পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান উপভোগ করেন।

আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন লায়ন মোহাম্মদ জাহিদ আলম। আহ্বায়ক ছিলেন লায়ন এমএস আলম, সদস্য সচিব লায়ন মোহাম্মদ মিজানুর রহমান, চিফ কো-অর্ডিনেটর লায়ন ফাহাদ সোলাইমান, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন আহসান হাবিব এবং ফাইন্যান্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন লায়ন এ এস এম উদ্দিন (পিন্টু)। এছাড়াও লায়ন্স ক্লাবের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্ব পালন করেন।

সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট (ইলেক্ট) লায়ন জেএফএম রাসেল, এমজেএফ, সেক্রেটারি (ইলেক্ট) লায়ন মাসুদ রানা তপন এবং সেক্রেটারি লায়ন মশিউর রহমান মজুমদার।

নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব আগামী দিনে মানবসেবা, কমিউনিটি উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেছে।

08/26/2026

নিউইয়র্কের ব্রঙ্কসে ডাকাতির সময় গুলিতে ৩৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার, ২৫ আগস্ট, রাত ১২টার কিছু পর ইস্ট 149th স্ট্রিটের একটি ডেলিতে এ ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, 143rd ইস্ট এবং 149th স্ট্রিটের 149 গ্রিল অ্যান্ড ডেলিতে এক ব্যক্তি ঢুকে গুলি চালান। গুলিতে দোকানের এক ক্রেতা বুকে গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।

নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি ডেলিতে ঢুকে ওই ক্রেতার দিকে গুলি চালানোর পর ক্যাশ রেজিস্টারের পেছনে গিয়ে টাকা নিয়ে পালিয়ে যান। পরে পুলিশ সন্দেহভাজন হিসেবে ৩১ বছর বয়সী জেসাস আকোস্তাকে শনাক্ত করে। তার বিরুদ্ধে এখনো কোনো গ্রেপ্তার হয়নি।

তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। NYPD বলছে, আকোস্তাকে দুই দিন আগে ব্রুকলিনের ব্রাউনসভিলে একটি প্রাণঘাতী গুলির ঘটনার সঙ্গেও যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। ওই ঘটনায় একটি রেস্টুরেন্টের ৪৪ বছর বয়সী এক কর্মী নিহত এবং আরেক ব্যক্তি আহত হন।

পুলিশের খোঁজ এখনো চলছে। সন্দেহভাজন ব্যক্তির উচ্চতা প্রায় ৫ ফুট ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৭৫ পাউন্ড বলে জানানো হয়েছে। তার হাতে Bronx এবং বাম বাহুতে Bobby লেখা ট্যাটু রয়েছে।

এদিকে স্থানীয় ব্যবসায়ী সংগঠন United Bodegas of America সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে।

ঘটনার পর ডেলির বাইরে নিহত ব্যক্তির স্মরণে স্থানীয়রা ফুল ও মোমবাতি রেখে শ্রদ্ধা জানিয়েছেন। তদন্তকারীরা একই সন্দেহভাজনের সঙ্গে দুই বরোর প্রাণঘাতী ঘটনার যোগসূত্র খতিয়ে দেখছেন।

সূত্র: News 12, NBC New York, CBS New York, ABC7 New York ও NY1. (News 12 - Default)

Address

Queens
New York, NY
11416

Telephone

+17187672245

Website

Alerts

Be the first to know and let us send you an email when American Bangla TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to American Bangla TV:

Shortcuts

Share