AqsaAzrah New York

Directions Website

AqsaAzrah New York video creator

09/21/2026
রাউজান উপজেলা পরিষদে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত সেমিনার এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিতগত (৩১ আগস্ট) সোমবার ...
08/31/2026

রাউজান উপজেলা পরিষদে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত সেমিনার এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

গত (৩১ আগস্ট) সোমবার বেলা ৩ টা হতে রাউজান উপজেলা পরিষদ হল রুমে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে এশায়াত সেমিনার এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয় |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এশায়াত সেমিনার এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার এস,এম রাহাতুল ইসলাম| বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, পিপিএম, রাউজান সহকারী কমিশনার (ভূমি) অংচিং মারমা, রাউজান থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুর নবী| বক্তব্য রাখেন মুহাম্মদ রাশেদ হায়দার মহিউদ্দিন, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল |

সেমিনারে বক্তরা বলেন, ইলম অর্জন যেমন জরুরী সে অনুযায়ী আমল করাও জরুরী| এলমে জাহের যেমন জরুরী তেমনি জ্ঞানের পরিপূর্ণ স্বাদ আহরণের জন্য এলমে বাতেন অপরিহার্য| পৃথিবীতে যারা এই দুই জ্ঞানের গভীরে গিয়ে জীবনের সমৃদ্ধি অর্জন করেছেন তারা একদিকে যেমন কালশ্রেষ্ঠ হয়েছেন অন্যদিকে ইতিহাস খ্যাত হয়েছেন| তেমনি একজন যুগশ্রেষ্ঠ কিংবদন্তী হলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসুল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ)| এই মহান ব্যক্তিত্ব নিজে যেমন এলমে জাহেরের অফুরন্ত ভান্ডার ছিলেন তেমনি এলমে বাতেনের সুউচ্চ মকামে উপবিষ্ট হয়েছেন| শুধু তাই নয় এলমে জাহের বিতরণের জন্য কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসার বানিয়ে লাসানিতে পরিণত হয়েছেন| উনার সংস্পর্শে এসে কাগতিয়া মাদরাসা আজ বিশ্বব্যাপী সমাদৃত| দৃষ্টিনন্দন পরিবেশ, আধুনিক মানের কম্পিউটার ল্যাব, সুবিশাল অবকাঠামো, উন্নত হোস্টেল সুবিধা সর্বোপরি অধ্যক্ষ মহোদয়ের সুদক্ষ পরিচালনায় এ মাদরাসাকে করেছে সবদিক থেকে অনন্য| সুশিক্ষা প্রসারের জন্য চট্টগ্রাম নগরীর বায়েজিদে স্থাপন করা হয়েছে কাগতিয়া কামিল এম.এ মাদরাসার মহানগর ক্যাম্পাস| হযরত গাউছুল আজম (রাঃ) এর রেখে যাওয়া মাদরাসাকে আজ তারই একমাত্র প্রতিনিধি মাননীয় মোর্শেদে আজম (মাঃজিঃআঃ) পরিপূর্ণ আমানতদারীতা এবং আন্তরিকতার সাথে আঞ্জাম দিয়ে যাচ্ছেন প্রতি বছর এ মাদরাসার ঈর্ষনীয় সাফল্য তারই প্রমান বহন করে| এ মাদরাসায় আসলে একদিকে যেমন এলমে জাহের অর্জন করা যায় অপরদিকে এলমে বাতেনের অমিয় সুধা আহরণের রয়েছে অপূর্ব সুযোগ, মাশাআল্লাহ|

অতিথিরা কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ˆছয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়|

সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে রাউজানে ফের শীর্ষে কাগতিয়া মাদ্রাসাবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ স...
08/10/2026

সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে রাউজানে ফের শীর্ষে কাগতিয়া মাদ্রাসা

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের দাখিল পরীক্ষায় ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও সাফল্যের কৃতিত্বপূর্ণ ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। চলতি বছর দাখিল পরীক্ষায় জিপিএ ৫.০০ (এ+) সহ পাস করে রাউজান উপজেলায় শীর্ষ স্থান অর্জন করে মাদরাসার ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখেছে। মাদ্রাসার এ ভাল ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন। তারা এজন্যে মাদ্রাসার প্রাণপ্রদীপ, প্রাক্তন অধ্যক্ষ ও প্রধান পৃষ্ঠপোষক খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু’র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষত মাদ্রাসার শিক্ষার মান ও শিক্ষা কার্যক্রমের সুন্দর পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন, বিজ্ঞানসম্মত, আধুনিক ও যুগোপযোগী কার্যকরী শিক্ষার প্রয়োগ, দ্বীনদার দক্ষ জনশক্তি তৈরির ধারাবাহিকতা অক্ষুন্ন রাখা ও শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত লেখাপড়ায় মনোনিবেশ সৃষ্টিতে মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় আল্লামা শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী’র আন্তরিক প্রচেষ্টা, সার্বক্ষণিক পর্যবেক্ষণ, নিবিড় পরিচর্যা, শিক্ষকমন্ডলীর নিয়মিত পাঠদান মাদ্রাসার ধারাবাহিক সাফল্যের নেপথ্যে প্রধান ভূমিকা রাখছে বলে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অভিমত ব্যক্ত করেন।

05/23/2026

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

রাউজানে কাগতিয়া মাদরাসার মিলনায়তনে দোয়া ও মত বিনিময় সভা অনুষ্ঠিতকাগতিয়া মাদরাসার প্রচার-প্রসার আজ বিশ্বব্যাপী সমাদৃত- মা...
05/23/2026

রাউজানে কাগতিয়া মাদরাসার মিলনায়তনে দোয়া ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
কাগতিয়া মাদরাসার প্রচার-প্রসার আজ বিশ্বব্যাপী সমাদৃত
- মাননীয় মোর্শেদে আজম (মা.জি.আ.)

কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর সমস্ত জীবন আল্লাহ ও রাসুল (দ.) এর সন্তুষ্টির নিরিখে জীবনকে পরিচালিত করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষকে এবাদত ও এখলাসের উপর জীবনকে সাজানোর জন্য তরিক্বত ও দ্বীনি শিক্ষার জন্য কাগতিয়া মাদরাসাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। কাগতিয়া মাদরাসা এতদাঞ্চলের প্রাচীনতম মাদরাসা। তিনি কাগতিয়া মাদরাসাকে নিজের সন্তানের চেয়েও বেশী মুহব্বত করতেন। তিনি ফরমায়েছেন- ’আমি যা কিছু পেয়েছি কাগতিয়া মাদরাসার খেদমতের মাঝেই পেয়েছি, যারা আমাকে মুহব্বত করে অথচ কাগতিয়া মাদরাসাকে মুহব্বত করে না, তারা আমাকে মুহব্বত করলেও তাদের প্রতি আমার মুহব্বত আসে না’। আসন্ন ঈদ-উল আজহা উপলক্ষে কাগতিয়া মাদরাসায় কোরবানীর পশুর চামড়া প্রদানে সহযোগীতা করার জন্য এলাকাবাসীকে নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন। কাগতিয়া মাদরাসা হাজার হাজার ছাত্রকে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করে যাচ্ছে। যারা যোগ্য ও সুনাগরিক হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে অবদান রাখছে। তিনি নিজেদের সন্তানদের কাগতিয়া মাদরাসায় ভর্তি করানোর জন্য আহবান করেন।
গতকাল (২৩ মে) শনিবার বেলা ১০ টা হতে রাউজান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসার আল ফজল মুনিরী গাউছুল আজম মিলনায়তনে অনুষ্ঠিত কাগতিয়া গ্রামের অধিবাসীদের সাথে দোয়া ও মত বিনিময় সভায় আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বলেন কাগতিয়া দরবার শরীফের প্রচার-প্রসার আজ বিশ^ব্যাপী ছড়িয়ে পড়েছে। তারা দরবার শরীফের কার্যক্রমে এলাকার সকলকে একযোগে কাজ করার জন্য আহবান জানান।
বক্তব্য রাখেন মুফতি কাজী মাওলানা মোহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মুহাম্মদ তোফায়েল ফারুকী ও মাষ্টার সৈয়্যদ মুহাম্মদ সিরাজুল মোস্তফা।
মিলাদ-ক্বিয়াম শেষে দেশ-জাতি-বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

04/07/2026

Al Fazal Muniri Gawsul Azam Masjid USA @ Sweet Home Raihan Uddin

কোরআন ময় জীবনের প্রতিফলন হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত : মাননীয় মোর্শেদে আজম।তাকওয়া, পরহেজগারিতা ও আত্মশুদ্ধি অর্জনের...
02/21/2026

কোরআন ময় জীবনের প্রতিফলন হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত : মাননীয় মোর্শেদে আজম।

তাকওয়া, পরহেজগারিতা ও আত্মশুদ্ধি অর্জনের অবারিত সুযোগ নিয়ে উপস্থিত হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। এ মহিমান্বিত মাসেই প্রিয় রাসূল (দ.) এর উপর নাজিল হয়েছে হেদায়তময় ঐশীগ্রন্থ আল-কোরআন এবং এ মাসেই রয়েছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর। এ বরকতময় মাসে অধিকহারে কোরআন তিলাওয়াত করার জন্যে রাসূলুল্লাহ (দ.) হাদিস শরীফে ইরশাদ করেছেন। কোরআনের আলোয় আলোকিত করার জন্যে খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু প্র্রবর্তন করেছেন ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল। যে মাহফিলে শুধু দেশে নয় ইউরোপ, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন স্থানের আপামর মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে। প্রতি বছর আদায়কৃত হাজার হাজার খতমে কোরআন তারই সাক্ষ্য বহন করে। এ দরবারে জাহেরিভাবে কোরআন তেলওয়াত এর কর্মসূচি রয়েছে, আর অভ্যন্তরীণ পরিশুদ্ধির জন্য রয়েছে ফয়েজে কোরআনের ব্যবস্থা। কোরআনকে অন্তরে ধারণ করে কোরআনের শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করার জন্য খলিফায়ে রাসুল (দ.) হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর দর্শন যুগান্তকারী ভূমিকা পালন করছে, মাশাআল্লাহ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮ ঘটিকা হতে চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত ঐতিহাসিক খতমে কোরআন মাহফিলে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত খতমে কোরআন মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল।

এ বছর খতমে কোরআর মাহফিলে ১৬১৩২টি খতমে কোরআন, ৬৩৪টি তাহলিল, ৮১ টি খতমে ইউনূচ ও ৩৯ টি দরূদে সাইফুল্লাহ আদায় করা হয় ।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

Address

New York, NY
11218

Alerts

Be the first to know and let us send you an email when AqsaAzrah New York posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category