09/09/2026
লং আইল্যান্ডে বাংলাদেশি আমেরিকান সোসাইটির জমজমাট পিকনিক | হাজারো প্রবাসীর মিলনমেলা।
আনন্দ, উদ্দীপনা, পারিবারিক বন্ধন ও সামাজিক সচেতনতার বার্তা নিয়ে নিউইয়র্কের লং আইল্যান্ডের মনোরম সানকেন মেডো পার্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশি আমেরিকান সোসাইটির বার্ষিক ‘মিট অ্যান্ড গ্রিট পিকনিক ও ফ্যামিলি বনভোজন’।
গত ৫ সেপ্টেম্বর শনিবারের এই আয়োজনে পরিবার-পরিজন নিয়ে অংশ নেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। কর্মব্যস্ত জীবনের বাইরে প্রকৃতির মনোরম পরিবেশে দিনব্যাপী চলে আনন্দ, আড্ডা, পারস্পরিক পরিচয় ও কমিউনিটির মানুষের মিলনমেলা।
এবারের আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল নতুন প্রজন্মকে মাদক, ই-সিগারেট এবং অতিরিক্ত ইলেকট্রনিক ডিভাইসের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে সচেতনতা সৃষ্টি। আয়োজক ও বক্তারা সন্তানদের জন্য নিরাপদ, সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে সামনে রেখে ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি জনাব মোঃ আতাউর রহমান সেলিম। এছাড়াও বাংলাদেশি আমেরিকান সোসাইটির সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক আমিন মেহেদী বাবুসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও পেশাজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
📺 এই বিশেষ সংবাদ বুলেটিনে থাকছে পুরো আয়োজনের গুরুত্বপূর্ণ মুহূর্ত, অতিথিদের উপস্থিতি এবং নতুন প্রজন্মকে ঘিরে সামাজিক সচেতনতার বিশেষ বার্তা।
#বাংলাদেশিআমেরিকান #লংআইল্যান্ড