04/13/2026
প্রায় 7 বছর হতে চলল, আজও খোজ পেলাম না আমার বাবার। ২০১৯ সালের ৬ এপ্রিল মালয়েশিয়া হতে তিনি অপহরণ হন। বাবাকে উদ্ধারের জন্য আমরা ৩,৫০,০০০ টাকা মুক্তিপণ প্রদান করি। কথা ছিল টাকা দেয়ার ২০ মিনিটের মধ্যে ছেড়ে দেয়া হবে আমার বাবাকে। আজও হয়নি সেই ২০ মিনিট। বাবাকে ছাড়া আজ অনেক কষ্টে যাচ্ছে দিনগুলো। হাজার মাইল দূরে থাকলেও মনে হতো বাবা আমার কাছেই আছে। শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন কথা হতো ৪-৫ বার। কিন্তু প্রায় ২ বছর হতে চলল, কোনো কথা নেই আমার বাবার সাথে। বাবা বেচে আছে কি না তাও জানি না। কোনো দিন কি ফিরে পাব আমার বাবাকে? সম্পূর্ণ প্রমাণ থাকা সত্ত্বেও আজও ধরা পড়েনি অপহরণকারীরা।
বাবাকে উদ্ধারের জন্য বাংলাদেশ পুলিশ, হাইকমিশন, সি আই ডি, র্যাবসহ আজও অনেকের কাছে সহযোগীতা চেয়েছি। কিন্তু কোনো সন্ধান পাই নি আমার বাবার।
এ নিয়ে বিভিন্ন পত্রিকা ও চ্যানেলেও সংবাদ প্রচার হয়েছিল।
আমার বাবা জীবিত আছে কি না তাও জানি না। আামার বাবাকে ফিরে পাওয়ার জন্য প্রশাসন সহ সকলের সহযোগীতা কামনা করছি।