Lovecasm Emotions

Lovecasm Emotions Daily Funny memes & trending social updates. সাথে থাকুন । ধন্যবাদ �

05/19/2026
‘জিয়াউর রহমানের ছেলে কখনো ভারতের কাছে আত্মসমর্পণ করতে পারে না’ — কথাটা বলেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।মজার ব্যাপার হলো, ব...
05/14/2026

‘জিয়াউর রহমানের ছেলে কখনো ভারতের কাছে আত্মসমর্পণ করতে পারে না’ — কথাটা বলেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
মজার ব্যাপার হলো, বিএনপিপন্থী এক্টিভিস্টদের একটা বড় অংশ যাকে সবচেয়ে বেশি অপছন্দ করে, সেই পাটওয়ারীই গতকাল কসবায় দাঁড়িয়ে এই কথাটা বলেন।

আর ঠিক একদিন না যেতেই আজ একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেলো বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প।

এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষ উপকৃত হবে। কৃষি, মৎস্য, নদী ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য রক্ষায় এটি বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পদ্মা ব্যারাজের মাধ্যমে—

• বর্ষা ও প্লাবনের পানি সংরক্ষণ করা যাবে
• দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লবণাক্ততা কমবে
• জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাও তৈরি হবে

তবে এই প্রকল্প নিয়ে ভূ-রাজনৈতিক আলোচনাও আছে। কারণ এটি বাস্তবায়িত হলে ভারতের কিছু কৌশলগত অসুবিধা তৈরি হতে পারে বলেই অনেকে মনে করেন।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—ভারতের সঙ্গে কি এ নিয়ে কোনো আলোচনা হয়েছে?

প্রকল্প অনুমোদনের পর পানিসম্পদ মন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানির বক্তব্য ছিল স্পষ্ট—

“পদ্মা ব্যারাজ আমাদের স্বার্থে। এখানে ভারতের সাথে আলাপের কিছু নাই।”

এই জায়গাটাকেই অনেকে জাতীয় স্বার্থের প্রশ্নে দৃঢ় অবস্থান হিসেবে দেখছেন।
কারও কাছে এটাই জাতীয়তাবাদ।
কারও কাছে এটাই জাতীয়তাবাদী শক্তির পরিচয়।
আর বিএনপির সমর্থকদের ভাষায়—এটাই জিয়ার পুত্র তারেক রহমানের রাজনীতি।

Address

411 W 23rd Street
New York, NY
10011

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lovecasm Emotions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share