07/24/2026
ইয়া মুহাম্মাদ, তামান্নায়ে কাউন ও মাকান,
হুঁ হাজারোঁ দুরূদ ও সালাম আপ পর।
অর্থ:
হে মুহাম্মাদ (ﷺ)! সমগ্র সৃষ্টি জগতের আকাঙ্ক্ষার কেন্দ্র আপনি।
আপনার প্রতি আমার অগণিত দরূদ ও সালাম।
আয় মুরাদে জামান, হাসরাতে দো জাহান,
হুঁ হাজারোঁ দুরূদ ও সালাম আপ পর।
অর্থ:
হে যুগের পরম আকাঙ্ক্ষিত! হে ইহলোক ও পরলোকের সর্বশ্রেষ্ঠ কামনা!
আপনার প্রতি হাজারো দরূদ ও সালাম।
আপ শামসুদ দুহা, আপ বাদরুদ দুজা,
আপ কাইফুল ওয়ারা, আপ নূরুল হুদা।
নূর বখশে জাহাঁ, তাবে কাউন ও মাকান,
হুঁ হাজারোঁ দুরূদ ও সালাম আপ পর।
অর্থ:
আপনি প্রভাতের সূর্য, আপনি অন্ধকার রাতের পূর্ণচন্দ্র।
আপনি সমগ্র সৃষ্টির সৌন্দর্য, আপনি হিদায়াতের নূর।
আপনার নূরে বিশ্বজগৎ আলোকিত।
আপনার প্রতি হাজারো দরূদ ও সালাম।
রূহে সিদক ও ইয়াকীন, জানে ঈমান ও দ্বীন,
রাহাতে আরেফীন, রাহমাতে আলামীন।
দস্তগীরে জামান, শাফিয়ে বে-কাসান,
হুঁ হাজারোঁ দুরূদ ও সালাম আপ পর।
অর্থ:
আপনি সত্য ও দৃঢ় বিশ্বাসের প্রাণ, ঈমান ও দীনের জীবন।
আপনি আরিফদের প্রশান্তি, সমগ্র বিশ্বের জন্য রহমত।
আপনি যুগের সাহায্যকারী, অসহায়দের সুপারিশকারী।
আপনার প্রতি হাজারো দরূদ ও সালাম।
মিশআলে সালেকাঁ, মানযিলে আরেফাঁ,
হাসিলে জাকেরাঁ, নাযিশে সাদেকাঁ।
জানে পয়গাম্বরাঁ, খাতামে মুরসালাঁ,
হুঁ হাজারোঁ দুরূদ ও সালাম আপ পর।
অর্থ:
আপনি আল্লাহর পথে চলার পথপ্রদর্শক, আরিফদের গন্তব্য।
আপনি জিকিরকারীদের প্রাপ্তি, সত্যবাদীদের গর্ব।
আপনি সকল নবীর প্রাণপ্রিয়, এবং সর্বশেষ রাসূল।
আপনার প্রতি হাজারো দরূদ ও সালাম।
সব কে হাজত রাওয়া, সব কে মুশকিল কুশা,
সব কে গম কি দাওয়া, সব কে দিল কি সাদা।
আয় দো আলম কে দিল, আয় দো আলম কি জান,
হুঁ হাজারোঁ দুরূদ ও সালাম আপ পর।
অর্থ:
আপনি সবার প্রয়োজন পূরণের মাধ্যম, সবার কঠিন অবস্থার সমাধানের ওসিলা।
আপনি সবার দুঃখের আরোগ্য, সবার হৃদয়ের আহ্বান।
হে দুই জগতের হৃদয়, হে দুই জগতের প্রাণ!
আপনার প্রতি হাজারো দরূদ ও সালাম।
(O Muhammad, where do you wish for me?
I send you thousands of blessings and peace on you
O Murad, the goal of the time, the place of regret
I send you thousands of blessings and peace on you
You are the sun of the dawn, the place of badr, the place of Kaif al-Wari, the place of light and guidance
Who gives light and place to the place of light
I send you thousands of blessings and peace on you
The spirit of truth and truth, the soul of faith and faith, the soul of the giver, the comfort of the wise, the mercy of the worlds
The hand of the time, the intercessor without a doubt
I send you thousands of blessings and peace on you
The torch of the path of the wise, the achiever of the remembrance of the noble, the sincere
The soul of the prophets, the final messengers
I send you thousands of blessings and peace on you
The one who fulfills the needs of all, the one who relieves all difficulties, the one who relieves all sorrow, the one who calls everyone to his heart
O the heart of the two worlds, O the soul of the two worlds, I send you thousands of blessings and peace on you)