Simanter Dak

Simanter Dak Speaks Truth : সত্য প্রকাশে নির্ভীক

Publisher: Misbaur Rahman লেজুড়ভিত্তিক সংবাদ নয় সাধারণ মানুষের সংবাদ প্রকাশে দৃঢ় প্রতিজ্ঞ ...
(1)

যুক্তরাষ্ট্রে বাড়ছে দাম, কমছে বাড়ি বিক্রি ; ঋণের সুদও বেড়েছে যুক্তরাষ্ট্রে পুরোনো বাড়ি বিক্রির গতি আবারও কমেছে। গত আগস্...
09/11/2026

যুক্তরাষ্ট্রে বাড়ছে দাম, কমছে বাড়ি বিক্রি ; ঋণের সুদও বেড়েছে
যুক্তরাষ্ট্রে পুরোনো বাড়ি বিক্রির গতি আবারও কমেছে। গত আগস্টে দেশটিতে আগের মালিকানাধীন বাড়ি বিক্রি এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। একই সময়ে বাড়ির দাম ও বন্ধকী ঋণের সুদ বাড়তে থাকায় ক্রেতাদের জন্য আবাসন কেনা আরও কঠিন হয়ে পড়েছে।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরসের তথ্য অনুযায়ী, জুলাইয়ের তুলনায় আগস্টে পুরোনো বাড়ি বিক্রি ২ শতাংশ কমে বার্ষিক হিসাবে ৩৯ লাখ ৮০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে। এটি টানা তৃতীয় মাসে বাড়ি বিক্রি কমার ঘটনা। গত বছরের আগস্টের তুলনায়ও বিক্রি কমেছে ১ দশমিক ২ শতাংশ।
যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রির বার্ষিক গতি ২০২৩ সাল থেকে প্রায় ৪০ লাখের কাছাকাছি রয়েছে। অথচ ঐতিহাসিকভাবে স্বাভাবিক বিক্রির হার প্রায় ৫২ লাখ বাড়ি। এর আগে সর্বশেষ ৪০ লাখের নিচে নেমেছিল ২০২৫ সালের জুনে।
বাড়ি বিক্রির অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বন্ধকী ঋণের সুদের হার। ৩০ বছরের গৃহঋণের গড় সুদের হার চলতি সপ্তাহে ৬ দশমিক ৭৬ শতাংশে উঠেছে, যা ১৪ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার শিগগিরই ৭ শতাংশে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা।
অন্যদিকে, বিক্রি কমলেও বাড়ির দাম কমেনি। আগস্টে যুক্তরাষ্ট্রে বাড়ির মধ্যম বিক্রয়মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ লাখ ২৯ হাজার ১০০ ডলারে পৌঁছেছে। আগস্ট মাসের হিসাবে এটি সর্বকালের সর্বোচ্চ। টানা ৩৮ মাস ধরে দেশটিতে বাড়ির দাম বছরওয়ারি বেড়ে চলেছে।
তবে বাড়ি বিক্রি কমে যাওয়ায় বাজারে বিক্রির জন্য থাকা বাড়ির সংখ্যা কিছুটা বেড়েছে। আগস্টের শেষে অবিক্রিত বাড়ির সংখ্যা ছিল ১৬ লাখ ২০ হাজার, যা জুলাইয়ের তুলনায় ৩ দশমিক ২ শতাংশ এবং গত বছরের আগস্টের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ বেশি।
বর্তমান বিক্রির গতিতে এই মজুত প্রায় ৪ দশমিক ৯ মাসের চাহিদা মেটাতে পারে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি সর্বোচ্চ। সাধারণভাবে চার থেকে ছয় মাসের সরবরাহকে ক্রেতা ও বিক্রেতার মধ্যে ভারসাম্যপূর্ণ বাজার হিসেবে বিবেচনা করা হয়।
বাড়ির সরবরাহ বাড়ায় যারা বর্তমান সুদের হারেও বাড়ি কেনার সামর্থ্য রাখেন বা নগদ অর্থে কিনতে পারেন, তারা এখন তুলনামূলক বেশি বিকল্প পাচ্ছেন। একই সঙ্গে বিক্রেতাদের সঙ্গে দাম ও অন্যান্য শর্ত নিয়ে দর-কষাকষির সুযোগও বাড়ছে।
আগস্টে প্রথমবারের মতো বাড়ি কেনা ক্রেতারা মোট বিক্রির ৩০ শতাংশ ছিলেন। গত জুলাইয়ে এ হার ছিল ২৯ শতাংশ এবং গত বছরের আগস্টে ২৮ শতাংশ। তবে ঐতিহাসিকভাবে মোট বাড়ি বিক্রির প্রায় ৪০ শতাংশই প্রথমবারের ক্রেতাদের হয়ে থাকে।
অর্থনীতিবিদদের মতে, বাড়ির দাম, বন্ধকী ঋণের সুদ, সম্পত্তি কর এবং বীমার খরচ কয়েক বছর আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আবাসন এখনো অনেক মানুষের নাগালের বাইরে। ফলে অনেক সম্ভাব্য ক্রেতা বাড়ি কেনার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখছেন।

নিউইয়র্ক সিটিতে আরো চারটি রুটে শুক্রবার থেকে স্বয়ংক্রিয় হচ্ছে ক‍্যামেরা ; বাস লেন আটকালে জরিমানা ৫০ থেকে ২৫০ ডলার নিউইয়র...
09/11/2026

নিউইয়র্ক সিটিতে আরো চারটি রুটে শুক্রবার থেকে স্বয়ংক্রিয় হচ্ছে ক‍্যামেরা ; বাস লেন আটকালে জরিমানা ৫০ থেকে ২৫০ ডলার
নিউইয়র্কের ব্রুকলিন ও ব্রঙ্কসে বাস চলাচল আরও দ্রুত করতে নতুন উদ্যোগ নিয়েছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি বা এমটিএ। বাস লেন ও বাসস্টপে গাড়ি দাঁড় করিয়ে বাস চলাচলে বাধা দেওয়া চালকদের বিরুদ্ধে এবার স্বয়ংক্রিয় ক্যামেরার মাধ্যমে জরিমানা করা হবে।
শুক্রবার থেকে ব্রুকলিন ও ব্রঙ্কসের চারটি বাস রুটে এই স্বয়ংক্রিয় ক্যামেরা কার্যক্রম শুরু হচ্ছে। রুটগুলো হলো বি৩৮, বি১০৩, বি এক্স১১ এবং বি এক্স১৭।
এমটিএ জানিয়েছে, বাস লেন ও বাসস্টপে অবৈধভাবে গাড়ি থামানো বা দাঁড় করানোর কারণে বাস চলাচলে যে বাধা সৃষ্টি হয়, তা কমাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বয়ংক্রিয় ক্যামেরায় নিয়ম ভঙ্গের ঘটনা শনাক্ত হলে সংশ্লিষ্ট গাড়ির মালিককে জরিমানা করা হবে।
প্রথমবার নিয়ম ভাঙলে জরিমানা শুরু হবে ৫০ ডলার থেকে। একই ধরনের অপরাধ বারবার করলে জরিমানার পরিমাণ বেড়ে সর্বোচ্চ ২৫০ ডলার পর্যন্ত হতে পারে।
এমটিএর দাবি, স্বয়ংক্রিয় ক্যামেরার মাধ্যমে নিয়ম প্রয়োগের এই ব্যবস্থা ইতোমধ্যে কয়েকটি বাস রুটে ইতিবাচক ফল দিয়েছে। কিছু রুটে বাসের গতি প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

৯/১১-এর পর ছড়িয়ে পড়া ইসলামবিদ্বেষ মোকাবিলায় ইউএস সেনাবাহিনীতে যোগ দেন তাওহীদ২০০১ সালের ৯/১১-এর ভ/য়া*বহ ঘটনার পর যুক্তরাষ...
09/11/2026

৯/১১-এর পর ছড়িয়ে পড়া ইসলামবিদ্বেষ মোকাবিলায় ইউএস সেনাবাহিনীতে যোগ দেন তাওহীদ
২০০১ সালের ৯/১১-এর ভ/য়া*বহ ঘটনার পর যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া ইসলামবিদ্বেষ মোকাবিলা এবং ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের সামনে তুলে ধরতে ইউএস সেনাবাহিনীতে যোগ দেন তাওহীদ পিটার্স। নিউ জার্সির এই মুসলিম সেনা গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, দেশসেবা ও ধর্মীয় বিশ্বাসের মধ্যে কখনো তাঁকে একটিকে বেছে নিতে হয়নি। দায়িত্বশীল কাজ ও ভালো আচরণের মাধ্যমে মুসলিমদের সম্পর্কে মানুষের ভুল ধারণা বদলে দেওয়াই তাঁর লক্ষ্য।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ফার্স্ট লেফটেন্যান্ট তাওহীদ পিটার্স বর্তমানে ইউএস সেনাবাহিনীর একজন সামরিক গোয়েন্দা কর্মকর্তা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ঘটনার সময় তিনি নিউ জার্সির একজন কিশোর ছিলেন। স্কুল থেকে বের হওয়ার পর নিউইয়র্কের টুইন টাওয়ার ধসে পড়ার দৃশ্য দেখেছিলেন তিনি।
ইসলামের নাম ব্যবহার করে উগ্রবাদীদের ঘটানো সেই সহিংসতার কঠোর নিন্দা জানান তাওহীদ। তিনি সিবিএস নিউজকে বলেন, কোরআনের শিক্ষা হলো খারাপ কথা কিংবা খারাপ কোনো ঘটনার জবাব ভালো কথা ও কাজের মাধ্যমে দেওয়া।
৯/১১-এর পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ, সন্দেহ ও নেতিবাচক মনোভাব বাড়তে থাকে। সেই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে রক্ষা করা, নিজের জীবনকে অর্থবহ করে তোলা এবং মুসলিমদের সম্পর্কে ছড়িয়ে পড়া ভুল ধারণা মোকাবিলায় সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তাওহীদ।
তিনি সিবিএস নিউজকে বলেন, সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে নিজের সিদ্ধান্তের গুরুত্ব সম্পর্কে তিনি সচেতন ছিলেন। বিষয়টি নিয়ে প্রার্থনা এবং গভীরভাবে চিন্তা করার পর নিজের ও পরিবারের জন্য এটিই সবচেয়ে ভালো সিদ্ধান্ত বলে মনে করেন তিনি।
গত আট বছর ধরে ইউএস সেনাবাহিনীতে সামরিক গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তাওহীদ। এই সময়ে তিনি কুয়েত ও সৌদি আরবেও দায়িত্ব পালন করেছেন। তবে সেনাবাহিনীর পোশাক পরেও শুধু মুসলিম পরিচয়ের কারণে কিছু মানুষের ভিন্ন দৃষ্টিভঙ্গির মুখোমুখি হয়েছেন তিনি।
তাওহীদ সিবিএস নিউজকে বলেন, কিছু মানুষ ব্যক্তি হিসেবে তাঁকে জানার আগেই তাঁর ধর্মীয় পরিচয় দেখে ধারণা তৈরি করেছেন। আট বছরের সামরিক জীবনে তিনি বহুবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। তাঁর মতে, এ ধরনের মনোভাবের মূল কারণ ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব।
তবে নেতিবাচক আচরণের জবাবে সংঘাতের পথ বেছে নেননি তাওহীদ। নিজের কাজ, দায়িত্ববোধ ও সুন্দর ব্যবহারের মাধ্যমে ইসলামের প্রকৃত পরিচয় তুলে ধরার চেষ্টা করেছেন। কেউ তাঁর সঙ্গে অন্যায় আচরণ করলে পাল্টা একই আচরণ না করে নিজের ও ধর্মের বিষয়ে ইতিবাচক ধারণা তৈরির চেষ্টা করেন তিনি।
তাওহীদ বলেন, পৃথিবীর সব মানুষের দৃষ্টিভঙ্গি একা পরিবর্তন করা সম্ভব নয়। তবে তাঁর কাজ ও আচরণ দেখে অন্তত একজন মানুষও যদি বাস্তব জীবনে ইসলামের শিক্ষা বুঝতে পারেন, সেটিই তাঁর জন্য বড় অর্জন।
মুসলিম পরিচয় বজায় রাখতে সেনাবাহিনীতে কখনো আপস করতে হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তাওহীদ সিবিএস নিউজকে বলেন, আজীবন মুসলিম হিসেবে বড় হওয়ায় তাঁর ধর্মীয় পরিচয় তাঁর কাছে সম্পূর্ণ স্বাভাবিক। সামরিক বাহিনী তাঁর বিশ্বাস কিংবা ব্যক্তি পরিচয় বদলে দেবে, এমনটি তিনি কখনো মনে করেননি।
৯/১১-এর ঘটনার ২৫ বছর পরও তাওহীদ একজন মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের সেবা করতে পেরে গর্বিত। তিনি নিজের ধর্মীয় পরিচয় লুকাননি এবং অন্য মানুষের দৃষ্টিভঙ্গিকে নিজের দেশপ্রেম কিংবা সমাজে অন্তর্ভুক্তির অনুভূতি নির্ধারণ করতে দেননি।
তাওহীদ সিবিএস নিউজকে বলেন, অন্য মানুষ কী ভাববেন অথবা কোনো পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, সেটি তাঁর নিয়ন্ত্রণে নেই। তিনি শুধু নিজের কাজ ও আচরণ নিয়ন্ত্রণ করতে পারেন। তাই প্রতিদিন নিজের সর্বোত্তম রূপ হয়ে ওঠাই তাঁর লক্ষ্য।

নিউইয়র্ক সিটির শিক্ষার্থীদের জন্য লাইব্রেরিতে বিনা মূল্যে হোমওয়ার্কনিউইয়র্ক সিটির ৬ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীরা স্কুল ...
09/11/2026

নিউইয়র্ক সিটির শিক্ষার্থীদের জন্য লাইব্রেরিতে বিনা মূল্যে হোমওয়ার্ক
নিউইয়র্ক সিটির ৬ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীরা স্কুল ছুটির পর বিনা মূল্যে হোমওয়ার্ক সহায়তা নিতে পারবে। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির নির্বাচিত শাখায় সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ সেবা দেওয়া হবে। অংশ নিতে আগে থেকে নিবন্ধনের প্রয়োজন নেই। শিক্ষার্থীরা সরাসরি নিকটবর্তী অংশগ্রহণকারী শাখায় গিয়ে সহায়তা নিতে পারবে।
পিক্স ইলেভেনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরো শিক্ষাবর্ষজুড়ে ব্রঙ্কস, ম্যানহাটন ও স্টেটেন আইল্যান্ডের নির্বাচিত নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি শাখায় এই কর্মসূচি চলবে। প্রশিক্ষিত কর্মীরা শিক্ষার্থীদের হোমওয়ার্ক বুঝতে, বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর খুঁজতে এবং পড়াশোনা শেষ করতে সহায়তা করবেন।
ব্রঙ্কসে এ সেবা পাওয়া যাবে অ্যালারটন, বেচেস্টার, ব্রঙ্কস লাইব্রেরি সেন্টার, ক্লেসনস পয়েন্ট, ইস্টচেস্টার, ইডেনওয়াল্ড, ফ্রান্সিস মার্টিন, গ্র্যান্ড কনকোর্স, হাই ব্রিজ, হান্টস পয়েন্ট, জেরোম পার্ক, কিংসব্রিজ, মেলরোজ, মরিস পার্ক, মরিসানিয়া, মোশোলু, মট হ্যাভেন, পার্কচেস্টার, পেলহাম বে, সাউন্ডভিউ, ট্রেমন্ট, ভ্যান কর্টল্যান্ড, ওয়েকফিল্ড, ওয়েস্ট ফার্মস এবং ওয়েস্টচেস্টার স্কয়ার লাইব্রেরিতে।
ম্যানহাটনে অংশগ্রহণকারী শাখাগুলো হলো ১২৫তম স্ট্রিট, ৯৬তম স্ট্রিট, ব্লুমিংডেল, চ্যাথাম স্কয়ার, কলম্বাস, কাউন্টি কালেন, এপিফ্যানি, ফোর্ট ওয়াশিংটন, জর্জ ব্রুস, হ্যামিলটন গ্রেঞ্জ, হারলেম, হ্যারি বেলাফন্টে ১১৫তম স্ট্রিট, ইনউড, ম্যাকম্বস ব্রিজ, মুহলেনবার্গ, রিভারসাইড, রুজভেল্ট আইল্যান্ড, সিওয়ার্ড পার্ক এবং ওয়াশিংটন হাইটস লাইব্রেরি।
স্টেটেন আইল্যান্ডে চার্লসটন, পোর্ট রিচমন্ড, রিচমন্ডটাউন, সেন্ট জর্জ লাইব্রেরি সেন্টার, স্ট্যাপলটন, টড হিল ওয়েস্টারলি এবং ওয়েস্ট নিউ ব্রাইটন লাইব্রেরিতে এই হোমওয়ার্ক সহায়তা দেওয়া হবে।
এই কর্মসূচি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির আওতাধীন ব্রঙ্কস, ম্যানহাটন ও স্টেটেন আইল্যান্ডের জন্য। কুইন্স ও ব্রুকলিনের লাইব্রেরি ব্যবস্থা পৃথক হওয়ায় এই তালিকায় ওই দুই বরোর কোনো শাখা নেই।
প্রতিটি শাখায় কর্মসূচির সময় এক নাও হতে পারে। তাই যাওয়ার আগে সংশ্লিষ্ট লাইব্রেরির সময়সূচি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। শাখার ঠিকানা ও সময় জানতে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির শাখা অনুসন্ধান পাতায় যেতে হবে। আরও তথ্যের জন্য নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির কর্মসূচি বিভাগে ইমেইল করা যাবে।

কোন অভিজ্ঞতা ছাড়াই নিউইর্য়ক সিটির এন্ট্রি লেভেলের চাকরি ;
09/11/2026

কোন অভিজ্ঞতা ছাড়াই নিউইর্য়ক সিটির এন্ট্রি লেভেলের চাকরি ;

09/10/2026

সংসদে নিজের ওপর “অক/থ‍্য ভাষা’ ব‍্যব্যবহারের অভিযোগ রুমিন ফারহানার

ডে-কেয়ার মালিককে ৭৬ মাসের কারাদণ্ড, ৫৬ মিলিয়ন ডলার ফেরতের নির্দেশনিউইয়র্কের ব্রুকলিনে Medicaid জালিয়াতি ও অবৈধ ঘুষ লেনদে...
09/10/2026

ডে-কেয়ার মালিককে ৭৬ মাসের কারাদণ্ড, ৫৬ মিলিয়ন ডলার ফেরতের নির্দেশ
নিউইয়র্কের ব্রুকলিনে Medicaid জালিয়াতি ও অবৈধ ঘুষ লেনদেনের মামলায় এক ডে-কেয়ার মালিককে ৭৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ফেডারেল আদালত। জাকিয়া খান নামের ৫৫ বছর বয়সী ওই নারীকে ৫ কোটি ৬০ লাখ ডলারের বেশি অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি আরও ৫০ লাখ ডলার জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। জাকিয়া খান পাকিস্তানি বংশোদ্ভূত ।
যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের প্রসিকিউটর অফিস জানিয়েছে, কনি আইল্যান্ড এলাকায় পরিচালিত তাঁর দুটি সামাজিক প্রাপ্তবয়স্ক ডে-কেয়ার এবং একটি হোম হেলথ কেয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে এই জালিয়াতি করা হয়। ২০২৫ সালের আগস্টে খান স্বাস্থ্যসেবা জালিয়াতির ষড়যন্ত্র এবং যুক্তরাষ্ট্রকে প্রতারণা ও অবৈধ স্বাস্থ্যসেবা ঘুষ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেন।
আদালতের নথি অনুযায়ী, খান হ্যাপি ফ্যামিলি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার এবং ফ্যামিলি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার-এর মালিক ছিলেন। পাশাপাশি তিনি রেসপনসিবল কেয়ার স্টাফিং নামে একটি হোম হেলথ কেয়ার প্রতিষ্ঠানের মালিক এবং জালিয়াতির অর্থ গোপন ও স্থানান্তরের জন্য টানউই সার্ভিসেস নামের আরেকটি প্রতিষ্ঠান ব্যবহার করতেন।
২০১৭ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে Medicaid সুবিধাভোগীদের এসব ডে-কেয়ারে ভর্তি করানো হতো। অভিযোগ অনুযায়ী, তাঁদের নগদ অর্থ ও অন্যান্য সুবিধা দিয়ে ভুয়া উপস্থিতির কাগজে স্বাক্ষর করানো হতো। পরে এমন সেবার জন্য Medicaid-এর কাছে বিল পাঠানো হয়, যা প্রকৃতপক্ষে দেওয়া হয়নি।
২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে দুই ডে-কেয়ার প্রতিষ্ঠান Medicaid-এর কাছে প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলারের ভুয়া বিল জমা দেয়। এর মধ্যে Medicaid প্রায় ৫ কোটি ৬০ লাখ ডলার পরিশোধ করে। তদন্তকারীদের দাবি, জালিয়াতির অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ঘুরিয়ে নগদ করা হয় এবং সেই অর্থের একটি অংশ ঘুষ ও অবৈধ অর্থ প্রদানে ব্যবহার করা হয়।
তদন্তের সময় খানের বাড়ি থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও দুটি সম্পত্তিসহ জালিয়াতির অর্থের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সম্পদ জব্দ করা হয়। আদালতের আদেশ অনুযায়ী এগুলোর অংশ হিসেবে মোট ৫০ লাখ ডলার পর্যন্ত অর্থ ও সম্পদ বাজেয়াপ্ত হবে।
মামলাটি তদন্ত করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস এবং নিউইয়র্ক পুলিশ বিভাগ।
তথ‍্য: ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্ক প্রসিকিউটরের ওয়েবসাইট

নিউইয়র্ক সিটির চাইল্ড কেয়ার ডিপার্টমেন্টে  আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ ; থাকছে আকর্ষণীয় সুবিধানিউইয়র্ক সিটির শিশু সেবা...
09/10/2026

নিউইয়র্ক সিটির চাইল্ড কেয়ার ডিপার্টমেন্টে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ ; থাকছে আকর্ষণীয় সুবিধা
নিউইয়র্ক সিটির শিশু সেবা বিভাগে ৫০ জন নিয়োগ, বেতন ৫৫ হাজার ডলার থেকে
বাংলা পত্রিকা ডেস্ক: নিউইয়র্ক সিটির অ্যাডমিনিস্ট্রেশন ফর চিলড্রেনস সার্ভিসেস বা এসিএস ‘ইয়ুথ ডেভেলপমেন্ট স্পেশালিস্ট’ পদে ৫০ জন নিয়োগ দিচ্ছে। এটি পূর্ণকালীন সিটি সরকারি চাকরি। নির্বাচিত প্রার্থীর প্রারম্ভিক বার্ষিক বেতন হবে ৫৫ হাজার ৭৫ ডলার। চাকরির মেয়াদ ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে বেতন ৭২ হাজার ২১০ ডলার পর্যন্ত হতে পারে।
পদটির কর্মস্থল ব্রঙ্কসের হরাইজন জুভেনাইল সেন্টার। ঠিকানা ৫৬০ ব্রুক অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্ক। আবেদন গ্রহণের শেষ দিন ১৭ অক্টোবর ২০২৬। চাকরিটির পরিচিতি নম্বর ৭৬৯৯১৯।
কী ধরনের কাজ করতে হবে
ইয়ুথ ডেভেলপমেন্ট স্পেশালিস্টদের কিশোর আটক কেন্দ্রে থাকা তরুণদের নিরাপত্তা, তত্ত্বাবধান ও দৈনন্দিন কার্যক্রমে সহায়তা করতে হবে। স্কুলে যাওয়া, খাবার, বিনোদন, ধর্মীয় কার্যক্রম, আদালতে উপস্থিতি, পারিবারিক সাক্ষাৎ এবং চিকিৎসাসংক্রান্ত কার্যক্রমে তাদের সঙ্গে থাকতে হবে।
কিশোরদের সামাজিক, শিক্ষাগত ও পেশাগত দক্ষতা অর্জনে সহায়তা করার পাশাপাশি তাঁদের পরামর্শ ও দিকনির্দেশনা দিতে হবে। কোনো বিরোধ বা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে প্রশিক্ষিত পদ্ধতিতে তা নিয়ন্ত্রণ করতে হবে। আচরণ ও ঘটনার পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় প্রতিবেদন তৈরিও এই কাজের অংশ।
এটি শুধু ডেস্কে বসে করার চাকরি নয়। কিশোরদের সঙ্গে নিয়মিত সরাসরি কাজ করতে হবে এবং প্রয়োজনে জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
কারা আবেদন করতে পারবেন
আবেদনকারীর চার বছরের হাইস্কুল ডিপ্লোমা অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এর সঙ্গে ১০ থেকে ২৪ বছর বয়সী কিশোর বা তরুণদের নিয়ে সরাসরি কাজ করার অন্তত এক বছরের পূর্ণকালীন অভিজ্ঞতা প্রয়োজন।
কিশোর আটককেন্দ্র, শিক্ষা, কাউন্সেলিং, মানসিক স্বাস্থ্যসেবা, মেন্টরিং, সহিংসতা প্রতিরোধ, খেলাধুলা, বিনোদন, স্বাস্থ্যসচেতনতা, কমিউনিটি সংগঠন, যুব নেতৃত্ব উন্নয়ন অথবা এ ধরনের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা গ্রহণযোগ্য হবে।
স্কুল নিরাপত্তা, কিশোর আটককেন্দ্র অথবা তরুণদের সেবাদানকারী কমিউনিটি প্রতিষ্ঠানে নিরাপত্তা বা জননিরাপত্তার কাজে এক বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে। মানসিক স্বাস্থ্য, নার্সিং, সমাজসেবা, প্রবেশন, জীবন বা পেশা পরামর্শ, শারীরিক প্রশিক্ষণ এবং মানবসেবাসংশ্লিষ্ট অভিজ্ঞতাও বিবেচিত হবে।
সম্মানজনকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে এক বছর পূর্ণকালীন দায়িত্ব পালন এবং সদস্যদের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।
সংশ্লিষ্ট বিষয়ে অ্যাসোসিয়েট ডিগ্রি অথবা স্বীকৃত কলেজে ৬০ ক্রেডিট সম্পন্ন করা প্রার্থীদের অন্তত ছয় মাসের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকতে হবে। তবে স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রিধারীরা আলাদা কাজের অভিজ্ঞতা ছাড়াই শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন।
সমাজকর্ম, কাউন্সেলিং, শিক্ষা, বিনোদন, অপরাধবিজ্ঞান, মনোবিজ্ঞান, জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, মানবসেবা অথবা সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনার ক্রেডিট অভিজ্ঞতার বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে। ইন্টার্নশিপ, স্বেচ্ছাসেবা ও অ্যাথলেটিক কর্মসূচিতে কাজের অভিজ্ঞতাও নির্দিষ্ট ক্ষেত্রে গ্রহণযোগ্য।
নিউইয়র্ক সিটির বাসিন্দা হওয়া এই পদের জন্য বাধ্যতামূলক নয়। নির্দিষ্ট দায়িত্বের জন্য বৈধ নিউইয়র্ক স্টেট ড্রাইভার লাইসেন্স প্রয়োজন হতে পারে। প্রতিবন্ধী যোগ্য প্রার্থীরা সিটির ৫৫ এ কর্মসূচির অধীনেও আবেদন করতে পারবেন।
কাজের সময় ও সুবিধা
হরাইজন জুভেনাইল সেন্টার সপ্তাহের সাত দিন এবং দিনে ২৪ ঘণ্টা চালু থাকে। কর্মীদের সকাল ৭টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট, বিকেল ৩টা থেকে রাত ১১টা ১৫ মিনিট অথবা রাত ১১টা থেকে সকাল ৭টা ১৫ মিনিট পর্যন্ত শিফটে কাজ করতে হতে পারে।
সপ্তাহান্ত ও সরকারি ছুটির দিনেও দায়িত্ব পড়তে পারে। কখনো বাধ্যতামূলক অতিরিক্ত কাজ করতে হতে পারে। সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি কাজের জন্য দেড় গুণ হারে অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হবে।
চাকরির সুবিধার মধ্যে রয়েছে নিউইয়র্ক সিটির পেনশন ব্যবস্থা, ব্যক্তি ও পরিবারের জন্য স্বাস্থ্যবিমা, বেতনসহ অসুস্থতার ছুটি, বার্ষিক ছুটি, সর্বোচ্চ ১২টি সরকারি ছুটি, ইউনিফর্ম ভাতা, চাকরির মেয়াদভিত্তিক বোনাস, যাতায়াত সুবিধা এবং অবসরকালীন সঞ্চয় কর্মসূচি।
কীভাবে আবেদন করবেন
আবেদনকারীকে নিচের সরাসরি চাকরির লিংকে প্রবেশ করতে হবে। সেখানে ‘Apply’ বাটনে চাপ দিয়ে অ্যাকাউন্ট তৈরি অথবা লগইন করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা পূরণ করে জীবনবৃত্তান্ত এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
সরাসরি আবেদন:
https://cityjobs.nyc.gov/job/youth-development-specialist-in-bronx-jid-44631
আবেদনের সময় চাকরির পরিচিতি নম্বর ৭৬৯৯১৯ মিলিয়ে নিতে হবে। বর্তমান নিউইয়র্ক সিটি কর্মীদের নিজস্ব কর্মীসেবা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।
এসিএসের পদসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা:
https://www.nyc.gov/site/acs/about/work/yds.page
ন্যূনতম যোগ্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। যোগ্য প্রার্থীদের সাধারণত প্রাথমিকভাবে ফোনে যোগাযোগ করা হতে পারে। আবেদনকারীদের মধ্যে শুধু নিয়োগের জন্য বিবেচনাধীন ব্যক্তিদের সঙ্গেই কর্তৃপক্ষ যোগাযোগ করবে।
নিয়োগ পাওয়ার পর ইয়ুথ ডেভেলপমেন্ট স্পেশালিস্ট পদের সিভিল সার্ভিস পরীক্ষা চালু হলে প্রার্থীকে সেই পরীক্ষায় আবেদন করে উত্তীর্ণ হতে হবে। আসন্ন সিভিল সার্ভিস পরীক্ষার তথ্য পাওয়া যাবে এখানে:
https://www.nyc.gov/site/dcas/employment/how-can-you-find-upcoming-exams.page
: সূত্র এনওয়াইসি অ‍্যাডমিনিস্ট্রেশন অব চিলড্রেন সার্ভিস

এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড ৫৬ হাজার শিক্ষার্থীর নম্বর পরিবর্তন
09/10/2026

এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড ৫৬ হাজার শিক্ষার্থীর নম্বর পরিবর্তন

Address

New York, NY
11101

Telephone

+8801303038645

Website

Alerts

Be the first to know and let us send you an email when Simanter Dak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Simanter Dak:

Shortcuts

Share