09/07/2026
*****সচেতনতা মুলক পোস্ট*****
স্টক মার্কেট আর crypto currency এ ইনভেস্ট করছেন, একটু সাবধান থাকতে হবে | Account থেকে টাকা চুরি করার হিড়িক পড়ে গেছে। এই বিষয়ে আমাকে এই পর্যন্ত অনেকেই বলেছেন যে, ইনভেস্ট একাউন্ট থেকে টাকা নিয়ে গেছে। এই সব ক্ষেএে সাবধান হতে হবে। এই জন্য আমাদের কয়েকটি ব্যপারে সাবধান হতে হবে।
১.নাম না জানা টেক্সট ম্যাসাজ, উওর দিবেন না , বরং ব্লক এবং জান্ক করবেন।
২.কোন ফোন কল আসলে, নাম জিঘেস করলে, সাথে সাথে হ্যাঁ বলবেন না। জানুন এবং প্রশ্ন করুন ? আজকাল ডাক্তার অফিস বা ডিএমবি থেকে ফলস কথা বলে ইনফরমেশন নিতে চায়। আপনে নিজে সরাসরি কল করবেন ।
৩. ইনভেস্ট একাউন্ট এ যে ইমেইল আর ফোন নম্বর ব্যবহার করবেন, এগুলো পাবলিক এর সাথে শেয়ার করবেন না।
৪. অনেক মোবাইল কোঃ যেগুলোতে ই-সিম নাই, সেগুলো ইনভেস্টম্যান একাউন্ট এ ব্যবহার করবেন না। হ্যাকার আপনার একাউনট ইজি এক্সেস নিয়ে নিবে। অতএব সাবধান।
৫.আজকাল আই আর এস আর পুলিশ বলে, আপনার কাছ থেকে নাম ঠিকানা সহ আপনার ইনফরমেশন নিতে চাইবে বা পেমেন্ট করতে বলবে, না হলেও এরেস্ট করবে বলে ভয় দেখাবে। সেই ক্ষেএে কিছু বলবেন না। এদের কে বলুন আমি পুলিশ কল করবো এবং নিজে সরাসরি যোগাযোগ করবো। এই জন্য আপনার লোকাল পুলিশ এ complain করতে পারবেন।
৬. Con-Edision বা National grid থেকে ভুয়া কল আসে, এদেরকে আপনার ইনফরমেশন বা কোন পেমেনট করবেন না।
৭.Free wiFi ব্যবহার করে Account চেক করবেন না কারণ হ্যাকার রা বসে থাকে এই সুযোগের জন্য এবং আপনার সব টাকা চুরি করার সুযোগ থাকে বেশী।
শেষ কথা হলো সাবধানে থাকুন, সেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। - জুয়েল গাজী