07/07/2026
Fatema Ahmed from USA আমার দেখা মতে , সে কখনো ইচ্ছাকৃতভাবে কারও ক্ষতি করেনি; বরং সবসময় মানুষের উপকার করারই চেষ্টা করেছে। আর একটি বিষয় আমি সবসময় দেখেছি—যত সমস্যাই আসুক, সে কখনো প্রকাশ্যে কারও নাম নিয়ে অপপ্রচার করেনি বা কাউকে ছোট করার চেষ্টা করেনি।
তাই আমার ব্যক্তিগত অনুরোধ, কোনো বিষয়ে সঠিক প্রমাণ ছাড়া কাউকে নিয়ে প্রকাশ্যে অপপ্রচার বা অপমান করা থেকে সবাই বিরত থাকি। একজন মানুষের সম্মান নষ্ট করা খুব সহজ, কিন্তু সেই সম্মান ফিরিয়ে দেওয়া খুব কঠিন।
ফাতেমা, ধৈর্য ধরো। সত্যকে কখনো মিথ্যার কাছে হার মানতে হয় না। আজ হয়তো কষ্টের সময় যাচ্ছে, কিন্তু আল্লাহ সব দেখেন, সব জানেন, আর তিনিই সর্বোত্তম বিচারক। ইনশাআল্লাহ সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে।
আল্লাহ তোমাকে ধৈর্য, শক্তি এবং উত্তম প্রতিদান দান করুন। আমীন। 🤲